Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনে তার খাট পরিদর্শন করেছেন এনসিপি নেতারা। এই পরিদর্শন রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
📌 মূল বিষয়সমূহ:
• এনসিপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন পরিদর্শন করেছেন।
• পরিদর্শনের অংশ হিসেবে তারা শেখ হাসিনার খাটও পরিদর্শন করেন।
• এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
📹 Source / Credit: আই নিউজ বিডি
⚖️ ফেয়ার ইউজ নীতিতে প্রকাশিত।
🇧🇷 হলুদ-সবুজের উচ্ছ্বাসে মুখর ফেনী, ব্রাজিল সমর্থকদের আনন্দ র্যালি অনুষ্ঠিত
রাজনীতি মানে শুধু ক্ষমতার লড়াই নয়, জনগণের পাশে থেকে তাদের আস্থা অর্জন করা। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সম্ভাব্য প্রার্থীদের তালিকায় এমন একজন নেতার নাম বারবার উঠে আসছে, যিনি কর্মীবান্ধব ও জনবান্ধব হিসেবে তৃণমূলে দীর্ঘদিনের আস্থা অর্জন করেছেন। তিনি জেলা বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হক।
ভিপি আয়নুল হকের রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্রজীবন থেকেই। রায়গঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে তিনি বিএনপির আদর্শকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেন। ছাত্ররাজনীতির সেই সময় থেকেই তিনি ত্যাগ, সাহস এবং নেতৃত্বের কারণে সহপাঠী ও কর্মীদের কাছে প্রিয় হয়ে ওঠেন।
৯০ দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং পরবর্তী সময়ে বিএনপির নানা আন্দোলনে তিনি ছিলেন অগ্রভাগে। এ সময়ের অভিজ্ঞতা ও সংগ্রাম তাকে গড়ে তোলে একজন নিবেদিতপ্রাণ নেতায়।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও যখন বিরোধীদলের নেতারা নানা বাধার মুখে পড়ছিলেন, তখন ভিপি আয়নুল হক বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। জনগণের ভালোবাসা ও আস্থার এই ফলাফল আজও রাজনৈতিক অঙ্গনে আলোচ্য।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, রাস্তা-ঘাট ও অবকাঠামো উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানের সংস্কার এবং দুঃস্থ মানুষের সহায়তায় অগ্রণী ভূমিকা রাখেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তিনি হয়ে ওঠেন জনবান্ধব নেতৃত্বের প্রতিচ্ছবি।
২০১৩ সালে উপজেলা চেয়ারম্যান থাকাকালীন সময়ে সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি কারাবরণ করেন। দমন-পীড়ন ও মামলার মধ্যেও দল ও জনগণের পাশে থেকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তার প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলছেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান মৃত্যুবরণ করার পর এখন বিএনপির পক্ষ থেকে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে ভিপি আয়নুল হকের বিকল্প নেই।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আবু সামা সরকার বলেন, “আওয়ামী লীগের দমন-পীড়নের সময় ভিপি আয়নুল জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন।”
রায়গঞ্জ পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শামছুজ্জামান দুদু শেখ বলেন, “ভিপি আয়নুল হক এখন রায়গঞ্জ-তাড়াশবাসীর রাজনৈতিক আশার প্রতীক।”
এছাড়াও রায়গঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূরে আলম পালো, ধানগড়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউয়নিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সামিদ হাসান সরকার, ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক মো. আসাদ উল্লাহ বলেন, “এ এলাকার জনগণ তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায়।”
ভিপি আয়নুল হক বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি আমার ওপর আস্থা রাখেন, তাহলে জীবন বাজি রেখে জনগণের পাশে থাকব। মনোনয়ন পেলে জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি।” জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে আমি চাই আমাদের প্রিয় নেতা সিরাজগঞ্জ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য, শ্রদ্ধাভাজন মৃত. আব্দুল মান্নান ভাইয়ের অসমাপ্ত কাজ সম্পন্ন করে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের এক প্রবীণ ভোটার বলেন, “আমরা গরিব মানুষ। চেয়ারম্যান থাকাকালে তিনি গ্রামের রাস্তা করেছেন, মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা করেছেন। মনোনয়ন পেলে আমরা প্রাণভরে তাকেই ভোট দেব।”
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আমরা হিন্দু মানুষ, আমরা চাই একটু শান্তি আর চাঁদাবাজমুক্ত সমাজ। ফ্যাসিস্ট আমলে আমরা কিছুই পাইনি। আয়নুল ভাই আমার প্রতিবেশি, আমরা চাই তিনি সংসদ সদস্য হয়ে আমাদের আরও সাহায্য করুন।”
চান্দাইকোনা পাবনা বাজারের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্রী গোপিনাথ চক্রবর্তী বলেন, “বিগত সরকার কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি চাল দিয়েছে কিন্তু আমরা গরীব মানুষ আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা চাই আয়নুল ভাই এমপি হয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি নজর রাখুন। ভোটে দাড়ালে আমরা আয়নুল ভাইকেই ভোট দিব।
এই গ্রামীণ জনগোষ্ঠীর কণ্ঠে স্পষ্ট—ভিপি আয়নুল হক কেবল রাজনীতিবিদ নন, তিনি তাদের জীবনের অংশ। মানুষের সুখে-দুঃখে তার নিরলস উপস্থিতি সাধারণ ভোটারদের মনে এক গভীর আস্থার সম্পর্ক গড়ে তুলেছে, যা আগামী নির্বাচনে বিএনপির জন্য বড় শক্তি হয়ে উঠতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
সংসদ ভবন এলাকায় সেনাবাহিনীর কড়া তল্লাশি।
নতুন টাকাই মন্দিরের ছবি নিয়ে সাধারণ মানুষের মতামত।
দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের চারটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে এই আসনে এবি পার্টির অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।
কুষ্টিয়া কোর্ট স্টেশনে মায়েদের চরম ভোগান্তি
, এক বছর ধরে অকেজো বেস্ট ফিডিং বুথ
নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ রিপাবলিক পার্টি' র আত্মপ্রকাশ, সরাসরি
নবাবগঞ্জে নাফার নাড়ু উৎসবে খন্দকার আবু আশফাক
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
তরুণ প্রজন্মকে সাম্প্রদায়িকতা, সামাজিক অবক্ষয় ও নেতিবাচক কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি বলেন, একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
আজ ৯ অক্টোবর, ২০২৬, বিকেলে, ঢাকার নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
খন্দকার আবু আশফাক বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাঁদের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত রাখতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখা জরুরি। কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন যেন সমাজে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক অবক্ষয় রোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক কাজে সম্পৃক্ত করা প্রয়োজন। খেলাধুলা, সংস্কৃতিচর্চা এবং সামাজিক-সাংস্কৃতিক আয়োজন তরুণদের সৃজনশীলতা বিকাশে সহায়তা করে।
নবাবগঞ্জে নাফা আয়োজিত নাড়ু উৎসব স্থানীয় মানুষের মধ্যে সাংস্কৃতিক বন্ধন, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়ক। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান রোডসংলগ্ন পশ্চিম পাশের সমুদ্রতীর থেকে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে
বুধবার রাতে এই মিছিল অনুষ্ঠিত হয়
বগুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হওয়া সূত্রাপুর গোহাইল রোডটি (নেকটার পর্যন্ত ৩ কিলোমিটার) দীর্ঘ ১৮ বছর ধরে সম্পূর্ণ অবহেলিত ও খানাখন্দে ভরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা বাজেটে এই আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের টেন্ডার পাশ এবং গত মে মাসে জাঁকজমকপূর্ণভাবে অফিশিয়াল উদ্বোধন হলেও অদৃশ্য কারণে মাঠপর্যায়ে মূল রাস্তার কাজ সম্পূর্ণ থমকে আছে। স্থানীয়দের ভাষায়, উদ্বোধনের ছবি পত্রিকায় আসলেও এখন পর্যন্ত কাজ বুঝিয়ে নেওয়ার বা তদারকি করার মতো কোনো অভিভাবক বা "মামি" নেই। ফলে এই দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ এখন চরম সীমা অতিক্রম করেছে।
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের ঘুষ বানিজ্য শেষ কোথায়? প্রশাসনের কাছে একাদিক লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা অসহায়,,, তিনি এখনো স্বপদে বহাল তবিয়তে,,,,,
আমতলীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জেলা প্রতিনিধি,বরগুনা ।।
বরগুনার আমতলী উপজেলা প্রশাসন এর উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় র্যালি ও সকাল সারে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার হাসান মো: হাফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনজিত চন্দ্র দাস,আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড: জামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম মাহমুদ সেলিম, স্কাউটস সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উত্তর সোনাখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: ইউসুফ আলী, চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আহবায়ক মো: দেলোয়ার হোসেন,সদস্য সচিব মোঃ রেজাউল করিম (প্রমুখ) ।
উল্টো পথে যানবাহন দুর্ঘটনার প্রধান কারণ
অটো ধরাতে ক্ষিপ্ত রিকশাচালকের হাতে পুলিশের মারধর
প্রথম মহিলা এবং দূতাবাসী দল ৮১তম জাতিসংঘ সম্মেলনের জন্য নিউইয়র্কে এসেছেন
📹 Source / Credit: X (Twitter)
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভায় তারেক উল্লাহ চৌধুরী
হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার রেলগেটে ট্রেন ও অটো সংঘর্ষ।