বুবি বেগম মারা গিয়েছেন ছিনতাইকারীদের হামলায়

Suivant

বুবি বেগম মারা গিয়েছেন ছিনতাইকারীদের হামলায়

3 Views· 08/07/26
Bayzid Islam Joy
Bayzid Islam Joy
1 Les abonnés
1
Dans

⁣নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীদের বর্বরোচিত হামলায় গুরুতর আহত ৭০ বছর বয়সী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম (স্থানীয়দের কাছে ‘বুবি’ নামে পরিচিত) মারা গেছেন মঙ্গলবার রাতে অবস্থার অবনতি হলে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে দিবাগত রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয় প্রায় ২৫ বছর আগে ট্রেনে চড়ে এই স্টেশনে আসার পর থেকে স্টেশনকেই নিজের ঠিকানা বানিয়েছিলেন এই বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা স্টেশনের প্ল্যাটফর্ম ও দোকানপাট পরিষ্কার করে এবং যাত্রীদের সহায়তায় তিল তিল করে তিনি প্রায় ৪০ হাজার টাকা সঞ্চয় করেছিলেন গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে সেই টাকা দাবি করে এবং দিতে অস্বীকৃতি জানালে তাকে পিটিয়ে গুরুতর আহত করে টাকা লুটে নেয় ঘটনাটি জানাজানির পর উপজেলা প্রশাসন ও স্থানীয়রা তার চিকিৎসার দায়িত্ব নিলেও শেষ রক্ষা হলো না রায়পুরার ইউএনও মো. মাসুদ রানা জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant