Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন।
নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের জন্য এক মানববন্ধনের ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,
এরপর বিএনপির আরেক গ্রুপে পাল্টা কর্মসূচি দিয়েছেন,
এরপর নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন,
একারণে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,
জিন্টু বলেন নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করার জন্য নড়িয়া বিভিন্ন অঞ্চলের মানুষ এক সাথে জড় হওয়ার পর জানতে পারলাম নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন,
তিনি আরো বলেন নড়িয়া উপজেলা পদ্মা নদীতে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নদী ভাঙ্গনে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি মসজিদ মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যায় ,
বিস্তারিত ভিডিও বার্তায়।
তারেক রহমান এর বক্তব্য | চব্বিশের গণআন্দোলনে আহত ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময়
কুতুবদিয়া: অবারিত সম্ভাবনার দ্বীপ
নজরুল ইসলাম, কুতুবদিয়া:
ঢেউয়ের গর্জন, দিগন্তজোড়া বালুকাবেলা আর সবুজ ঝাউবন— সমুদ্রবেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার পরিচয় যেন প্রকৃতির রঙে আঁকা এক ক্যানভাস। কিন্তু এ সৌন্দর্য এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। বিশ্ব পর্যটন দিবসের আলোচনায় তাই উঠে এলো কুতুবদিয়াকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি।
২৭ সেপ্টেম্বর, সারা দেশের মতো কুতুবদিয়াতেও পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সোনারতরী ট্যুরিজম ও হোটেল সমুদ্র বিলাসের উদ্যোগে বের হয় র্যালি। পরে এক আলোচনা সভায় বক্তারা দ্বীপের সৌন্দর্য, সম্ভাবনা ও সংকট নিয়ে খোলামেলা মতামত দেন। সভাপতিত্ব করেন সোনারতরী ট্যুরিজমের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খাঁন।
আলোচনায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আরমান হোসেন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, প্রকৌশলী ফরহাদ মিয়া, সাংবাদিক এম.এ. মান্নান,অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
তাঁদের মতে, কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়; এটি এক সম্ভাবনার ভাণ্ডার। বিস্তৃত সমুদ্রসৈকত, ঝাউবন, সূর্যাস্ত আর সাগরের নোনাজল মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অনন্য আবহ। পর্যটনের সব উপাদানই এখানে বিদ্যমান।
কুতুবদিয়া এখনো পর্যটন মানচিত্রে বড় করে উঠে আসেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, যোগাযোগ সমস্যাসহ নানা কারণে এ দ্বীপের সৌন্দর্য পর্যটকদের কাছে পুরোপুরি উন্মুক্ত করা যায়নি। বক্তারা মনে করেন, সরকারি-বেসরকারি উদ্যোগ একসঙ্গে হলে সহজেই গড়ে তোলা সম্ভব আধুনিক সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র।
এমন উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এবং দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় দ্বীপ হবে প্রাণবন্ত। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা, পর্যটন খাত পাবে এক গৌরবময় অধ্যায়।
কুতুবদিয়া শুধু সমুদ্রের বুকে ভাসমান একটি দ্বীপ নয়, এটি হতে পারে দেশের পর্যটন শিল্পের নতুন উজ্জ্বল ঠিকানা। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সেই স্বপ্নকেই আবারও জাগিয়ে তুলেছে। এখন প্রয়োজন শুধু কার্যকর উদ্যোগ আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
পাশেই ফুুটওভার ব্রিজ, তবু ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের মাঠে বিমানবাহিনীর বিমান বিদ্ধস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।উদ্ধার
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের মাঠে বিমানবাহিনীর বিমান বিদ্ধস্ত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে।উদ্ধারকাজ চলছে।আল্লাহ্ তুমি সবাইকে হেফাযত করো।.sd
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং অন্যজন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান। তৃতীয় নিহতের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।
মগনামা ঘাটে চরম ঝুঁকি নিয়ে নৌযানে ওঠানামা, যাত্রীদের তীব্র ক্ষোভ
নজরুল ইসলাম, কুতুবদিয়া (কক্সবাজার)
কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার প্রধান প্রবেশপথ মগনামা ঘাটে যাত্রীদের যাতায়াত এখন মরণফাঁদে পরিণত হয়েছে। কোনো সুষ্ঠু সিঁড়ি বা নিরাপদ জেটি ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নৌযানে ওঠানামা করতে বাধ্য হচ্ছেন। প্রশাসনের দীর্ঘদিনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা।
মগনামা ঘাটে সরেজমিন গিয়ে দেখা যায়, নৌযানে ওঠা-নামার জন্য নিরাপদ কোনো অবকাঠামো নেই। জোয়ার-ভাটার ওপর নির্ভর করে যাত্রীদের অত্যন্ত কসরত করে নৌযানে উঠতে হয়। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের অবস্থা সবচেয়ে করুণ। একে অপরকে ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে যাত্রীরা সী-ট্রাক ও অন্যান্য নৌযানে উঠছেন।
যাত্রীরা জানান, ঈদুল ফিতরের ছুটিতে কুতুবদিয়া সমুদ্র সৈকতে কয়েক হাজার পর্যটকের সমাগম ঘটে। পর্যটকবাহী সী-ট্রাকগুলোতে যাতায়াতের সময় পর্যটকদের চরম ভোগান্তি পোহাতে হয়।
মীর কাশেম নামের এক যাত্রী বলেন, “প্রতিদিনই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। পা পিছলে গেলেই বড় দুর্ঘটনা নিশ্চিত।”
আরেক যাত্রী রবিউল আক্ষেপ করে বলেন, “হয়তো বড় কোনো দুর্ঘটনা না হওয়া পর্যন্ত কর্তৃপক্ষের টনক নড়বে না।”
সাজ্জাদ নামের এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও দেখার কেউ নেই। আমরা সারাক্ষণ আতঙ্ক নিয়ে চলাচল করি।”
স্থানীয় বাসিন্দা মেজবাহ বৱেন, চরম অব্যবস্থাপনার চলছে সিট্রাক। অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায়র মধ্যে উঠানামা করতে হয়। বিশেষ করে ছোট বাচ্চা এবং মা-বোনদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ওটা নামার মধ্যে যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে। চরম ঝুঁকির মধ্যে মগনামা এসে গাড়ি পাওয়াটা অত্যন্ত মুশকিল। আগে থেকে বুক করে না আসলে এস আলম বা এস আর এ টিকিট পাওয়া যায় না। বাস অত্যন্ত অপ্রতুল। সিএনজি জনপ্রতি ৩৫০ টাকা করে ভাড়া চাচ্ছে। যা আমাদের জন্য মরার উপরে খাঁড়ার ঘা।
প্রশাসন এবং জনপ্রতিনিধিদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, মগনামা ঘাট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ যাত্রী ও পণ্য পারাপার হয়। কিন্তু এখানে কোনো আধুনিক জেটি, পর্যাপ্ত সিঁড়ি বা হ্যান্ডরেল নেই। দীর্ঘদিন ধরে অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
স্থানীয় বাসিন্দাদের মতে, মগনামা ঘাটটি কুতুবদিয়ার অর্থনীতির প্রাণকেন্দ্র। কিন্তু নূন্যতম নাগরিক সুবিধা ও নিরাপত্তা না থাকাটা দুঃখজনক। যেকোনো বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং পর্যটন শিল্পের প্রসারে দ্রুত একটি আধুনিক ও নিরাপদ ঘাট নির্মাণসহ নিরাপদ উঠানামার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ঢাকা সাভারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়ার নামে মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি । আশুলিয়ার ভাদাইল এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
দশমিনা উপজেলার বেতাগী বাজারে গণসংযোগে - ভিপি নূর।
জুনিয়র সিনিয়রদের সাথে বেয়াদবির কারণে সিটি কলেজের সাথে ঢাকা কলেজের সংঘর্ষ হয়
জলবায়ু পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও অব্যবস্থাপনার কারণে কুতুবদিয়া আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। “অস্তিত্ব সংকটে কুতুবদিয়া” শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে দ্বীপের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি ও মানুষের জীবিকা।
আলোচনায় জানানো হয়, এটি শুধু একটি ভৌগোলিক সংকট নয়—বরং একটি মানবাধিকার সংকট। মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। রাষ্ট্রের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে কুতুবদিয়া হয়তো কেবল ইতিহাস বইয়ের পাতায় থাকবে।
ইন্নালিল্লাহ
ওমান প্রবাসী কে নিয়ে বাড়ি ফিরার পথে লক্ষীপুর রোডের চন্দ্রগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে গিয়ে একই পরিবারের ৭ জন নি'*হ'*ত
আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুন
কুষ্টিয়ার একজন সাধারণ রিকশাচালক তিনি বলেছেন, কখনো সে এমপি মন্ত্রী হতে পারলে কুষ্টিয়া শহরের ভিতর দিয়ে যে ট্রেন লাইন গিয়েছে, সেটি সে অপসারণ করে শহরের বাইরে নিয়ে যাবে।
এরপরে তিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর উদ্দেশ্যে কিছু কথা বলেছেন।
দিনাজপুর সীমান্তে ১৩জনকে পুশইন
স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশী এলাকায় গেল বুধবার রাতের আধারে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্হানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।
স্হানীয়রা জানান, গেল বুধবার দিনগত রাত ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় এসে গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারন করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ননীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্হ ছিল।
বিজিবি'র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।
অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, বাংলাদেশে পুশ করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষীদের
জড়ো করছে বিএসএফ বাহিনী সদস্যরা।
###
আয়েশা ক্লোথিং কারখানার আগুন নিয়ন্ত্রণে...ফায়ারসার্ভিসের ৯ টি ইউনিট।
সাতক্ষীরায় সড়ক অবরোধ করে আবারো বিক্ষোভ প্রদর্শন করেছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজির সপ্তম ব্যাচের শিক্ষার্থী মোমিনুল ইসলাম, তুহিন রিয়াদ, মুন্সি ফাহিম, এস এম এল হেলাল, মতিউর রহমান।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক সাতক্ষীরা।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকালে পাবর্তীপুরের ঢাকা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পৌরস়ভা এবং ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতারা। তারা বলেন, দল ঘোষিত ব্যক্তি ব্যারিষ্টার কামরুজ্জামানের দলে কোন অবদান নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের জন্য তার কোনদিন অংশ গ্রহন ছিলনা। কোনদিন হামলা মামলার স্বীকার হননি। এমনকি দলের সাধারন সদস্য পদ পর্যন্ত তার নেই। তার পিতা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী এ.জেড. এম রেজোয়ানুল হকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বতা করেছিল। সে জামায়াত ঘরের সন্তান।
দলীয় মনোনয়ন প্রত্যাশি এ.জেড. এম রেজোয়ানুল হক বলেন, যখন বিএনপির দলীয় কর্মসূচিতে পাঁচজন লোক খুজে পাওয়া যেতনা। তখন থেকে ৩০ বছর ধরে তিলে তিলে দলকে সুসংগঠিত করেছেন তারা। দলের হাল ধরে দলকে এমন পর্য্যায়ে আনা হয়েছে স্হানীয় এবং জাতীয় নির্বাচনে জয় পাবার অবস্হায় দলকে দাড় করিয়েছেন তিনি। অথচ দলে যার কোন অবদান নেই তাকেই দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি ধানের শীষের পরিবর্তে জামায়াতের হাতে তুলে দেওয়ার সামিল হবে।
দলীয় নেতার পরিবর্তে জামায়াত ঘরের সন্তানকে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থী পরিবর্তন করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার বিকালে সমাবেশের ডাক দিয়েছেন তারা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অন্তরায় দুর করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেছেন তারা।
###
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যা স্থানীয়দের জীবনে সৃষ্টি করছে চরম দুর্ভোগ।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পড়েছে মেঘনা নদীর তীব্র জোয়ারের প্রভাব। পূর্ণিমার দুইদিন পর, আজকের অস্বাভাবিক জোয়ারে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, যা এলাকার জনজীবনে চরম অস্বস্তির সৃষ্টি করেছে।
কমলনগরের চড় মার্টিন ইউনিয়ন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা নদী। নদীতে এমনিতেই তীব্র স্রোত ও জোয়ার থাকার কারণে, বিশেষ করে পূর্ণিমার সময়ে, আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। আজকের জোয়ারের উচ্চতা ও তীব্রতা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যার ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে।
@everyone