Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Mga nangungunang video

Mynews 24
133 Views · 2 years ago

⁣অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে আঃলীগ নেতার ইট ভাটায়

⁣ফিলিস্তিনের যু*দ্ধ বিরতি নিয়ে নাটক করছে ইসলাম বিদ্বে* ষীরা , তাকিয়ে আছে মুসলমান

Emran Sarkar
43 Views · 1 year ago

⁣জুলাই যোদ্ধাদের দাবির প্রতিফলন ঘটিয়ে অঙ্গীকারনামার সংশোধন করা হয়েছে

Al Mamun Gazi
17,344 Views · 1 year ago

আজ যশোর অভয়নগরে গণ অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয় মিছিল।

Mamun Sorder
42 Views · 1 year ago

⁣ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর অবস্থানে পুলিশ যা দেখা যাচ্ছে

Emran Sarkar
36 Views · 12 months ago

⁣Live ধানমন্ডি বত্রিশের সবশেষ পরিস্থিতি

Gourob Shaha
69 Views · 1 year ago

নরসিংদী জেলায় হিন্দু ছাত্র মহাসংঘের পক্ষ থেকে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে গীতা দান কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সনাতন ধর্মের মূল্যবোধ প্রচারের লক্ষ্যে। এতে বিভিন্ন শিক্ষার্থী ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। এই মহতী উদ্যোগে গীতা প্রদান ছাড়াও ধর্মীয় আলোচনা, ভক্তিগীত এবং শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল। সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার এই প্রয়াস প্রশংসিত হয়েছে সকল মহলে।

এম আর উজ্জ্বল
43 Views · 1 year ago

সমসাময়িক বিষয় নিয়ে প্রান্তিক মানুষের কথা পূর্বধলা উপজেলা, নেত্রকোনা।

Akram Hossen
2,180 Views · 2 years ago

⁣উত্তাল পরিস্থিতি নয়াপল্টনে, সরাসরি....

MD .KHALED MOSHARRAF SHOHEL
29 Views · 8 months ago

⁣বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬৫০ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক
জেলা প্রতিনিধি, বরগুনা।।
দুর্যোগের ঝুকি হ্রাসে খাকদোন নদীর তীর সংলগ্ন ৬৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের দীর্ঘ রিং বেড়িবাঁধ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের পোটকাখালী আশ্রয়ন প্রকল্প এলাকায় স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে নির্মিত এ রিং বেড়িবাঁধ পরিদর্শন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। এ রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার উঁচু জোয়ার ও পানির প্লাবন থেকে রক্ষা পাবে।
বরগুনা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল সহকারী কমিশনার গোলাম কিবরিয়া নায়েম, জেলা দুর্যোগ ও ত্রাণ বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, বিশ্ব খাদ্য কর্মসূচির খুলনা কার্যালয়ের প্রধান মো. আল মামুন আজাদ, ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢলুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল টিটু বলেন, দুর্যোগপ্রবণ বরগুনার মধ্যে পোটকাখালী আশ্রয়ন প্রকল্পটি জোয়ার-ভাটার পানির কারণে তুলনামূলকভাবে বেশি ভুক্তভোগী ছিল। এ রিং বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বাসিন্দাদের প্রতিদিনের সংগ্রামের অবসান ঘটেছে। স্থানীয় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে কাজটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য জাগোনারীকে ধন্যবাদ জানাই।
জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি বলেন, দুর্যোগপ্রবণ এ এলাকায় রিং বেড়িবাঁধ নির্মাণের ফলে আশ্রয়ন প্রকল্পের ২৪০টি পরিবার এখন রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। বিশেষ করে নারী ও শিশুরা জোয়ার-ভাটার পানির ঝুঁকি থেকে সুরক্ষা পাবে। তিনি প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের জন্য জাপান সরকার এবং কারিগরি সহযোগিতার জন্য বিশ্ব খাদ্য কর্মসূচিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়নে আরও উদ্যোগ গ্রহণের চেষ্টা করা হবে বলেও উল্লেখ করেন।
প্রকল্প পরিদর্শন ও বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার সন্তোষ প্রকাশ করেন এবং জাগোনারী ও বিশ্ব খাদ্য কর্মসূচীকে ধন্যবাদ জানান।
এসময় তিনি বলেন, সরকারের পক্ষে এককভাবে সব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় অসহায় মানুষের মাঝে রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরন করা হয়।
উল্লেখ্য, জাপান সরকারের অর্থায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচীর কারিগরি সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে এ প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। জাগো নারী বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে। প্রকল্পের আওতায় বরগুনা সদর উপজেলার চারটি ইউনিয়নে মোট ৪ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে পাঁচটি সড়ক পুনর্নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এসব সড়ক ব্যবহারের মাধ্যমে প্রায় ১৫ হাজার স্থানীয় মানুষ যাতায়াত ও বিভিন্ন কৃষিপণ্য পরিবহনে সরাসরি উপকৃত হবেন।

Salahuddin Ahmed
45 Views · 1 year ago

দিনাজপুর ২ ( বিরল- বেচাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার গতকাল শনিবার নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে মোটর সাইকেল বহরে শো- ডাউন করেছেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। শহরতলীর কাঞ্চন মোড়ে এশিয়া ফিলিং ষ্টেশন চত্তরে জোড় হয়ে নির্বাচনী এলাকায় ভোটারদের দৃষ্টি আকর্ষনে ছুটে চলে মোটর সাইকেলের বহর। এসময় একটি ট্রাকে চড়ে হাত নাড়েন বিএনপির প্রার্থী পিনাক।

Al Mamun Gazi
28 Views · 9 months ago

⁣যশোর জেলার অভয়নগর উপজেলার বাগদাহ গ্রামের মাদ/ক ব্যাবসায়ীদের নির্মূল করতে এলাকাবাসীর মা/ন/ব/ব/ন্ধ/ন!

Salahuddin Ahmed
56 Views · 1 year ago

⁣দিনাজপুর সীমান্তে ১৩জনকে পুশইন

স্টাফ রিপোর্টার > দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্ত দিয়ে ১৩ জন নারী পুরুষকে বাংলাদেশী এলাকায় গেল বুধবার রাতের আধারে পুশইন করেছে ভারতীয় বিএসএফ বাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে তাদেরকে আটক করেছে বিজিবির স্হানীয় ক্যাম্পের সদস্যরা। ১৩ জনের মধ্যে ১১ জন নারী ও ২ জন পুরুষ।

স্হানীয়রা জানান, গেল বুধবার দিনগত রাত ৩টার দিকে বিরলের কাঠালিয়াপাড়ায় এসে গ্রাম এসে কয়েকটি পরিবারকে ডেকে তুলে খাবার চেয়ে ক্ষুধা নিবারন করেছে। তারা তৃষ্ণার্ত এবং ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তার মধ্যে কয়েকজন নারী অবর্ননীয় দৈহিক নির্যাতন জনিত অসুস্হ ছিল।

বিজিবি'র ৪২ ব্যাটালিয়ন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিরলের এনায়েতপুর সীমান্তে উল্টোদিকে ভারতের কুশমন্ডি থানার গোবরাবিল এলাকায় কাটাতারের গেট দিয়ে ১১ জন নারী ও ২ জন পুরুষকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরের দিকে ওই ১৩জনকে এলাকাবাসীর সহায়তায় আটক করেছে এনায়েতপুর বিওপির টহল দলের সদস্যরা। পুশইনের শিকার ওই ১৩জনের নাগরিক পরিচয় সনাক্তে অনুসন্ধ্যান চালাচ্ছেন তারা।

অন্যদিকে ধর্মজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুর ইসলাম জানান, বাংলাদেশে পুশ করতে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বাংলাভাষীদের
জড়ো করছে বিএসএফ বাহিনী সদস্যরা।
###

Md Hamidul Islam
30 Views · 1 year ago

⁣কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে চলমান শিক্ষক আন্দোলনের অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপা উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ সমাবেশ। শিক্ষক নেতারা তাদের ন্যায্য তিন দফা দাবি গণমাধ্যমে উপস্থাপন করেন। এসময় সরকারের সঙ্গে বৈঠকে নেতা মো. দেলোয়ার হোসেন আজিজির নেতৃত্বে শুধুমাত্র বাড়িভাড়া ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাবনা চূড়ান্ত হয়। এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে আন্দোলনরত শিক্ষকরা সরকারকে ধন্যবাদ জানিয়ে দীর্ঘ ১০ দিনের টানা আন্দোলন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন।

Abdulmalek
52 Views · 2 years ago

⁣তারেক রহমান এর বক্তব্য | চব্বিশের গণআন্দোলনে আহত ফটো সাংবাদিকদের সাথে মতবিনিময়

Mamun Sorder
50 Views · 1 year ago

⁣সরাসরি কুমিল্লা মহানগরে চলছে যৌথবাহিনির চেক পোস্ট

Salahuddin Ahmed
55 Views · 11 months ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > দিনাজপুর ৫ (পাবর্তীপুর - ফুলবাড়ী) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজ শুক্রবার বিকালে পাবর্তীপুরের ঢাকা মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ নেতাকর্মী সমর্থকেরা।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা পৌরস়ভা এবং ইউনিয়ন কমিটিসহ তৃণমূলের নেতারা। তারা বলেন, দল ঘোষিত ব্যক্তি ব্যারিষ্টার কামরুজ্জামানের দলে কোন অবদান নেই। স্বৈরাচার বিরোধী আন্দোলনসহ দলের জন্য তার কোনদিন অংশ গ্রহন ছিলনা। কোনদিন হামলা মামলার স্বীকার হননি। এমনকি দলের সাধারন সদস্য পদ পর্যন্ত তার নেই। তার পিতা জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী এ.জেড. এম রেজোয়ানুল হকের বিপক্ষে প্রতিদ্বন্দ্বতা করেছিল। সে জামায়াত ঘরের সন্তান।
দলীয় মনোনয়ন প্রত্যাশি এ.জেড. এম রেজোয়ানুল হক বলেন, যখন বিএনপির দলীয় কর্মসূচিতে পাঁচজন লোক খুজে পাওয়া যেতনা। তখন থেকে ৩০ বছর ধরে তিলে তিলে দলকে সুসংগঠিত করেছেন তারা। দলের হাল ধরে দলকে এমন পর্য্যায়ে আনা হয়েছে স্হানীয় এবং জাতীয় নির্বাচনে জয় পাবার অবস্হায় দলকে দাড় করিয়েছেন তিনি। অথচ দলে যার কোন অবদান নেই তাকেই দেওয়া হয়েছে দলীয় মনোনয়ন। এই মনোনয়ন পরিবর্তন করা না হলে আসনটি ধানের শীষের পরিবর্তে জামায়াতের হাতে তুলে দেওয়ার সামিল হবে।
দলীয় নেতার পরিবর্তে জামায়াত ঘরের সন্তানকে দেওয়া মনোনয়ন প্রত্যাহারের দাবিতে শ্লোগান দিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।
প্রার্থী পরিবর্তন করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা এ.জেড.এম রেজোয়ানুল হককে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামীকাল শনিবার বিকালে সমাবেশের ডাক দিয়েছেন তারা।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অন্তরায় দুর করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করেছেন তারা।
###

Md Nahid Hossain
229 Views · 2 years ago

শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলায় ১৪৪ ধারা জারি করেছেন নড়িয়া উপজেলা প্রশাসন।
নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলনের জন্য এক মানববন্ধনের ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,
এরপর বিএনপির আরেক গ্রুপে পাল্টা কর্মসূচি দিয়েছেন,

এরপর নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন,

একারণে উপজেলা পানি উন্নয়ন বোর্ডের পানি ভবনে এক সংবাদ সম্মেলন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টু,

জিন্টু বলেন নড়িয়া পদ্মা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন বন্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করার জন্য নড়িয়া বিভিন্ন অঞ্চলের মানুষ এক সাথে জড় হওয়ার পর জানতে পারলাম নড়িয়া উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছেন,
তিনি আরো বলেন নড়িয়া উপজেলা পদ্মা নদীতে ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত নদী ভাঙ্গনে প্রায় ১৫ হাজার ঘরবাড়ি মসজিদ মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যায় ,
বিস্তারিত ভিডিও বার্তায়।

⁣বাংলাদেশ জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান সাতক্ষীরা জেলার ৪টি আসনে জামায়াতের প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা তুলে দিচ্ছেন

ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Belhaj Badhon
29 Views · 9 months ago

⁣বড়াইগ্রাম উপজেলায় জামায়াত কর্মীর ভাঙচুর হওয়া ১১ বাড়ি মেরামতের নির্দেশ জামায়াত আমিরের




Showing 39 out of 464