১২টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ, এমপি পিনাকের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ

अगला

১২টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ, এমপি পিনাকের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ

1 Views· 30/07/26
Abu Rayhan
Abu Rayhan
ग्राहकों
0
में

১২টি ইউনিয়ন ও পৌরসভাজুড়ে মাদকবিরোধী র‌্যালি-সমাবেশ, এমপি পিনাকের উদ্যোগে সন্তুষ্ট সাধারণ মানুষ

বিরল প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে দিনাজপুরের বিরল উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে মাদকবিরোধী র‌্যালি, জনসচেতনতামূলক সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।

প্রতিটি কর্মসূচিতে তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, "হয় মাদক ছাড়ুন, নয়তো এলাকা থেকে চলে যান। বিরলের মাটিতে মাদকের কোনো স্থান হবে না।"

এমপি পিনাকের এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন বিরল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাদের মতে, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় গিয়ে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতেও এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

সাধারণ মানুষের প্রত্যাশা, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত থাকলে বিরল উপজেলাকে একটি মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।

और दिखाओ

 0 टिप्पणियाँ sort   इसके अनुसार क्रमबद्ध करें


अगला