সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সেরা ভিডিও
নম্বই মিনিটে যেভাবে মেসির পায়ে গোল হলো
পতাকা বিক্রি করে সংসার চলে জীবন মিয়ার
ঢাকায় সাংবাদিক ভাইয়ের উপর অমানুষিক হামলার প্রতিবাদে কালিয়া উপজেলায় সাংবাদিক ভাইদের মানববন্ধন কর্
স্টাফ রিপোর্টার
তানিন পিয়াস চৌধুরী
তাং:২৭/০৬/২৬ শনিবার।
ঢাকায় সাংবাদিক ভাইয়ের উপর অন্যায় ভাবে যে জামাত কর্মী নির্যাতন করেছে তার প্রতি বাদে নড়াইল কালিয়া উপজেলার সাংবাদিক ভাইয়েরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
নড়াইল কালিয়া উপজেলা থেকে
তানিন পিয়াস চৌধুরী।
দি আই নিউজ বিডি সংবাদ।
মাঠকর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রাহকদের
নাটোরের সিংড়া উপজেলার বিলদহরসহ বিভিন্ন এলাকায় চলতি মাসের বিদ্যুৎ বিল নিয়ে ব্যাপক অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, বিলের কাগজে ভুল ইউনিট ও অতিরিক্ত বিল উল্লেখ করায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
এ ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের মাঠকর্মীদের জবাবদিহির মুখে ফেলেন। অনেকেই বিল সংশোধন ও প্রকৃত হিসাব নির্ধারণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য এখনও পাওয়া যায়নি। বিস্তারিত আসছে...
৩০শে জুন ২০২৬, মঙ্গলবার, দোহার পৌরসভা কার্যালয়ে দোহার পৌরসভার ২০২৬-২৭২৭ অর্থবছরের, ২৮তম বাজেট ঘোষণা করেন উপজেলা নিরবাহী অফিসার ও দোহার পৌরসভার প্রশাসক মোঃ মইদুল ইসলাম।
ইসলামী গজল
ভালুকা উপজেলা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনে শুভেচ্ছা মিছিল
কেরানীহাট–বান্দরবান সড়কে বাস চলাচল বন্ধ, বিদ্যুৎ সঞ্চালন লাইন স্বাভাবিক করার জন্য মেরামতের কাজ চলমান আছে।
বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান নির্বাহী সৈয়দ আমির হোসেন ঘঠনাস্হলে পরিদর্শন করেছেন এবং সরাসরি তদারকির মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন বলে জানিয়েছেন।
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন
এদিকে, আরিফ মুনকে আটকের পর দিনাজপুর কোতোয়ালী থানায় জড়ো হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা এসময় থানার ভেতরে প্রবেশ করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগও উঠেছে
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন— হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে আটক আরও দুই ব্যক্তি
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৫ জুলাই) রাতে দিনাজপুর সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল যুবক পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে দ্রুত অভিযানে নামে পুলিশ
দীর্ঘ অভিযানের পর গতকাল (সোমবার, ৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় মাঠ এলাকা থেকে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ একইসঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণ ও চাঁদাবাজি চক্রের মূলহোতা আরিফ মুনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়
আটকদের কোতোয়ালী থানায় নিয়ে আসার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যুবশক্তি নেতা আরিফ মুনের আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও যুবশক্তির কয়েকশো নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে থানা প্রাঙ্গণে এসে জড়ো হন তারা মুনের মুক্তির দাবিতে চারপাশ থেকে থানা ঘেরাও করে স্লোগান দিতে থাকেন
পুলিশ জানায়, পরিস্থিতি বেগতিক দেখে এবং নিরাপত্তা বজায় রাখতে ডিউটি অফিসার প্রথমে থানার প্রধান কলাপসিবল গেট বন্ধ করে দেন কিন্তু উত্তেজিত নেতাকর্মীরা গেটে এসে প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু করলে একপর্যায়ে গেটটি খুলে যায় এসময় কিছু নেতাকর্মী হুড়মুড় করে থানার ভেতরে প্রবেশ করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় উদ্ভূত পরিস্থিতিতে চরম নিরাপত্তার স্বার্থে মূল আসামি আরিফ মুনকে দ্রুত থানার ভেতরের সুরক্ষিত লকআপে আটকে রাখা হয়
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, অভিযুক্তদের আটকের পর তাদের সমর্থকরা থানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল তবে পুলিশ অত্যন্ত ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সেখান থেকে আরও দুজনকে আটক করা হয়
তিনি আরও জানান, আজ সকালে পুলিশি পাহারার মধ্য দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন
জাতীয় সংসদে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি জানালেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল স্থলবন্দর দ্রুত চালুর জোরালো দাবি জানিয়েছেন
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দিনাজপুরের বিরল স্থলবন্দর দীর্ঘদিন ধরে অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষমাণ থাকলেও এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি বন্দরটি দ্রুত চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি পুনর্ব্যক্ত করেন
এ সময় তিনি বিরল ও বোচাগঞ্জসহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিরল স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় স্বার্থে বন্দরটির কার্যক্রম দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন
ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ
সুন্দরবনে দীর্ঘদিনের ত্রাস সৃষ্টিকারী বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন
সুন্দরবনের গহীন অরণ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকারী দস্যু বাহিনী বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেছেন বৃহস্পতিবার সকালে মোংলা কোস্ট গার্ডের সদর দপ্তরে আত্মসমর্পণ করা এই দস্যুরা হলেন আল আমিন হোসেন, তৈবুর রহমান এবং মনিরুজ্জামান ওরফে মামুন তাদের সাথে জিম্মি থাকা একজন জেলেকেও উদ্ধার করা হয়েছে বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস কামরুজ্জামানের নির্বাহী কর্মকর্তা কমান্ডার মো. মানসুরুন মাহ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন অভিযানে তাদের কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক, একটি দেশীয় পাইপগান এবং ৪০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে কোস্ট গার্ডের কঠোর গোয়েন্দা নজরদারি এবং ধারাবাহিক অভিযানের মুখে কোণঠাসা হয়েই তারা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মূলত সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে এটি একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে
আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে সুন্দরবনের জেলে ও বাওয়ালীদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের অসংখ্য অভিযোগ রয়েছে প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, এই বাহিনীটি সুন্দরবনের বিভিন্ন এলাকায় নিয়মিত টহল দিয়ে মাছ ধরার নৌকায় আক্রমণ চালাত এবং অর্থ আদায় না হওয়া পর্যন্ত জেলেদের অমানবিক নির্যাতনের শিকার হতে হতো ভুক্তভোগী জেলেদের দাবি অনুযায়ী, এই চক্রের সদস্যরা শুধু মুক্তিপণ আদায়ই নয়, বরং বাওয়ালীদের নিয়মিত চাঁদা দিতে বাধ্য করার মাধ্যমে অর্থনৈতিকভাবে পঙ্গু করে রেখেছিল দস্যু বাহিনীর এমন ত্রাসের কারণে স্থানীয় বনজীবীরা চরম আতঙ্কে দিনাতিপাত করছিলেন উদ্ধার হওয়া জিম্মি জেলের জবানবন্দি অনুযায়ী, দস্যুরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে গভীর বনে নিয়ে যেত এবং মুক্তিপণের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করত এই বাহিনীর অভ্যন্তরীণ কোন্দল এবং কোস্ট গার্ডের ক্রমাগত চাপের ফলে তাদের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়ায় তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা
এ বিষয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুন্দরবনে দস্যুতা নির্মূলে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামক দুটি বিশেষ অভিযানের সফলতা দৃশ্যমান হচ্ছে কমান্ডার মো. মানসুরুন মাহ্দীন জানান, দস্যু চক্রের নেটওয়ার্ক ভাঙতে কোস্ট গার্ডের গোয়েন্দা শাখা নিরলস কাজ করে যাচ্ছে আত্মসমর্পণকারী দস্যুদের আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে এর আগে গত ২১ মে ছোট সুমন বাহিনীর সাত সদস্যের আত্মসমর্পণের ঘটনা সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটায় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিতে কোনো ধরনের আপস করা হবে না এবং যারা এখনও দস্যুতার সাথে জড়িত, তাদের অতি দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে অন্যথায় কঠোর সামরিক ও আইনি পদক্ষেপের মুখে পড়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে
সুন্দরবনের দস্যুমুক্ত হওয়ার এই প্রক্রিয়া বননির্ভর অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে পর্যটন শিল্প এবং মৎস্য আহরণ ব্যবস্থার স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে এই ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে দস্যুতা পুরোপুরি নির্মূল করতে হলে কেবল আত্মসমর্পণই যথেষ্ট নয়, বরং বনের অভ্যন্তরে নিয়মিত টহল ব্যবস্থা আরও জোরদার করতে হবে স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে সুন্দরবনকে পুনরায় নিরাপদ আবাসস্থলে পরিণত করার যে লড়াই কোস্ট গার্ড শুরু করেছে, তার চূড়ান্ত সফলতা নির্ভর করছে দস্যু চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনার ওপর দস্যুমুক্ত সুন্দরবন নিশ্চিত করা গেলে বাওয়ালী ও জেলেদের ভয়হীন জীবিকা অর্জনের পথ প্রশস্ত হবে, যা সামগ্রিকভাবে উপকূলীয় অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে
আজ ৯ জুলাই, ২০২৬, বৃহস্পতিবার, সকালে, শিশুদের মাঝে দেশীয় ও মৌসুমি ফলের পরিচিতি এবং পুষ্টিগুণ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকার দোহার উপজেলায় হাজী আব্দুস সোবহান আইডিয়াল স্কুলে এক বর্ণাঢ্য 'ফল উৎসব' অনুষ্ঠিত হয়েছে
গতকাল, ৯ জুলাই, ২০২৬, কেরাণীগঞ্জে মতবিনিময় ও পরিচিতি সভায় ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন যে বক্তব্য দিয়েছিলেন তা তুলে ধরা হলো
রেপারপাড়া একতা যুব সংগঠন কর্তৃক বন্যায় রাস্তার জমে থাকা পলি পরিষ্কার
শিকারীর ফাঁদ থেকে ৬ মাসের চিকিৎসা, অবশেষে বনে ফিরলো সেই বাঘিনী
কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: কুতুবদিয়া ইউএনও মিজানুর রহমান
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় কৃত্রিমভাবে জলাবদ্ধতা সৃষ্টি, পানি চলাচলে বাধা প্রদান এবং সরকারি খাল-কালভার্ট দখলের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান
তিনি বলেন, "টানা বর্ষণে প্রাকৃতিকভাবে কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হলেও, কোথাও ইচ্ছাকৃতভাবে পানি চলাচলে বাধা সৃষ্টি, খাল-কালভার্ট দখল কিংবা মাছ ধরার জন্য প্রতিবন্ধকতা তৈরি করা হলে তা কোনোভাবেই সহ্য করা হবে না এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে"
ইউএনও আরও বলেন, জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা প্রশাসন পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা চিহ্নিত করে দ্রুত অপসারণে কাজ করছে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে
তিনি স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন ব্যক্তিস্বার্থে পানি চলাচলের পথ বন্ধ না করেন কোথাও এ ধরনের ঘটনা ঘটলে উপজেলা প্রশাসনকে দ্রুত অবহিত করার অনুরোধ জানান তিনি
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় অভিযান ও তদারকি অব্যাহত থাকবে
বগুড়া সিটি কর্পোরেশনের নিন্মাচল গত দুই দিন টানা বৃষ্টির কারণে পানিতে তলিয়ে যায় এতে করে খেটে খাওয়া সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে না পারছেন কাজে যেতে না পারছেন ঘরে থাকতে, রাস্তায় তাদের একমাত্র আশ্রয়স্থল
নজরুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক চট্টগ্রাম সাতকানিয়া বাঁশখালী সহ বিস্তৃত অঞ্চলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং ত্রাণ বিতরণ করেন এ সময় উনার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লা আমিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ ফয়সাল কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা নাসির উদ্দিন মনির মাওলানা মিজান মোল্লা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতৃবৃন্দ