সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত
সামাজিক অপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, লালমনিরহাটে বর্ণাঢ্য সাইকেল র্যালি অনুষ্ঠিত
0
0
2 Views·
15/11/26
বিভাগ:
Notizie del distretto
১৫ অক্টোবর সকাল ১০:৩০ মিনিটে লালমনিরহাটে একটি বর্ণাঢ্যসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। সামাজিকঅপরাধ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটের চলমান সামাজিক আন্দোলন ‘আলোকিত লালমনিরহাট: আমাদের অঙ্গীকার’-এর অংশ হিসেবে র্যালিটি অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও ‘আলোকিত লালমনিরহাট’-এর প্রবক্তা জনাব আসাদুল হাবিব দুলু, এমপির নেতৃত্বে র্যালিটি শহরের সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়। র্যালিটি লালমনিরহাট শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলাঘাট হয়ে বড়বাড়ি শহীদ
আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়।
Mostra di più
0 Commenti
sort Ordina per
'আই নিউজ বিডি' অ্যাপ
