সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেরা ভিডিও

Shahed Alam
7,928 ভিউ · 1 বছর আগে

⁣ন্যাশনাল চাঁদাবাজ পার্টি NCP ? নাকি BNP? || Shahed Alam Show

⁣বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে গুলশানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক এমপি শাম্মীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে দ্বিতীয় দফায় ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদসহ পাঁচজনকে আটক করে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন, আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয়।

#ছাত্ররাজনীতি #বৈষম্যবিরোধীআন্দোলন #ncp #bnp #bangladesh

MD ABDUL MAZID KHAN
7,926 ভিউ · 1 বছর আগে

বোচাগঞ্জে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

দিনাজপুরের বোচাগঞ্জে মঙ্গলবার গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রনালয়ের পক্ষ থেকে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ২৮জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে দিনাজপুর শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান। দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দাকার আলাউদ্দীন আল আজাদের সভাপতিত্বে এবং উপজেলা ইউডিএফ কর্মকর্তা এসএম জসীম উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার (অঃদাঃ) মোঃ মিরাজুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রনালয়ের সমন্বিত উপবৃত্তি কর্মসূচীর গবেষনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ। এছাড়াও সভায় দিনাজপুর জেলা জামায়াতের আমীর মোঃ আনিসুর রহমান, সেতাবগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ শামসুল আলম, শিক্ষক মাসুদুর রহমান মাসুদ, অভিভাবক অতুল চন্দ্র, শিক্ষাথী শুভ চন্দ্র ও মোলিরায় বক্তব্য রাখেন। এ অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ২৮জন শিক্ষার্থীর মধ্যে এসএসসির ১৩জন শিক্ষার্থীকে ১০ হাজার এবং এইচএসসির ১৫জন শিক্ষার্থীকে ব্যাংকের মাধ্যমে ২৫ হাজার টাকা প্রদান করার পাশাপাশি তাদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এসময় সাবেক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল্যাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার উম্মে কুলসুম এবং যে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুরস্কার প্রাপ্ত হয়েছেন সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থি ছিলেন।

Belhaj Badhon
7,911 ভিউ · 1 বছর আগে

নাটোরের বড়াইগ্রামে ৩ খদ্দের-পতিতাসহ আওয়ামী লীগ নেত্রী টিকটক গার্ল শিউলি বেগম গ্রেফতার

নাটোরের বড়াইগ্রামের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তিন খদ্দের-পতিতাসহ ভাইরাল টিকটকার গার্ল খ্যাত শিউলী বেগম নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে তাদেরকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামের মামুনুর রশীদের স্ত্রী শিউলী খাতুন, গোয়ালফা কদমতলা গ্রামের স্বপন হোসেনের স্ত্রী শামসুন নাহার স্বপ্না, জেলার গুরুদাসপুর উপজেলার কুমারখালী গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম ও আব্দুল মজিদ মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন।
এদের মধ্যে শিউলী খাতুন জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি গত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। এর আগেও তিনি থানার ভেতরে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ এবং সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার কারণে আটক হয়েছিলেন।
স্থানীয়রা জানান, শিউলী খাতুন বেশ কিছুদিন ধরে তার নিজ বাড়িতে বিভিন্ন এলাকা থেকে পতিতা নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ করিয়ে আসছিলেন। মঙ্গলবারও তার বাড়িতে দুইজন নারী ও একজন পুরুষ এসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়।
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাদের চারজনকে গ্রেফতার করে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ‘শিউলী খাতুনের নামে অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তাকে সে মামলায় গ্রেফতার দেখানোসহ চারজনকেই অসামাজিক কার্যকলাপের অভিযোগে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেত্রী ও টিকটকার শিউলী খাতুনকে থানার ভেতরে মুল গেটের সামনে নেচে গেয়ে টিকটক ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচার করার অভিযোগ গ্রেফতার করা হয়েছিল"

Hm josim
7,911 ভিউ · 1 বছর আগে

⁣প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জামায়াতের ব্রিফিং

Al Mamun Gazi
7,895 ভিউ · 1 বছর আগে

মুন্সীগঞ্জের শ্রীনগরে দালাল চক্রের মূলহোতা, বিদ্যুৎ ।
ফেমাস হওয়ার চিন্তা মাথায় রেখে ফেসবুকের নাম রেখেছেন সেফায়েতুল্লা সেফুদা,খবরের কাগজে তার নাম উঠে আসার নেশায়,নেতাদের সাথে চলেন উচ্চবিলাসী স্বপ্ন নিয়ে । রয়েছে অত্যাধুনিক অহংকার, কাগজ বিহীন মোটর বাইক নিয়ে চলেন, বীরের বেশে, চুল এবং পোশাকের বিভিন্ন স্টাইল সহ করেন রূপের রদবদল প্রতি সপ্তাহে। দেখে বোঝার উপায়নেই সে দালাল চক্রের সদস্য। পরিচয় দেন পুলিশের সোর্স কখনো আবার ডিবি পুলিশ।

এক সময় মোটরসাইকেল চোর চক্রের দাদাভাই খ্যাত নাম থাকলেও বর্তমানে স্টাইল করে বিশেষজ্ঞদের মত কথা বলেন বলে সংশ্লিষ্টরা ডাকেন (পাকনা বিদ্যুৎ)
উপজেলার শ্রীনগর বাড়ৈগাও মোল্লাপাড়া এলাকার মৃত সিরাজুল পুত্র বিদ্যুৎ। নানা অপকর্মের সাথে জড়িত অনেক আগে থেকেই, যুক্ত রয়েছেন ঢাকা-মাওয়া মহাসড়কের ডাকাতি চুরি ছিনতাই সিন্ডিকেটের সাথে দেড় বছর আগে কয়েক দফা সাময়িক বাহিনীর হাতে ধরা পড়েন সে, ওই সময় সাধারণ শাস্তি দিয়ে মুশলেকা রেখে ছেড়ে দেন তারা।

কিছুদিন এলাকায় গা ঢাকা দিয়ে থাকার পর নেমে পড়েন ভিন্ন পেশায় বিদেশে পাঠানোর নামে শ্রীনগর এলাকায় নিতে চান অফিস সেখান থেকে ঘুরে যায় ভাগ্যের চাকা বেশ কিছু যাত্রীর টাকা-পাসপোর্ট লুটে নেন বিদেশে পাঠানোর নামে, এরপর গা ঢাকা।
​
ইমু হোয়াটসঅ্যাপে তার সাথে যোগাযোগ করে ভুক্তভোগী যাত্রীরা টাকা পাসপোর্ট ফেরত চাইলে জানান বর্তমানে দেশের বাইরে রয়েছি দেশে এসে
শ্রীনগরে অফিস নিচ্ছি তখন দেখা করবেন কলে এরিয়ে চলেন ।
নামে বেনামে রয়েছে অগণিত ফেসবুক আইডি যা ব্যবহার করে হাতিয়ে নেন উঠতি বয়সি মেয়েদের সহ বিশেষ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে টাকা।
এ ছাড়াও শ্রীনগরের এক সিনিয়র সাংবাদিকের ছবি এডিট সহ অনেকের ছবি দিয়ে মিথ্যা গুজব ,এর আগেও ছড়িয়েছে তিনি ।
গেল মাসে ডিবি পুলিশ পরিচয়ে করছেন চাদা বাজি এ বিষয়ে তার ভিডিও ডকুমেন্ট তৈরী রয়েছে ৪টি,এ প্রতিবেদকের হাতে। উদাহরনে উঠে আসে পুলিশ পরিচয়ে দিন মজুরদের "শাসানো একটি ভিডিও তা সামিাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর টনক নড়ে শ্রীনগর বাসির। গেল ফেব্রয়ারীতে আড়িয়াল বিলে নির্জন এলাকায় সামির কে মাওয়া থেকে খবর দিয়ে এনে অন্ধকার রুমে আটকিয়ে রেখে নিম্মম ভাবে অত্যাচার করে বিকাশ মাধ্যম ত্রিশ হাজার টাকা এবং একটি আইফোন এলিভেন মোবাইল ছিনিয়ে নিয়ে। মোটর সাইকেল চোর আখ্যায়িত করে সন্ধ্যায় ছেড়ে দেয়া। আটক করা সেই মোটরসাইকেল টি ১৫ দিন পরে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রয় করেন, শ্যামসিদ্ধি ইউনিয়নের এক কিশোরের কাছে বিক্রির ১০ দিন পর মোটর বাইক টি সড়ক দুর্ঘটনা হলে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন ওই চালক, এমন সংবাদের ভিক্তিতে সেখানে চক্রের সদস্যদের নিয়ে হাসপাতালের বেট থেকে বাইরে ডেকে ডিবি পুলিশ পরিচয়ে কিশোরের পরিবারের নিকট মোটরসাইকেল চোর আখ্যায়িত করে ২লক্ষ টাকা দাবি করেন। নানা ভাবে ভয় ভীত, হাতিয়ে নেওয়া হয় ৮০ হাজার টাকা, প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর কামনাও দ্রুত"তার বিষয়ের ব্যবস্থা নেয়া প্রয়োজন" বলছেন প্রদক্ষ সংশ্লিষ্ঠরা


ভুক্তভোগী বিদেশ যাত্রী কবির হাসান জানান। সাড়ে ৪ লক্ষ টাকা নেন, রোমানিয়া পাঠাবেন বলে পাকনা বিদ্যুৎ। মাসের পর মাস পেরিয়ে গেলেও হচ্ছে না বিদেশ
ঘোরাচ্ছেন বছর জুড়েই বার বার বিদ্যুৎ কে ফোন দিলে পাওয়া যায়নি তবে কোন এক দফায় গণ্যমান্য ব্যক্তিদের কথা মীমাংসা মেটানো হয় ফেরত দিবেন টাকা এবং পাসপোর্ট তাও আজ দের বছর ফেরত দিচ্ছে না ফোন ও ধরছেন না যদিও দুই একবার ফোন ধরেন তাও বেগুতি কথাবার্তা বলে ফোন কেটে দেন। কয়েক দিন ধরে হুমকি ও দিচ্ছেন টাকা পাসপোর্ট এবং ফোন তার কাছে দাবি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আসছেন তিনি।
শ্রীনগর উপজেলার আটপাড়া গ্রামের,ইকবাল আরিফ জানান, এক বছর ধরে দুইটি পাসপোর্ট নিয়ে ফেরত দিচ্ছেন তো নাই, বরং হুমকি দিচ্ছেন নানাভাবে, টাকা পাসপোর্ট ফেরত চাইলে। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি তদন্ত মোঃ আমিনুল ইসলাম,বলেন মৌখিকভাবে শুনেছে তিনি অনেকের পাসপোর্ট এবং টাকা নিয়ে বিদেশের কথা বলে,তাদের সাথে যোগাযোগ এবং গা ঢাকা দিয়ে রেখেছে প্রায় দেড় বছর হয়, তবে তার বিষয়ে লিখিত অভিযোগ কেউ দেয়নি দিলে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে বিদুৎতের মোবাইলে বিকাল সাড়ে ৪টায় বারবার ফোন দিলে পাওয়া যায়নি।

Imtiaz Uddin
7,892 ভিউ · 1 বছর আগে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ক্লাবের উদ্যোগে সোমবার (১১ আগস্ট ২০২৫) সকালে কর্পোরেট চ্যালেঞ্জ বিষয়ক ‘Suit Up: Ready for the Corporate Challenge?’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের ফিন্যান্স বিভাগের ৫০৪ নম্বর কক্ষে আয়োজিত এই কর্মশালা সকাল ৮টা ৩০ মিনিট থেকে ১১টা ১৫ মিনিট পর্যন্ত চলে।

কর্মশালাটি পরিচালনা করেন মো. জাহাঙ্গীর আলম, প্রধান (নিয়োগ ও মানবসম্পদ কৌশল), মানবসম্পদ বিভাগ, মেঘনা ব্যাংক পিএলসি। তিনি অংশগ্রহণকারীদেরকে কার্যকর সিভি ফরম্যাটিং, কনটেন্ট স্ট্র্যাটেজি এবং ব্যক্তিগত ব্র্যান্ডিং সম্পর্কে গভীর ধারণা দেন, যা শিক্ষার্থীদের বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে আলাদা করে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে কর্মশালার সফল আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলেন।

উল্লেখ্য, দুইশোর বেশি আগ্রহী শিক্ষার্থী অংশগ্রহণ করে কর্মশালাটিকে জ্ঞানসমৃদ্ধ ও প্রাণবন্ত করে তোলে। তারা কর্পোরেট জগতে টিকে থাকার জন্য প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা ও কৌশল সম্পর্কে সরাসরি শিখতে পারে।

###

S M Robiul Hasan
7,891 ভিউ · 1 বছর আগে

Islam for peace

Nazrul Islam
7,888 ভিউ · 1 বছর আগে

⁣
অস্তিত্ব সংকটে কুতুবদিয়া: গোল টেবিল আলোচনায় বিশেষজ্ঞদের উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া

জলবায়ু পরিবর্তন, সাগরের উচ্চতা বৃদ্ধি, বেড়িবাঁধ ভাঙন ও অব্যবস্থাপনার কারণে কুতুবদিয়া আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। “অস্তিত্ব সংকটে কুতুবদিয়া” শীর্ষক এক গোল টেবিল আলোচনায় বক্তারা বলেন, প্রতিদিন একটু একটু করে হারিয়ে যাচ্ছে দ্বীপের ঘরবাড়ি, স্কুল, মসজিদ, ফসলি জমি ও মানুষের জীবিকা।

আলোচনায় জানানো হয়, এটি শুধু একটি ভৌগোলিক সংকট নয়—বরং একটি মানবাধিকার সংকট। মানুষ ঘর হারাচ্ছে, জীবিকা হারাচ্ছে, স্থানচ্যুত হচ্ছে। রাষ্ট্রের তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট পদক্ষেপ ছাড়া ভবিষ্যতে কুতুবদিয়া হয়তো কেবল ইতিহাস বইয়ের পাতায় থাকবে।

বক্তারা দ্বীপ রক্ষায় ৫টি জরুরি করণীয় তুলে ধরেন—

দীর্ঘস্থায়ী ও আধুনিক বেড়িবাঁধ নির্মাণ – আন্তর্জাতিক মানের টেকসই বাঁধ নিশ্চিত করা।

জলবায়ু অভিযোজন পরিকল্পনা – স্যাটেলাইট জরিপ, জিও-ইঞ্জিনিয়ারিং ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থাপনা।

পুনর্বাসন ও সামাজিক সুরক্ষা – ক্ষতিগ্রস্ত পরিবারদের নিরাপদ স্থানে পুনর্বাসন ও জীবিকার বিকল্প ব্যবস্থা।

অর্থনৈতিক পুনর্জাগরণ – সমুদ্রভিত্তিক অর্থনীতি, পরিবেশবান্ধব পর্যটন ও নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।

আইন ও নীতি বাস্তবায়ন – উপকূল রক্ষায় বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগ এবং স্থানীয়দের অংশগ্রহণ নিশ্চিতকরণ।

বক্তারা জোর দিয়ে বলেন, কুতুবদিয়া রক্ষা মানেই উপকূলীয় বাংলাদেশের ভবিষ্যৎ রক্ষা। সরকারের প্রতিটি নীতিগত সিদ্ধান্তে এই বিষয়টি প্রতিফলিত হওয়া জরুরি। ট্যাগ দাও

মো: সৈকত হাসান, ফরিদপুর
7,870 ভিউ · 4 মাস আগে

বদরপুর বাজারে এই সভা অনুষ্ঠিত হয়

KAMRUL HASAN SHARIF
7,870 ভিউ · 1 বছর আগে

⁣আশুলিয়া বলিভদ্র বাজার সড়ক দুর্ঘটনা #আই_নিউজ_বিডি

Hm josim
7,859 ভিউ · 1 বছর আগে

⁣গুটি কয়েক আন্দোলনকারী, ভোগান্তিতে সাধারণ মানুষ,শাহবাগের সর্বশেষ পরিস্থিতি সরাসরি..hd

Hm josim
7,825 ভিউ · 1 বছর আগে

⁣এনসিপির সমাবেশের বর্তমান চিত্র, সরাসরি..hd

Hm josim
7,799 ভিউ · 1 বছর আগে

⁣Live রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে প্রয়োজনীয় কাগজপত্র জমা প্রদান শেষে নির্বাচন কমিশনে কথা বলছে এনসিপির প্রতিনিধি দল.hd

হাবিবুর রহমান
7,799 ভিউ · 1 বছর আগে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জনাব মাহমুদুর রহমান সুমন সাহেবের জাহাঙ্গীর একজন ত্যাগী নেতা খুন

আই নিউজ বিডি ডেস্ক
7,793 ভিউ · 1 বছর আগে

⁣এক রাতের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি অব্যহতি দিয়েছে সেক্রেটারিকে

Comilla Correspondent
7,790 ভিউ · 1 বছর আগে

⁣কুমিল্লায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ জুলাই) ভোরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার রসুলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের সহকারী পরিচালক এর নেতৃত্বে সীমান্ত পিলার ২০৮০/এম থেকে আনুমানিক ৭ কিলোমিটার ভেতরে রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় প্রায় ৪,৭৫,৮৪০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি আটক করা হয়।

আটককৃত বাজিগুলোর বাজারমূল্য প্রায় ৯৫ লাখ ৬৭ হাজার ২০০ টাকা বলে জানা গেছে।

বিজিবি জানায়, চোরাচালান প্রতিরোধে নিয়মিত টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এম আর উজ্জ্বল
7,790 ভিউ · 1 বছর আগে

শ্যামগঞ্জ বাজারে রেল গেটের পাশে রাস্তা মেরামতের কাজ করছেন বিএনপি নেতা-কর্মীরা।

Hm josim
7,787 ভিউ · 1 বছর আগে

চাকরিতে রাজনৈতিক পরিচয় বন্ধের দাবিতে ঢাবিতে বি'ক্ষো'ভ.

Hm josim
7,783 ভিউ · 1 বছর আগে

⁣Live নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে এনসিপি, প্রস্তুত শহীদ মিনার..hd

MD SHIPON RANA
7,709 ভিউ · 1 বছর আগে

⁣জুলাই অভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র‍্যালি নাগরপুরে




Showing 25 out of 26