Avanti il prossimo

জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছ

4 Views· 19/07/26
Md Mutasim Billah Bayzid
Message0

⁣জামালপুরের মেলান্দহ উপজেলায় সিএনজি অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুই নারী নিহত হয়েছেন এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন
রবিবার (১৯ জুলাই) দুপুর তিনটায় উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের বেতমারী এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে
আহতরা হলেন মজিবর (৫৫), জীবন মিয়া (৩৫), পিতা মৃত ওয়াজেদ আলী এবং তুষার (৩৮), পিতা অ্যাডভোকেট শফিকুল ইসলাম তাদের বাড়ি দেওয়ানগঞ্জ উপজেলার কাঠারবিল এলাকায় নিহত দুই নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি

আহতদের স্বজনরা জানান, দুপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি বেতমারী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন গুরুতর আহত অপর নারীকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় এ ছাড়া আরও তিনজন আহত হন
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. উজ্জ্বল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে আনা হয় এর মধ্যে দুই নারী মারা গেছেন আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক বলেন, ‘দুর্ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি বিষয়টি জানতে পেরে জামালপুর জেনারেল হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে নিহত দুই নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে’

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo