Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
ফ্রান্সের রাজধানী প্যারিসের রাজপথে দাঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি বলপ্রয়োগ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সাম্প্রতিক এই ঘটনায় পুলিশের ভূমিকা এবং তাদের কঠোর পদক্ষেপ জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বলা হচ্ছে, অন্যদিকে তেমনি অতিরিক্ত শক্তি প্রয়োগের যৌক্তিকতা নিয়ে মানবাধিকার কর্মী ও সাধারণ নাগরিকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। প্যারিসের জনবহুল রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে পুলিশ প্রশাসন যেভাবে দাঙ্গাকারীদের মোকাবেলা করেছে, তা বিশ্বজুড়ে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এই পরিস্থিতি একদিকে যেমন নাগরিক অধিকার ও নিরাপত্তার চিরন্তন দ্বন্দ্বকে উসকে দিয়েছে, অন্যদিকে রাষ্ট্রীয় শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে পুলিশি ক্ষমতার সীমা নির্ধারণের প্রয়োজনীয়তাকেও নতুন করে সামনে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা ভবিষ্যতের জননিরাপত্তা নীতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
📌 মূল বিষয়সমূহ:
• প্যারিসের রাজপথে দাঙ্গাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের দৃশ্য।
• অতিরিক্ত বলপ্রয়োগের যৌক্তিকতা নিয়ে জনমনে এবং বিশেষজ্ঞদের মধ্যে তীব্র বিতর্ক।
• নাগরিক নিরাপত্তা বনাম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মূল বিষয়বস্তু।
📹 Source / Credit: দ্য নোওয়াহের ফটোগ্রাফার
⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।
আজ যশোর জেলার অভয়নগর উপজেলার শিল্প বন্দর নগরী নওয়াপাড়াতে প্রচুর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া ও বজ্রপাত
বড ভাই ছোট ভাইকে নির্যাতন এর বিস্তারিত আশুলিয়া থানা শিমুলিয়া ইউনিয়নের মরিচ কাটা এলাকায় বড় ভাই ছোট ভাইকে বিভিন্নভাবে হয়রানি ও মামলা দিয়ে হেনস্টার স্বীকার করেছে তার বিস্তারিত বর্ণনা আবুল কালাম আজাদ ইটালি প্রবাসী
কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেক্স সেবা বিষয়ক সচেতনতা সভায় বক্তব্য রাখছেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০ নং নলটোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ।
জাতীয়করণ হচ্ছে বান্দরবানের থানচি উপজেলার সেই পিছিয়ে থাকা সেই স্কুলটি।
নেত্রকোনায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় নবজাতকের মরদেহ উদ্ধার
আওয়ামী মহিলা লীগের নেত্রীর মুখের ভাষা দেখুন
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে রাতের আঁধারে একটি ইটভাটায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, ২নং কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুজনের, বোরহানউদ্দিন উপজেলার শেষ সীমানায় ডাউরি ব্রিজের কাছেই মালিকানাধীন ইটভাটায় গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র দুটি বিদ্যুৎ পিলারে স্থাপিত মোট ৬টি ট্রান্সফরমার কেটে নিয়ে যায়, এসময় দেখা যায় ট্রান্সফরমার ভিতরে থাকা কয়েন সহ অন্যান্য যন্তপাতি খুলে নিয়ে, শুধু খালি বাক্স ফেলে যায়।
ঘটনার পর ভাটা কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এ ঘটনায় উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, এমন পরিকল্পিত চুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
কলেজ ছাত্র খুন হয় স্কুল ছাত্রের হাতে গতকাল রোজ বৃহস্পতি বার লালমোহন সদর ইউনিয়নে এমন ঘটনা ঘটে
গত দুপুরে এই বৃষ্টি হয়
কালীগঞ্জে মসজিদের মাইক চুরির প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী।
রবিবার (৭ জুন) দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা মসজিদের সম্পদ চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ মে রাতে কৈটারী উত্তরপাড়া জামে মসজিদের মাইক চুরি হয়। ঘটনার দুই দিন পর মসজিদ কমিটি অনুসন্ধানের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে। পরে গত ৩ জুন মদাতি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের উপস্থিতিতে এ বিষয়ে সালিশি বৈঠকের আয়োজন করা হয়।
অভিযোগ অনুযায়ী, মাইক চুরির ঘটনায় অভিযুক্ত নয়ন (৩৫), পিতা- আনোয়ার, ১নং ওয়ার্ড এবং রেজাউল (২৩), পিতা- হবিবর, ৪নং ওয়ার্ড। এছাড়া চুরি হওয়া মাইক দুটি তাদের কাছ থেকে চার হাজার টাকায় কিনে নেন মফিজুল (৫০), ১নং ওয়ার্ডের বাসিন্দা।
সালিশ চলাকালে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও উপস্থিত জনতা চোরাই মাল ক্রয়ের অভিযোগে মফিজুলের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং উপস্থিত জনতাকে শান্ত রাখতে মদাতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজাদা সেলিম হস্তক্ষেপ করেন এবং উপস্থিত জনতার সামনে মফিজুলকে ৪/৫ টি প্রহার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
কৈটারী উত্তরপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি মো. বাবর আলী (অবসরপ্রাপ্ত সার্জেন্ট , বাংলাদেশ সেনাবাহিনী) বলেন, "মসজিদের সম্পদ চুরির ঘটনা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। আমরা চাই, এ ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং ভবিষ্যতে কেউ যেন এমন অপরাধ করার সাহস না পায়।"
মসজিদ কমিটির সম্পাদক মো. আব্দুল খালেক বলেন, "মসজিদ আল্লাহর ঘর। এখানকার সম্পদ চুরি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গণধোলাই থেকে বাঁচাতেই সেলিম মেম্বার মফিজুল কে চার-পাঁচটি মার দিয়েছে।আমরা প্রশাসনের কাছে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।"
মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, "ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ চুরি সমাজের জন্য লজ্জাজনক ঘটনা। আমরা এর সুষ্ঠু বিচার ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ চাই।"
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
রাজনগরে কিশোর গ্যাংয়ের বর্বরতা! মৃত্যুর সাথে লড়ছেন আতিক!
রাজনগর ডেস্ক -
রাজনগরে মাদক সিন্ডিকেটের হামলায় যুবক গুরুতর আহত হয়ে উপজেলার আতিক নামের একটি কিশোর সিলেটে মৃত্যুর সাথে লড়ছেন বলে জানা যায়।
অভিযোগ উঠেছে মৌলভীবাজারের রাজনগরে মাদক ও কিশোর গ্যাংয়ের অপকর্মের প্রতিবাদ করায় নৃশংস হামলার শিকার হয়েছেন আতিক বিন কয়েছ (২০) নামের এক যুবক। গত শুক্রবার ইলাশপুর এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঠে ছুরিকাঘাতের ফলে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে তার শরীরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনো তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অভিযুক্ত উমর মিয়া ও তার গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সুদ ব্যবসা ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আতিকের মতো মেধাবী শিক্ষার্থীকে অপরাধের পথে নিতে না পেরে এবং তাদের অপকর্মের বিরোধিতা করায় পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
পুরো রাজনগর জুড়ে এখন এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ।
উল্লেখ্য ঘটনার দুই সপ্তাহ আগে অভিযুক্ত উমর মিয়া রাজনগর কলেজ পয়েন্ট নামক স্থানে কিছু যুবকের হাতে মার খান।তার ধারণা তাকে মারার পেছনে রয়েছে আতিকের যোগসূত্র। এই সন্দেহ ও মাধক সম্রাজ্যের বিরোধিতার জেরে আতিকের উপর হামলা বলে জানিয়েছেন পরিবার ও স্থানীয় সূত্র।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটোভ্যান তল্লাশি করে ১৪ কেজি গাঁ/জা উদ্ধার
বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন
ভিশনারী ট্রাস্ট পরিচালিত আন-নূর ইনস্টিটিউট কর্তৃক রেপারপাড়া রাস্তায় যাতায়াতের নৌকা ভাড়া ফ্রি ঘোষণা
নওগাঁয় বেড়ছে নদ নদীর পানি
ফরিদপুর পৌর সচার বিভিন্ন স্থানে এই কাজ করা হয়
চার দশকের রাজপথ পেরিয়ে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রাশেদুল হাসান রঞ্জন
.
#sirajganj | #bnp | #ranjon
বগুড়ায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জেলার একমাত্র বিদ্যাপীঠ সরকারি আজিজুল হক কলেজ হাঁটু পরিমান পানির নিচে নিমজ্জিত এতে করে পাঠ্যক্রম দারুন ভাবে বিঘ্নিত হচ্ছে কতিপয় ছাত্র-ছাত্রী দেখা গেলেও তারা ক্লাসে না গিয়ে মৎস্য শিকারে ব্যস্ত থাকতে দেখা যায়