সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

اگلا

সারের দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।

5 Views· 06/09/26
Munim Hossain Khandker Protik
Munim Hossain Khandker Protik
1 سبسکرائبرز
1

⁣ সারের
দাবিতে লালমনিরহাটে রংপুর-বুড়িমারী মহাসড়ক অবরোধ। বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা।
⁣ঘটনার
খবর পেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক, পুলিশ সুপার এবং জেলা কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। তারা বিক্ষুব্ধ কৃষকদের সঙ্গে
কথা বলেন এবং তাদের দাবিগুলো শোনেন। পরে প্রশাসনের পক্ষ থেকে নিয়মতান্ত্রিক
উপায়ে ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে সার বিতরণের ব্যবস্থা করা হলে পরিস্থিতি শান্ত
হয়। এরপর কৃষকরা অবরোধ তুলে নিলে বেলা ১১টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

‎‎​এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক বলেন জেলায় সারের কোনো ঘাটতি নেই, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে বিতরণ ব্যবস্থার কিছু ত্রুটি
ও অব্যবস্থাপনার কারণে সাময়িকভাবে এই অনাকাঙ্ক্ষিত সমস্যার সৃষ্টি হয়ছে। কৃষকদের দাবি
অনুযায়ী তাৎক্ষণিকভাবে সুষ্ঠু ব্যবস্থাপনায় সার বিতরণ শুরু করা হয়েছে। এই প্রক্রিয়ায়
কোনো অনিয়ম বা সিন্ডিকেটের প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا