Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
ফেনীতে মজিবুর রহমান মঞ্জুর ঈগল মার্কার পক্ষে এনসিপির নির্বাচনী মিছিল
আ.লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থানের ঘোষণা
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ছাত্রলীগের দেশবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে রাজপথে সোচ্চার রয়েছেন বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান তানজিলের নেতৃত্বে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে ছাত্রদল নেতা তানজিলের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে ছাত্রদলের নেতাকর্মীদের সরব তৎপরতা দেখা যায়। এসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে নানা স্লোগান দেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করেন।
সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র-জনতা ও সর্বস্তরের জনগন। রোববার (১০ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ গেইটের সামনে ‘ফ্যাসিবাদ বিরোধী জামালগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয় এক বিশাল মানববন্ধন।
মানববন্ধনে বিএনপি, জমিয়তে উলামা ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি, সাধারণ ছাত্র সমাজ এবং অসংখ্য সাধারণ মানুষ অংশ নেন।
উপজেলা যুবদল নেতা মেহেদী হাসান রুকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শাহ মোঃ শাহজাহান, আহ্বায়ক কমিটির সদস্য জুলফিকার চৌধুরী রানা, সভাপতি জমিয়তে উলামা ইসলাম মাওলানা আব্দুল গফফার, যুব জমিয়ত কেন্দ্রীয় কমিটির সদস্য আলতাফুর রহমান, সেক্রেটারি ইসলামী আন্দোলন হাফেজ কামাল হোসেন, সভাপতি খেলাফত মজলিস কাজী রশিদ আহমদ, সেক্রেটারি খেলাফত মজলিস মাওলানা আইন উদ্দিন, কৃষক দলের উপজেলা সদস্য সচিব আসাদ নূর সাদি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ মোঃ লিয়াকত আলী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তোফায়েল আহমদ এবং জামালগঞ্জ সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, ৫ আগস্টের পর সারা দেশে পরিবর্তন এলেও জামালগঞ্জে আসেনি। ইউএনও নিজের পছন্দের লোক নিয়ে সরকারি অনুষ্ঠান করছেন এবং স্থানীয় জনগণকে অবজ্ঞা করছেন। জুলাই গণঅভ্যুত্থান দিবসে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থকে দিয়ে অনুষ্ঠান শুরু এবং প্রতিবাদকারী সাংবাদিকদের বের করে দেওয়ার ঘটনাও উল্লেখ করা হয়। এছাড়া সরকারি ক্যান্টিন উদ্বোধনে আওয়ামী নেতা ও চার আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলাকারী ওয়ালী উল্লাহ সরকারকে আমন্ত্রণ জানিয়ে ‘ফ্যাসিস্ট পূর্ণবাসন’ অব্যাহত রাখার অভিযোগও তোলেন তারা।
জমিয়তের নেতা আলতাফুর রহমান বলেন, “ইউএনও মুশফিকীন নূর সরকারি প্রতিটি অনুষ্ঠানে ফ্যাসিবাদীদের উপস্থিতি নিশ্চিত করতে ভালোবাসেন। ভালো কোনো কাজে তার সহযোগিতা পাওয়া যায় না বললেই চলে।”
বক্তারা অবিলম্বে ইউএনও মুশফিকীন নূরের (সাত দিনের) অপসারণের দাবি জানিয়ে সতর্ক করেন- প্রয়োজন হলে কঠোর আন্দোলনে নামতে জনগণ প্রস্তুত।
অপরদিকে মানববন্ধন শেষে জামালগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের স্বেচ্ছাচারিতা, ফ্যাসিস্ট চক্রের পুনর্বাসন ও নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা প্রশাসকের বরাবর স্মারক লিপি জমা দেন।
ভালুকায় ৭ নভেম্বর উপলক্ষে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
ফেনীকে কুমিল্লা বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে স্থানীয়দের সোজাসাপ্টা বক্তব্য—ফেনী চট্টগ্রামের অংশ। সাহস থাকলে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনীকে বিভাগ করুন।
📹 Source / Credit: X (Twitter)
⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
ভারতের রাজধানী দিল্লির প্রাণকেন্দ্র যন্তর মন্তরে চলমান এক নারী প্রতিবাদে সাধারণ জনগণের অভূতপূর্ব মানবিক সমর্থন এখন আলোচনার কেন্দ্রে সচরাচর আন্দোলনস্থলে খাবার, পানি বা প্রাথমিক চিকিৎসার মতো সহায়তা পৌঁছে দেওয়া হলেও, এই প্রতিবাদে অংশ নেওয়া নারীদের জন্য জনগণ স্বতঃস্ফূর্তভাবে স্যানিটারি প্যাড পাঠাতে শুরু করেছে গত ২২ জুলাই এই অভিনব উদ্যোগের খবর প্রকাশ্যে আসার পর তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের প্রশংসা কুড়াচ্ছে এই ঘটনা কেবল একটি প্রতিবাদকে সমর্থন জানানো নয়, বরং আন্দোলনরত নারীদের মৌলিক স্বাস্থ্যগত প্রয়োজন মেটানোর এক গভীর সংবেদনশীলতার প্রকাশ যন্তর মন্তর, যেখানে প্রায়শই বিভিন্ন দাবিতে আন্দোলন-সংগ্রাম সংঘটিত হয়, সেখানে দীর্ঘসময় ধরে অবস্থানকারী আন্দোলনকারীদের জন্য নানান চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বিশেষ করে নারী আন্দোলনকারীদের জন্য মাসিকের সময় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখা এক বড় সমস্যা হয়ে দাঁড়ায় পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা বা সহজলভ্য স্বাস্থ্য সামগ্রীর অভাবে অনেক সময় নারীরা প্রতিবাদে অংশ নিতে দ্বিধা করেন অথবা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের পক্ষ থেকে স্যানিটারি প্যাড সরবরাহের উদ্যোগটি কেবল একটি পণ্য সরবরাহ নয়, এটি আন্দোলনরত নারীদের সম্মান, স্বাচ্ছন্দ্য এবং আত্মবিশ্বাস বজায় রাখার একটি প্রতীকী সমর্থন এটি প্রমাণ করে যে, সমাজ এখন নারীর সুনির্দিষ্ট শারীরিক চাহিদাগুলো সম্পর্কে আরও সচেতন ও সংবেদনশীল হয়ে উঠছে এই মানবিক সহায়তা কেবল দিল্লির যন্তর মন্তরের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছে না, বরং এটি ভারতের নাগরিক সমাজের এক ইতিবাচক ও সংহতিপূর্ণ চিত্র তুলে ধরছে যখন কোনো আন্দোলন কেবল তার নিজস্ব দাবিদাওয়া নিয়ে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর জনগোষ্ঠীর সহানুভূতি ও সমর্থন লাভ করে, তখন তার শক্তি বহুগুণ বেড়ে যায় স্যানিটারি প্যাড বিতরণের এই উদ্যোগটি নারীর প্রতি সহানুভূতি এবং তাদের স্বাস্থ্যগত অধিকারের প্রতি সম্মানের এক দৃষ্টান্ত স্থাপন করেছে সাধারণত পুরুষতান্ত্রিক সমাজে নারীদের পিরিয়ড বা মাসিক নিয়ে খোলাখুলি আলোচনা একরকম ট্যাবু হিসেবে বিবেচিত হয় এই পরিস্থিতিতে প্রকাশ্য জনসমক্ষে এমন একটি সংবেদনশীল পণ্যের সরবরাহ, সমাজের এই ট্যাবু ভাঙতে এবং নারীর শারীরিক চাহিদাকে স্বাভাবিকীকরণ করতে সাহায্য করবে এটি নারী আন্দোলনকারীদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের আরও দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে এই ঘটনাটি বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিবাদ ও সামাজিক আন্দোলনে নারীদের অংশগ্রহণ এবং তাদের সুনির্দিষ্ট চাহিদা পূরণে বৃহত্তর সমাজের ভূমিকা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করতে সাহায্য করবে যন্তর মন্তরের এই মানবিক উদ্যোগটি ভারতের সমাজের এক অনন্য বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে প্রয়োজনের মুহূর্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে একে অপরের পাশে দাঁড়ায়, যা মানবতা ও সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে [সৌজন্যে: @bindaswith (𝕏 (Twitter))]
যখন কোনো মানুষের সত্য বলার সাহস থাকে না, তখন তার নীরবতাই তার হয়ে কথা বলে। অমিত শাহের নীরবতাই তার স্
📹 Source / Credit: Facebook
⚖ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।
সাতক্ষীরা প্রেসক্লাবে তালার শিবপুর গ্রামের মো, মহিউদ্দিন শেখের মেয়ে ও রবিউল ভেন্ডারের ছোট স্ত্রী শেখ ইনা পারভীন চন্দনার স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২২ জুন, ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জয়পাড়া কলেজ অ্যাডহক কমিটির সদস্য এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ অংশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, বিদায়ি শিক্ষার্থীবৃন্দ এবং একাদশ শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বিদায়লগ্নে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
জোরপূর্বক জমি দখল করে ৮ ফিটের রাস্তা নির্মাণ।
কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কোরবানির হাট বাজার।
পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকার পামোয়েল গ্রামে একটি দুর্গামন্দিরে হামলা এবং প্রতিমা ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে যে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে একদল দুষ্কৃতী অতর্কিতভাবে মন্দির চত্বরে প্রবেশ করে এবং ভাঙচুর চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এই ঘটনার জেরে পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে গভীর নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এ ধরনের আক্রমণ এবং ধর্মীয় স্থান অবমাননার ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এই ন্যক্কারজনক ঘটনার পর বিরোধী দলীয় নেতারা রাজ্য সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পরিস্থিতি আর অবনতির দিকে না যায়। তবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে, যা রাজ্যের সামগ্রিক সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন নাগরিক সমাজ।
📌 মূল বিষয়সমূহ:
• উত্তর দিনাজপুরের গোয়ালপোখর এলাকার পামোয়েল গ্রামে দুর্গোৎসবে হামলার ঘটনা ঘটে।
• মন্দিরে ভাঙচুর ও প্রতিমা নষ্ট করার তীব্র প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
• আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারা।
• ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
⏱️ মূল মুহূর্ত:
০০:০০ - ঘটনার পটভূমি ও পরিচিতি
০০:১৫ - মন্দিরে ভাঙচুরের দৃশ্য
০০:৩০ - স্থানীয় মানুষের প্রতিক্রিয়া ও প্রতিবাদ
📹 Source / Credit: ক্রিয়েটেলি মিডিয়া
⚖️ এই কন্টেন্ট সংবাদ পর্যালোচনা ও ফেয়ার ইউজ নীতির আওতায় প্রকাশিত।
টঙ্গী স্টেশন রোডে প্রকাশ্যে নেশাগ্রস্ত সন্দেহভাজন ছিনতাইকারীদের অবাধ বিচরণ, আতঙ্কে পথচারীরা—সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান
তাবিজ নিতে যোগাযোগ করুন,০১৯৪৪৪১০৫০১
সংসদ ভবন এলাকায় সেনাবাহিনীর কড়া তল্লাশি।
অটো ধরাতে ক্ষিপ্ত রিকশাচালকের হাতে পুলিশের মারধর
নতুন টাকাই মন্দিরের ছবি নিয়ে সাধারণ মানুষের মতামত।
দিনাজপুর-৬ আসনে এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার সানী আব্দুল হকের মনোনয়নপত্র জমা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা) সংসদীয় আসন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)এর যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (২৯ ডিসেম্বর) সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে দিনাজপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় উৎসবমুখর পরিবেশে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনটি দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চলের চারটি উপজেলা নিয়ে গঠিত এবং এখানে পাঁচ লক্ষাধিক ভোটার রয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিনে এই আসনে এবি পার্টির অংশগ্রহণকে স্থানীয় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে।