সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সেরা ভিডিও
সংসদ ভবনে প্রবেশ করছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি.hd
ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন জামায়াতে ইসলামীর
ভালুকায় ট্রিপল মার্ডারের অভিযুক্ত নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে পুলিশ এই অভিযান পরিচালনা করে।
বরিশালে আদালত কক্ষে বিচারকের ওপর মব সন্ত্রাস চরম নিরাপত্তাহীনতায় বিচার বিভাগ
বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ এক নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এজলাস চলাকালীন একদল উত্তেজিত জনতার 'মব' হামলার শিকার হয়েছেন দায়িত্বরত বিচারক। জামিন সংক্রান্ত বিরোধের জেরে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আদালতের সাধারণ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং আইনজীবীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বেলা তখন আনুমানিক ১২টা। বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে বিচারকাজ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সংবেদনশীল মামলার শুনানি চলাকালীন হঠাৎ একদল লোক স্লোগান দিতে দিতে আদালত কক্ষে প্রবেশ করে।
কিছু বুঝে ওঠার আগেই তারা বিচারকের ডায়াসের দিকে তেড়ে যায়। একপর্যায়ে মব সন্ত্রাসের শিকার হন দায়িত্বরত বিচারক। হামলাকারীরা এজলাসের আসবাবপত্র ভাঙচুর করে এবং বিচারকের উদ্দেশ্যে ফাইল ছুড়ে মারে।
বেশ কয়েকজনের জামিন মঞ্জুর করার প্রতিবাদে এবং পূর্বঘোষিত আদালত বর্জনের কর্মসূচির রেশ ধরে এই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার পর আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
এই হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সাধারণ আইনজীবীদের একটি অংশ। তারা একে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ ও 'মব জাস্টিস' হিসেবে অভিহিত করেছেন।
আদালত চত্বরের মতো একটি সুরক্ষিত জায়গায় বিচারকের ওপর এমন হামলা দেশের বিচার ব্যবস্থার ভঙ্গুর নিরাপত্তাকেই আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
টেকনিক্যাল মোড়ে পুলিশ শিক্ষার্থী মুখোমুখি
বগুড়ার আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজন গাইবান্দার সাঘাটা উপজেলার দক্ষিণ সাথালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিংকন (২১) এবং অন্যজন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার মুশফিকুর রহমান। তৃতীয় নিহতের নাম আশরাফুজ্জামান বলে প্রাথমিকভাবে জানা গেছে।আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, একটি মোটরসাইকেলে করে তিনজন যুবক বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে তিনজনই ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
বড়াইগ্রাম উপজেলায় জামায়াত কর্মীর ভাঙচুর হওয়া ১১ বাড়ি মেরামতের নির্দেশ জামায়াত আমিরের
ফেনীতে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন: সাংবাদিকতা শিক্ষাকে বাধ্যতামূলক করার আহ্বান ফরিদ খানের।
কাউছার উদ্দিন হৃদয়
আই নিউজ বিডি।
নিজস্ব প্রতিনিধি:১লা বৈশাখ উপলক্ষে নববর্ষের আগমনে আনন্দ শোভাযাত্রায়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদল ✊
নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।
প্রত্যাবাসন
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় মৌসুমি তেলের পাম্প সংলগ্ন এলাকায় ট্রাকের চাপায় পড়ে অটোরিকশায় থাকা যাত্রী ৪ জন নিহত হয়েছে এবং আহত হয়েছেন আরো অনেকে,,,,,
লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষীকি পালিত।।
নাইম টিটো নড়াইল প্রতিনিধির পাঠানো ভিডিও প্রতিবেদনে বিস্তারিত।
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির আয়োজনে পালিত হলো বাংলার ঐহিত্যবাহী সংগঠন বিএনপির ৪৭ তম প্রতিষ্টাবার্ষিকী।
আজ ২ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার লোহাগড়া উপজেলার লক্ষীপাশা নিউমার্কেটের সামনে হতে লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপি সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মিরা বর্ণাঢ্য র্্যালীর আয়োজন করেন। র্্যালীটি সিএন্ডবি চৌরাস্তা হয়ে পাইলট হাইস্কুলে জনসভার স্হানে শেষ হয়।
প্রতিষ্টাবার্ষিকী অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস সভাপতি নড়াইল জেলা বিএনপি। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন, জনতার নেতা মনিরুল ইসলাম সাধারন সম্পাদক নড়াইল জেলা বিএনপি। টিপু সুলতান সাংগঠনিক সম্পাদক নড়াইল জেলা বিএনপব আরো বক্তব্য রাখেন আহাদুজ্জামান বাটু সভাপতি লোহাগড়া উপজেলা বিএনপি, সুলতান সেলিমুজ্জামান, সাধারন সম্পাদক উপজেলা বিএনপি,এছাড়া আরো বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক সহ অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। অনুষ্টানের শেষ পর্যায়ে পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ সমাপনি বক্তব্য দিয়ে অনুষ্টান সমাপ্ত ঘোষনা করেন।।
দশমিনা উপজেলার বেতাগী বাজারে গণসংযোগে - ভিপি নূর।
হে আল্লাহ আপনি আমাদের ফিলি*স্তিনি ভাই দেরকে র*ক্ষা করুন
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যা স্থানীয়দের জীবনে সৃষ্টি করছে চরম দুর্ভোগ।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পড়েছে মেঘনা নদীর তীব্র জোয়ারের প্রভাব। পূর্ণিমার দুইদিন পর, আজকের অস্বাভাবিক জোয়ারে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, যা এলাকার জনজীবনে চরম অস্বস্তির সৃষ্টি করেছে।
কমলনগরের চড় মার্টিন ইউনিয়ন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা নদী। নদীতে এমনিতেই তীব্র স্রোত ও জোয়ার থাকার কারণে, বিশেষ করে পূর্ণিমার সময়ে, আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। আজকের জোয়ারের উচ্চতা ও তীব্রতা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যার ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে।
@everyone
আঃন্ত জেলা ডাকাত দলের খোরশেদ ওরফে বোমা খোরশে আটক
কুতুবদিয়া: অবারিত সম্ভাবনার দ্বীপ
নজরুল ইসলাম, কুতুবদিয়া:
ঢেউয়ের গর্জন, দিগন্তজোড়া বালুকাবেলা আর সবুজ ঝাউবন— সমুদ্রবেষ্টিত দ্বীপ কুতুবদিয়ার পরিচয় যেন প্রকৃতির রঙে আঁকা এক ক্যানভাস। কিন্তু এ সৌন্দর্য এখনও পুরোপুরি কাজে লাগানো যায়নি। বিশ্ব পর্যটন দিবসের আলোচনায় তাই উঠে এলো কুতুবদিয়াকে জাতীয় ও আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি।
২৭ সেপ্টেম্বর, সারা দেশের মতো কুতুবদিয়াতেও পালিত হয় বিশ্ব পর্যটন দিবস। এ উপলক্ষে সোনারতরী ট্যুরিজম ও হোটেল সমুদ্র বিলাসের উদ্যোগে বের হয় র্যালি। পরে এক আলোচনা সভায় বক্তারা দ্বীপের সৌন্দর্য, সম্ভাবনা ও সংকট নিয়ে খোলামেলা মতামত দেন। সভাপতিত্ব করেন সোনারতরী ট্যুরিজমের চেয়ারম্যান ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আকবর খাঁন।
আলোচনায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আরমান হোসেন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল-আযাদ, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এম. হাছান কুতুবী, প্রকৌশলী ফরহাদ মিয়া, সাংবাদিক এম.এ. মান্নান,অধ্যাপক নজরুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন।
তাঁদের মতে, কুতুবদিয়া শুধু একটি দ্বীপ নয়; এটি এক সম্ভাবনার ভাণ্ডার। বিস্তৃত সমুদ্রসৈকত, ঝাউবন, সূর্যাস্ত আর সাগরের নোনাজল মিলিয়ে এখানে তৈরি হয়েছে এক অনন্য আবহ। পর্যটনের সব উপাদানই এখানে বিদ্যমান।
কুতুবদিয়া এখনো পর্যটন মানচিত্রে বড় করে উঠে আসেনি। অবকাঠামোগত সীমাবদ্ধতা, যোগাযোগ সমস্যাসহ নানা কারণে এ দ্বীপের সৌন্দর্য পর্যটকদের কাছে পুরোপুরি উন্মুক্ত করা যায়নি। বক্তারা মনে করেন, সরকারি-বেসরকারি উদ্যোগ একসঙ্গে হলে সহজেই গড়ে তোলা সম্ভব আধুনিক সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র।
এমন উদ্যোগ বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে, কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে এবং দেশি-বিদেশি পর্যটকদের পদচারণায় দ্বীপ হবে প্রাণবন্ত। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে যুক্ত হবে নতুন সম্ভাবনা, পর্যটন খাত পাবে এক গৌরবময় অধ্যায়।
কুতুবদিয়া শুধু সমুদ্রের বুকে ভাসমান একটি দ্বীপ নয়, এটি হতে পারে দেশের পর্যটন শিল্পের নতুন উজ্জ্বল ঠিকানা। বিশ্ব পর্যটন দিবসের আলোচনা সেই স্বপ্নকেই আবারও জাগিয়ে তুলেছে। এখন প্রয়োজন শুধু কার্যকর উদ্যোগ আর দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় বেড়িবাঁধ রক্ষায় ডাম্পিং করা জিও ব্যাগ কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় কিছু অসাধু ব্যক্তি। ফলে চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আশঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী।
উত্তর ধূরুং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কায়সার পাড়া (সিকদার ঘোনা) এলাকায় সরেজমিনে দেখা গেছে, অন্তত ২০-২৫টি বালুভর্তি জিও ব্যাগ কেটে ফেলে ব্যাগগুলো নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব ব্যাগ ঘরের চাল ও অন্যান্য বাড়ির কাজে ব্যবহার করা হচ্ছে।
সোমবার রাতে কেন্দুয়া শহরের দিগদাইর গ্রামে শিশু মোঃ আহসান ভূঁইয়া ও মোঃ এহসান ভূঁইয়া'র সাথে গানে তাল মিলাচ্ছেন লোকসংগীত শিল্পী কদ্দুস বয়াতী।