সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সেরা ভিডিও
আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাস্টারবাড়ীর জয় | Masterbari vs Habirbari
২৫ জুলাই ২০২৫, ভালুকার সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে মাস্টারবাড়ী একাদশ টাইব্রেকারে ৪-৩ গোলে হবিরবাড়ী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমির আয়োজনে এই thrilling match-টি ছিল দর্শকদের উচ্ছ্বাসে ভরপুর। Watch the intense highlights of this nail-biting football final, featuring top moments, goals, and celebrations. প্রধান অতিথি ছিলেন আমিনুল হক, উদ্বোধক আলহাজ মোহাম্মদ মোর্শেদ আলম, এবং সভাপতিত্ব করেন মোস্তাফিজুর রহমান মামুন। Don’t miss the action! Subscribe for more sports updates from Mymensingh.
Cover Topic -
শহীদ আরাফাত রহমান কোকো, ফুটবল টুর্নামেন্ট ২০২৫, মাস্টারবাড়ী একাদশ, হবিরবাড়ী একাদশ, ভালুকা ফুটবল, ময়মনসিংহ স্পোর্টস, football final 2025, Bangladesh football, local sports, tournament highlights, সোনার বাংলা মাঠ, হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমি, thrilling match, tiebreaker, champion 2025,
#শহীদআরাফাতরহমানকোকো #ফুটবলটুর্নামেন্ট২০২৫ #মাস্টারবাড়ী #হবিরবাড়ী #ভালুকা #ময়মনসিংহ #footballfinal #bangladeshsports #localfootball #tournamenthighlights #sports2025 #champion
যমুনা অভিমুখে গ্রীন ভয়েসের পদযাত্রায় পুলিশের বাধা
Best act কাউয়া কাদের ফ্রম গুলিস্থান Part-1 collected.hd
মুরাদনগরে ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি গ্রামে মনির হোসেন হত্যা মামলার মূল আসামিদের দ্রুত গ্রেফতার ও এলাকার নিরীহ মানুষদের ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) দুপুরে ১৩ নম্বর মুরাদনগর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউছুফনগর পূর্ব আলগাবাড়ি এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আবু বক্কর, নিহত মনিরের স্ত্রী শাহিনা আক্তার, মোর্শেদা আক্তার মাসু ও উর্মি আক্তার। বক্তারা বলেন, চলতি বছরের ৩ জুলাই ইউছুফপুর গ্রামে ইবরাহীম ও শাহিদার অবৈধ সম্পর্ক দেখে ফেলায় মনির হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তবে দুঃখজনকভাবে, মামলার মূল আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখন পর্যন্ত তাদের গ্রেফতার করেনি। বরং মামলার বাদী ও সাক্ষীদের উপর নানাভাবে মিথ্যা মামলা দিয়ে পুলিশি হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত নিজাম, বাবুল, হালিম, সিয়াম ও সাব্বির বিভিন্ন সময়ে এসব মিথ্যা মামলা করে প্রতিশোধ নিচ্ছে বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রাসেল সওদাগর, জাকির হোসেন, মতি মিয়া, খোকন মিয়া, এরশাদ মিয়া, বাছির হোসেন, জুরু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দ্রুত মূল হত্যাকারীদের গ্রেফতার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধের দাবি জানান।
LIVE জুলাই স্মৃতি লেখা প্রতিযোগিতায় কথা বলছেন সাবেক শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম.hd
Live স্লোগানে স্লোগানে উত্তাল শাহবাগ.hd
বগুড়া শেরপুরের ভবানীপুর ইউনিয়নের অন্তর্গত হলদিবাড়ি বিলের জলাবদ্ধতা
কাঠালিয়া উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে গণঅভ্যুত্থানের শোক ও বিজয় বর্ষপূর্তি উপলক্ষে এক বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রা উপজেলার বিনা পানি বাজার সংলগ্ন ৪,৫,৬ নং ওয়ার্ড কার্যালয়ের সামনে থেকে শুরু হয়।
শোভাযাত্রার পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা। তিনি নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জনাব রফিক হাওলাদার, কর্ণেল মোস্তাফিজুর রহমান (পিএসসি, বি বি জি এসএফ), বিএনপি নেতা। এছাড়াও ছিলেন ডাক্তার জাকারিয়া লিংকন, জাতীয়তাবাদী তরুণ দলের উপদেষ্টা এবং ব্যারিস্টার মইন ফিরোজী, সংবিধান সংস্কার কমিটির সদস্য ও বিএনপি নেতা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখার কথা বলেন। তারা উল্লেখ করেন, "আদর্শ ও তরুণদের হাত ধরে দেশের সংস্কার সম্ভব।" এছাড়া যোগ্য মেধাবী ও ভালো লোকদের রাজনীতিতে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং তারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এই আয়োজনের মাধ্যমে বিএনপি নেতৃবৃন্দ তাদের দলের ঐক্য ও শক্তির প্রদর্শনী করেন এবং ভবিষ্যতে আরো বড় পরিসরে কর্মসূচি গ্রহণের ঘোষণা দেন। অনুষ্ঠানের শেষাংশে নেতাকর্মীরা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
LIVE রাজধানীতে ছাত্রদল ও এনসিপির সমাবেশ, তীব্র যানজটের আশঙ্কা..hd
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ এর চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত গুলশান কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বলেন পি আর পদ্ধতি জনগণের সরাসরি প্রতিনিধিত্ব ধ্বংস হয়।
পি আর পদ্ধতি জনগণের নিজেদের সরাসরি প্রতিনিধি নির্বাচনের অধিকার হরন হয়।
পি আর পদ্ধতিতে জনগণের কাছে ব্যক্তি জবাবদিহি থাকে না। পি আর পদ্ধতিতে জনগণ অসহায় এবং ক্ষমতাহীন হয়ে যায়।
PR নির্বাচন মানে Public rejected,
কারণ public সরাসরি নিজের প্রতিনিধি এম পি নির্বাচন করার অধিকার হরণ হয়।
পি আর পদ্ধতি অগণতান্ত্রিক।
- আল্লামা ইমাম হায়াত
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব
শেখ হাসিনার আয়না ঘরে যে দৃশ্য দেখা যাচ্ছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ছামিউল ইসলাম।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)'র মঞ্চের চেয়ার ভাঙচুর ও হামলার প্রতিবাদে ১৬ জুলাই বিকাল ৬টায় দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
টোলারবাগ, মিরপুর-১, ঢাকা -১২১৬, টোলারবাগে মাদক এবং ইভটিজিং এ বিস্তৃত , অতিষ্ঠ নারী-সমাজ।।
প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান, ঢাকা মহানগর
@everyone
লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষনা করা হচ্ছে
সাতক্ষীরার আশাশুনি মানিকখালী ব্রিজের মুখে বাস উল্টে খাদে পড়েছে।।আহত-১৪
উত্তরার বিমান দুর্ঘটনার নিহত ১৬, পাইলট আইসিইউতে.hd
মিটফোর্ডের ঘটনায় মূল অপরাধিদের গ্রেফতার করা হয়নি।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্হাপন চুক্তির প্রতিবাদে এবং ওই চুক্তি বাতিলের দাবিতে দিনাজপুরে সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেছে জমিয়াত ওলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা শাখার সদস্যরা। আজ শুক্রবার জুমার নামাজ শেষে ইনস্টিটিউটের চত্তরে সমাবেশ করেন তারা।
এর আগে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন তারা।
সমাবেশে বক্তব্য দেন কমিটির জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা মতিউর রহমান কাসেমী, সাধারন সম্পাদক মুফতি সোয়েব, পৌর কমিটির সভাপতি আব্দুর রাকিব, সাধারন সম্পাদক নামজুল ইসলাম এবং খায়রুজ্জামান সহ অন্যান্যরা।
বক্তারা বলেন, গাজায় হাজার হাজার ফিলিস্তিনি নারী শিশুকে বর্বরোচিত হত্যা করা হচ্ছে সেখানে জাতিসংঘের মানবাধিকার কমিশন চুপ করে আছে।সিরিয়া লিবিয়া ইরাকে লাখ লাখ মুসলিমকে হত্যা বন্ধে কমিশন কিছু বলেনা। বাংলাদেশের সেনারা বিশ্বে বহু দেশে শান্তি ফিরিয়ে আনছে। এই দেশে মানবাধিকার কমিশনের প্রয়োজন নেই। ইসলাম বিরোধীরা ৯০ শতাংশের মুসলিম প্রধান বাংলাদেশে সমকামি ট্রানজেন্ডার প্রতিষ্ঠা করতে চায়। পার্বত্য চট্রাগ্রামকে আলাদা করে ফেলতে জাতিসংঘ মানবাধিকার কমিশনের নামে কার্যালয় খুলে ব্রিটিশদের মধ্যে প্রবেশ করতে চায় মার্কিন চক্র। ইউনুস সরকারকে ভাড়াটিয়া সরকার আখ্যা দিয়ে অন্তবর্তী সরকারের এধরনের বৈদেশিক চুক্তির ৃঅধিকার নেই বলে তা বাতিলের দাবি জানিয়েছেন বক্তারা। চুক্তি বাতিল না হওয়া পর্যন্ত বিক্ষোভসহ আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবার ঘোষনা দিয়েছেন তারা।
বিস্তারিত ভিডিওতে...