সঞ্জয় মালাকার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

   Últimos vídeos

মৌলভীবাজারের রাজনগরে ধামাইপাড় নামক স্থানে সয়াবিন তেলবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।ঘটনাস্থলে গাড়িতে আটকাপড়ে পানিতে ডুবে ড্রাইভারের মৃত্যু হয়।হেলপারকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার জেলার রাজনগর থানার নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন জনাব এনামুল হক চৌধুরী। ১০আগস্ট (সোমবার) উপজেলা প্রেসক্লাব রাজনগর এর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময়কালে রাজনগরবাসীর প্রতি এই বার্তা প্রদান করেন নবাগত ওসি।

সঞ্জয় মালাকার
5 Views · 26 days ago

আর্জেন্টিনা বনা স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলায় আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ স্প্যানিশ এক খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড পান

সঞ্জয় মালাকার
9 Views · 1 month ago

ফিফা বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ফুটবলের সেই অভিশপ্ত অতীতর প্রতিশোধ নিতে মরিয়া মেসি - হেরি কেইন

সঞ্জয় মালাকার
1 Views · 1 month ago

রাজনগরের মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স ভেঙে ভেতরে থাকা দানের টাকা চুরি করেছে এক চুরসিসিটিভি ফুটেজে দেখা যায় ১৪জুলাই সোমবার সকালে প্রথমে তালা ভেঙ্গে তার পর টাকা নিয়েপালিয়ে যায় দূর্বৃত্ত

সঞ্জয় মালাকার
6 Views · 1 month ago

মনু নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে ৯জুলাই হতে ধীরে ধীরে রাজনগর মৌলভীবাজার এর বিভিন্ন অংশে মনু নদীর বাঁধ ভেঙে পার্শবর্তী এলাকায় পানি প্রবেশ করে

সঞ্জয় মালাকার
4 Views · 1 month ago

⁣রাজনগরে চৌকস তদন্তে উন্মোচিত ‘নিখোঁজ’ নাটক,পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্য উদঘাটন!
সঞ্জয় মালাকার, রাজনগর,মৌলভীবাজার :



ঘাতক স্বামী প্রথমে দাবি করেছিলেন, স্ত্রী সৌদি আরবে চলে গেছেন। পরে সেই বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে রাজনগর থানার এসআই (নিঃ) অরূপ সরকারের সূক্ষ্ম তদন্তে। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বামী আলমগীর হোসেন। বেরিয়ে আসে প্রায় ১৯ দিন ধরে ‘নিখোঁজ’ হিসেবে প্রচার করা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিজ বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রী জায়েদা বেগমের (৩৮) মাটিচাপা মরদেহ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নিহতের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) অরূপ সরকার।

তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রথমে আলমগীর দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসঙ্গতি, তথ্যের গরমিল এবং বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করে এসআই অরূপ সরকারের সন্দেহ আরও দৃঢ় হয়। পরে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর হত্যার কথা স্বীকার করেন।

স্বীকারোক্তিতে তিনি জানান, গত ১৭ জুন রাতে এক সহযোগীকে নিয়ে স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।

সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।

পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামীসহ দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সঞ্জয় মালাকার
3 Views · 1 month ago

⁣রাজনগরে কিশোর গ্যাংয়ের বর্বরতা! মৃত্যুর সাথে লড়ছেন আতিক!
রাজনগর ডেস্ক -

রাজনগরে মাদক সিন্ডিকেটের হামলায় যুবক গুরুতর আহত হয়ে উপজেলার আতিক নামের একটি কিশোর সিলেটে মৃত্যুর সাথে লড়ছেন বলে জানা যায়।

অভিযোগ উঠেছে মৌলভীবাজারের রাজনগরে মাদক ও কিশোর গ্যাংয়ের অপকর্মের প্রতিবাদ করায় নৃশংস হামলার শিকার হয়েছেন আতিক বিন কয়েছ (২০) নামের এক যুবক। গত শুক্রবার ইলাশপুর এলাকায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিঠে ছুরিকাঘাতের ফলে তার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার রাতে তার শরীরে জটিল অস্ত্রোপচার সম্পন্ন হলেও এখনো তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।
অভিযুক্ত উমর মিয়া ও তার গ্যাং দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, সুদ ব্যবসা ও কিশোর অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আতিকের মতো মেধাবী শিক্ষার্থীকে অপরাধের পথে নিতে না পেরে এবং তাদের অপকর্মের বিরোধিতা করায় পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
পুরো রাজনগর জুড়ে এখন এই বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন সমাজ।
উল্লেখ্য ঘটনার দুই সপ্তাহ আগে অভিযুক্ত উমর মিয়া রাজনগর কলেজ পয়েন্ট নামক স্থানে কিছু যুবকের হাতে মার খান।তার ধারণা তাকে মারার পেছনে রয়েছে আতিকের যোগসূত্র। এই সন্দেহ ও মাধক সম্রাজ্যের বিরোধিতার জেরে আতিকের উপর হামলা বলে জানিয়েছেন পরিবার ও স্থানীয় সূত্র।

Mostre mais