Top Videos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Top Videos

Monsur Alam
7,161 Views · 1 year ago

⁣ফিরে দেখা, ১ আগস্ট ২০২৪
‎ফেনীতে শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশের বাঁধা, উত্তপ্ত পরিস্থিতি

📹 Source / Credit: X (Twitter)

⚖️ এই কন্টেন্টটি সংবাদ পর্যালোচনা, শিক্ষামূলক উদ্দেশ্য ও ফেয়ার ইউজ নীতিমালার আওতায় প্রকাশিত। মূল কন্টেন্টের সকল স্বত্ব মূল স্রষ্টার।

Sampadakiya Anuchchhed
8 Views · 4 months ago

⁣বগুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র সাতমাথা থেকে শুরু হওয়া সূত্রাপুর গোহাইল রোডটি (নেকটার পর্যন্ত ৩ কিলোমিটার) দীর্ঘ ১৮ বছর ধরে সম্পূর্ণ অবহেলিত ও খানাখন্দে ভরা। সম্প্রতি বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৬ কোটি ৬০ লাখ ১১ হাজার ২৯৯ টাকা বাজেটে এই আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের টেন্ডার পাশ এবং গত মে মাসে জাঁকজমকপূর্ণভাবে অফিশিয়াল উদ্বোধন হলেও অদৃশ্য কারণে মাঠপর্যায়ে মূল রাস্তার কাজ সম্পূর্ণ থমকে আছে। স্থানীয়দের ভাষায়, উদ্বোধনের ছবি পত্রিকায় আসলেও এখন পর্যন্ত কাজ বুঝিয়ে নেওয়ার বা তদারকি করার মতো কোনো অভিভাবক বা "মামি" নেই। ফলে এই দীর্ঘস্থায়ী জনদুর্ভোগ এখন চরম সীমা অতিক্রম করেছে।

Ali Sohel
2 Views · 4 months ago

⁣কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের ঘুষ বানিজ্য শেষ কোথায়? প্রশাসনের কাছে একাদিক লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা অসহায়,,, তিনি এখনো স্বপদে বহাল তবিয়তে,,,,,

LATIF MORAL
7 Views · 4 months ago

একদিনের বৃষ্টিতে খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভিতরের কয়েকটি অফিসের সামনে হাটু পানি জমে থাকায় জনদূর্ভোগ

Abdullah Al Mamun
3 Views · 2 months ago

⁣প্রথম মহিলা এবং দূতাবাসী দল ৮১তম জাতিসংঘ সম্মেলনের জন্য নিউইয়র্কে এসেছেন

Gm selim imran
524 Views · 1 year ago

⁣কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ। উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছে উক্ত পরিষদের ইউপি সদস্যরা।

Shazzadul Alam Khan
8 Views · 2 months ago

⁣পহেলা সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতি সভায় তারেক উল্লাহ চৌধুরী

Raju Mia
49 Views · 2 years ago

হাতীবান্ধা উপজেলার বড়খাতা বাজার রেলগেটে ট্রেন ও অটো সংঘর্ষ।

মো. ইয়াছিন কবির
8 Views · 4 months ago

⁣বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ১১টায় কামারখন্দ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ১ হাজার ৬ শত ৭০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার এবং বালাইনাশক বিতরণ করা হয়


⁣এতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ড. বিপাশা হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) মো. আনোয়ার সাদাত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কামারখন্দ উপজেলা কৃষি অফিসার মো. ফরিদ হোসাইন এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা অঞ্জন কুমার রায়, কামারখন্দ অতিরিক্ত কৃষি অফিসার মিশু আকতার

Redowan Hasan Khalid
31 Views · 1 year ago

হুজুরদের খুশি করতে বিদেশে চামড়া রপ্তানি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম. এ. রশিদ ভূঁইয়া।

সোমবার (২ জুন) সাভার চামড়া শিল্প নগরীর বিএফএলএলএফইএ ভবনের হলরুমে কাঁচা ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির সরকারি আদেশ বাতিলের দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকার কাঁচা চামড়া বাহিরের দেশে রপ্তানীর সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে প্রশ্ন করলে রশিদ ভূঁইয়া বলেন, “সরকার ঈদের ছুটি ১০ দিন করেছে মানুষের মন রক্ষা করতে। হুজুরদের এবং মাদ্রাসার লোকজনকে খুশি করার জন্য সরকার নিজ ইচ্ছায় বাহিরের দেশে চামড়া রপ্তানি করছে। আমরা স্পষ্ট নিষেধ করে বলেছি, এটা করা ঠিক হবে না। আগে চামড়াটা রক্ষা করুন, কাঁচা চামড়া দেশের বাইরে রপ্তানি করা যাবে না। এতে অনেক খরচেয় বিষয় আছে। এছাড়া আমাদের এখানে রপ্তানির কোনো সুযোগ নেই।

তিনি অভিযোগ করে বলেন, “সরকার কিভাবে কার সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে, সেটা আমাদের বোধগম্য নয়। এই সিদ্ধান্তটা আত্মঘাতী হয়েছে। রাস্তায় হাজার হাজার লোক আজ মানববন্ধন করতে এসেছে, তারা এইখানের শ্রমিক। এরা কি করে চলবে? এখানে প্রত্যেকটা লোক চামড়া শিল্পের সাথে যুক্ত।”

চামড়ার দাম কমার পেছনের সিন্ডিকেট প্রসঙ্গে তিনি বলেন, “এখন সিন্ডিকেট বলতে কিছু নেই। আমরা ট্যানারি মালিকরা কোনোভাবেই এর সাথে যুক্ত না। যখন চামড়ার দাম ৩ থেকে ৪ হাজার টাকা ছিল, তখন এগুলো হতো। এখন সারা বিশ্বে চামড়ার দাম কমে গেছে। এছাড়া তিন-চারটা হাত ঘুরে কাঁচা চামড়া আমাদের কাছে আসে।”

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত উল্লাহ বলেন, “আমরা কোরবানির মৌসুমে প্রায় ৬০% কাঁচা চামড়া সংগ্রহ করে থাকি। কিন্তু এবার পরিস্থিতি ব্যতিক্রম। বাংলাদেশ থেকে কখনোই কাঁচা চামড়া রপ্তানি হয় না। ১৯৯০ সালে ওয়েট-ব্লু চামড়া রপ্তানি হয়েছিল, কিন্তু পরে তা নিষিদ্ধ করা হয়। এবারে কাঁচা চামড়া রপ্তানির বিষয়ে আমাদের সঙ্গে কোনো বিস্তারিত আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে কাঁচা চামড়া রপ্তানি করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমাদের শিল্পখাতের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এর মধ্যে যদি কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়বে। কাঁচামাল যদি দেশ থেকে বেরিয়ে যায়, তাহলে হাজারো শ্রমিক বেকার হয়ে যাবে। আমাদের অনেক ব্যাংকঋণ রয়েছে, যেটা পরিশোধ করতে কঠিন পরিস্থিতি ফেস করতে হবে।”

চামড়া শিল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে ঐতিহ্যবাহী ও ব্যাপক সম্ভাবনাময় চামড়া শিল্প বর্তমানে মারাত্মক সংকটে রয়েছে। প্রায় ৮৫ বছরের পুরনো এই শিল্প খাতটি দেশীয় কাঁচামাল নির্ভর, ৮০ শতাংশ মূল্য সংযোজনকারী এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দুই কোটির বেশি মানুষের জীবিকায় জড়িত যাদের অধিকাংশই গ্রাম থেকে এখানে এসে কাজ করছে।

বক্তব্যে তারা জানান, শিল্প উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার সঙ্গে একাধিকবার বৈঠক ও সুপারিশ পত্র প্রদান সত্ত্বেও কার্যকর কোনো অগ্রগতি হয়নি। এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের কমিটিও এখন পর্যন্ত কোনো কার্যকরী উদ্যোগ নিতে পারেনি । তবে তারা ২৫ মে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেয় যা ট্যানারি মালিকদের জন্য ‘আত্মঘাতি’।

নেতৃবৃন্দরা বলেন, ওয়েট ব্লু রপ্তানি করলে ট্যানারি নগরীতে ফিনিশড ও ক্রাস্ট চামড়া উৎপাদনের লক্ষ্যে যে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই সঙ্গে পরিবেশ দূষণ, উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, যন্ত্রপাতি ও কেমিক্যাল আমদানিতে সমস্যাসহ পুরো খাতের ওপর প্রভাব পড়বে। যার ফলে রপ্তানি আয় ৩০–৪০ শতাংশ হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে।

সংগঠনের নেতৃবৃন্দরা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ট্যানারি খাতকে রক্ষা, বৈদেশিক মুদ্রা আয় অব্যাহত রাখা, শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কাঁচা চামড়া ও ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি অবিলম্বে বাতিল করতে হবে।

এসময় সংবাদ সম্মেলনে ট্যানারি মালিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।

Sourav Hawlader
2 Views · 4 months ago

⁣মঠবাড়িয়ায় ই'য়া'বা সহ যুবক গ্রে'ফতার

Emran Sarkar
78 Views · 1 year ago

⁣জাতীয় সংসদ ভবনে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সরাসরি..hd

shahadat Munsy
5 Views · 2 months ago

চাঁদপুরের কচুয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুসের মিছিল উত্তর মিলাদ মাহফিল দোয়া মোনাজাত ও তাবারুক বিতরণ করা হয়েছে । কচুয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল দলে দলে কচুয়া ঈদগাহে মিলিত হয়।

Monsur Alam
30 Views · 9 months ago

⁣ফেনীতে মজিবুর রহমান মঞ্জুর ঈগল মার্কার পক্ষে এনসিপির নির্বাচনী মিছিল

Md Mutasim Billah Bayzid
45 Views · 1 year ago

⁣জামালপুর শহরের পশ্চিম ফুলবাড়িয়া কলাবাগান এলাকায় একটি বাসায় গত রাতে মাদক বিক্রি ও অসামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় ২ যুবক ও ১ নারীকে আটক করে স্থানীয়রা। পরে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বাসার মালিকসহ ৪ নারী ও দুই যুবককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। উল্লেখ্য শহরের বিভিন্ন বাসাবাড়িতে ব্যাবসী টাকাওয়ালাদের টার্গেট করে ফাঁদে আটকাচ্ছে একটি চক্র। #breakingnews
#জামালপুরেরখবর #eyenewsbd #eye #news

Nazrul Islam
6 Views · 4 months ago

⁣উত্তাল ঢেউয়ের আঘাতে সাগরে বিলীন হচ্ছে কুতুবদিয়া


নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:


বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার প্রভাবে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার বিভিন্ন উপকূলীয় এলাকায় ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে জোয়ারের তীব্র ঢেউয়ে উপকূলের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে সাগরগর্ভে বিলীন হচ্ছে এতে বসতভিটা, কৃষিজমি, বেড়িবাঁধ ও গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে পড়েছে


স্থানীয়দের অভিযোগ, কয়েকদিনের টানা বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক জোয়ারে ভাঙনের মাত্রা আরও বেড়েছে কোথাও কোথাও ঢেউ সরাসরি বেড়িবাঁধে আঘাত হানছে, আবার কোথাও উপকূলের মাটি ধসে পড়ে সাগরে মিলিয়ে যাচ্ছে ফলে প্রতিদিনই বাড়ছে আতঙ্কে থাকা উপকূলবাসীর সংখ্যা


স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে টেকসই উপকূলীয় প্রতিরক্ষা বাঁধ নির্মাণের দাবি জানানো হলেও এখনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি সাময়িক মেরামত ভাঙন ঠেকাতে ব্যর্থ হওয়ায় প্রতি বর্ষা মৌসুমেই নতুন নতুন এলাকা ঝুঁকিতে পড়ছে


উপকূল বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং ঘন ঘন বৈরী আবহাওয়া কুতুবদিয়ার মতো দ্বীপাঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও উপকূল সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও বিস্তীর্ণ এলাকা সাগরে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে

samir islam Tareq
58 Views · 2 years ago

⁣রামগঞ্জে মলম পার্টির হামলা: টপ কসমেটিক্সের সামনে স্প্রে ছিটিয়ে মহিলার স্বর্ণালংকার ও টাকা ছিনতাই




Showing 17 out of 95