Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
কচুয়ার সাচার ও আশ্রাফপুরে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শাহাদাত হোসেন মুন্সীঃ ১ এপ্রিল মঙ্গল বার বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের কচুয়ার ১নং সাচার ইউনিয়নে সাচার উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত জেলা নায়েবে আমির এডভোকেট মাসুদুুল ইসলাম বুলবুল, কচুয়া হতে এমপি পদপ্রার্থী মাওলানা আবু নসর আশরাফি, মাস্টার সিরাজুল ইসলাম, শাহাদাত হোসেন, ১২নং চেয়ারম্যান প্রার্থী আহসান হাবিব সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান মাসুম বিল্লাহ মাদানী ও সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি মাওলানা মনির হোসাইন হেলালী প্রমুখ।
এনসিপির শ্রমিক উইং অনুষ্ঠানে যা বলছে নাসির উদ্দিন পাটোয়ারী
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের পারমাণবিক সম্ভাবনাকে এত দ্রুত মুছে ফেলার হুমকি দিয়েছেন যে কেউ আঙুল তোলার আগে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে।
Liveঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের ছাত্র সমাবেশ..hd
লিড দেয়া যুবক ফেনি ছাত্র হত্যার আসামি এবং বিগত শৈরা চারের দোষর তাকে গ্রেফতারে দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা,,,
পুরাতন বিমান ডাম্পিং করতে হবে,এমন দৃশ্য আর দেখতে চাই না
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীব্র জোয়ারে লোকালয়ে পানি প্রবেশ করেছে, যা স্থানীয়দের জীবনে সৃষ্টি করছে চরম দুর্ভোগ।
লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় পড়েছে মেঘনা নদীর তীব্র জোয়ারের প্রভাব। পূর্ণিমার দুইদিন পর, আজকের অস্বাভাবিক জোয়ারে নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে, যা এলাকার জনজীবনে চরম অস্বস্তির সৃষ্টি করেছে।
কমলনগরের চড় মার্টিন ইউনিয়ন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত মেঘনা নদী। নদীতে এমনিতেই তীব্র স্রোত ও জোয়ার থাকার কারণে, বিশেষ করে পূর্ণিমার সময়ে, আশেপাশের এলাকা প্লাবিত হওয়ার ঝুঁকিতে থাকে। আজকের জোয়ারের উচ্চতা ও তীব্রতা ছিল স্বাভাবিকের চেয়ে বেশি, যার ফলে নদীর পানি লোকালয়ে প্রবেশ করেছে।
@everyone
জুলাই ঘোষণাপত্র শুনতে মানিক মিয়াতে মানুষের ঢল
এনসিপির সমাবেশের বাকী ১ ঘন্টা, বৃষ্টিস্নাত শহীদ মিনার । সরাসরি.hd
যে বিএনপিকে ঘরে ঘুমানোর ব্যবস্থা করলাম, তারাই আমারে জেলে ভরলো.hd
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে এক সৌদীআরব প্রবাসীর বসতবাড়িতে হামলা ভাংচুর ও লুটপাঠের ঘটনা ঘটেছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শনিবার দুপুরে ভাদেরটেক গ্রামে সৌদীআরব প্রবাসীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা নগদ ১৯ লাখ ৭৫ হাজার,আড়াই ভরি স্বর্ণালংকারসহ বাড়িঘরে মিলে প্রায় ২৫ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে হামলার শিকার লোকজনের।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভাদেরটেক গ্রামের শাহার আলীর ছেলে সৌদীআরব প্রবাসী নুরুল আমীন গত দুইমাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন। কিন্তু গত কয়েকদিন ধরে ভাদেরটেক গ্রামের প্রতিপক্ষ কাঞ্চন মিয়ার ছেলে সবুল্লা মিয়া,মৃত আব্দুল আজিজের ছেলে রজব মাষ্ঠার,মতি মিয়ার ছেলে কামরুল মিয়া,মণির মিয়া,আমিরুল ইসলাম,আজাদ মিয়া,ফরহাদ,ইমন ও মামুনের নেতৃত্বে একদল লোক এই প্রবাসীর নিকট চাদাঁ দাবী করে আসছিলেন। কিন্তু চাঁদা না দেওয়াতে নামাংঙ্কিত ব্যাক্তিরা দেশীয় ও দাড়াঁলো অস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িঘরে হামলা ভাংচুর চালিয়ে ঘরে আসবাবপত্র তছনছ করে সুনামগঞ্জ শহরে জায়গা কেনার জন্য রাখা নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংঙ্কার ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন প্রবাসীর তিনভাই মর্তূজা আলী,আল আমীন ও প্রবাসী নুরুল আমীন। খবর পেয়ে বিশ^ম্ভরপুর থানার এ এস আই কাউসার আহমদসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে প্রবাসী নুরুল আমীন জানান,আমি বিদেশ থেকে আসার পর থেকেই নামাংঙ্কিত ব্যক্তিরা আমার নিকট দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা দল বেধেঁ আমার বসত বাড়িতে পূরুষ লোক না থাকার সুবাধে হামলা ভাংচুর ও লুটপাঠ করে নগদ ১৯ লাখ ৭৫ হাজার ৫ শত টাকা এবং আড়াই ভরি স্বর্ণালংকার লুটপাঠ করে একটি মোটর সাইকেল ও ভাংচুর করে। তিনি অবিলম্বে এই সমস্ত হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।
এ ব্যাপারে প্রতিপক্ষ রজব মাষ্ঠারের সাথে যোগাযোগ করা হলে হামলার ঘটনাটি অস্বীকার করেন।
এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এ এস আই কাউসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
৩০ সেকেন্ডের মধ্যে পার্কিং করা গাড়িতে মা'ম'লা, যা বললেন ম্যাজিস্ট্রেট
মুরাদনগরে দরজা ভে'ঙে নারীকে ধ*র্ষ*ণ করা সেই আ.ওয়ামী নেতা সহ গ্রে-প্তা-র ৫ ..
এনসিপির সমাবেশে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সরাসরি..hd
🔴 ড্রোন ক্যামেরায় টিভি সংবাদ, দশটি বাস্তব ভিত্তিক সংবাদ কাহিনি পর্ব , যা সাংবাদিকতার ধারণাকে পাল্টে দিতে পারে । আই নিউজ বিডি মানে ড্রোন ক্যামেরায় সংবাদ ধারন। যারা যারা ড্রোন সাংবাদিকতা বা ইনোভেটিভ ড্রোন কন্ট্রোল জানালিস্ট হতে চান। তাদের জন্য ,ধারণা বা শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন Mahamud Mithu 01919171683
লুঙ্গি পরে ইন্ডিয়ার গেস্ট হাউজে দেশ চালানো শিখছেন সালাউদ্দিন || Pinaki Bhattacharya || The Untold
শেরপুরে সাবেক ভূমি মন্ত্রী স্ত্রীসহ আটক
এ এম আব্দুল ওয়াদুদ শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয় থেকে সাবেক ভূমি মন্ত্রী ও জামালপুর সদর ৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে স্ত্রী সহ আটক করেছে পুলিশ। আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে আটক করা হয়েছে।
গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে আটক করা হয়। এসময় ছাত্র জনতা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবী জানান।
পরে পুলিশ তাদের আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এসময় তার সাথে তার স্ত্রী সাথে ছিলেন।
সিরাজগঞ্জের সলংগায় নিজেকে ‘আল্লাহর রাসূল’ দাবি করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা সৃষ্টি করেছেন এক যুবক। আজ (সোমবার) বিকেল ৩টার দিকে সলংগা থানাধীন মাদ্রাতুল কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
অভিযুক্ত যুবকের নাম আরিফুল ইসলাম। তার বয়স আনুমানিক ৩০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, আরিফুল ইসলাম মাদ্রাসার আশপাশে ঘুরে ঘুরে নিজেকে ‘আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল’ বলে দাবি করছিলেন। এমন কথাবার্তায় ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজিত জনতা আরিফুলকে আটক করে মারধর শুরু করে। পরে স্থানীয়রা সলংগা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং তার মানসিক অবস্থা যাচাই করে পদক্ষেপ নেওয়া হবে।” সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানিয়েছে সলংগা থানা পুলিশ।
ঘটনার পর সলংগা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী ঘটনার নিন্দা জানিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আলজেরিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশী হাফেজ হুজায়ফা ।
প্রার্থী তালিকায় নিজের নাম না থাকায় দলের সভাপতি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরকে মারতে আক্রমণ করতে গেলেন,,,,,,,