Лучшие видеоролики | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Лучшие видеоролики
রাজধানীর বনানীতে চলছে সেনাবাহিনীর চেকপোস্ট। সরাসরি
ফকিরহাটে...
ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতি চুক্তি ভংগ করে ইসরায়েলি বাহিনীর নৃশংস গনহত্যা ও উপর্যপুরী বিমান হামলার প্রতিবাদে বিক্ষােভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ...
সকাল বেলার শরীর চর্চা | Morning exercise | Stock Video Footage HD
Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni cover
Concluding a very productive visit to Italy. My discussions with Prime Minister Giorgia Meloni covered a wide range of sectors.
আই নিউজ বিডি ডেস্ক
ফরিদপুর পৌরসভার ঋষিপাড়া
লালমনিরহাটে দুর্নীতি ও মাদক সিন্ডিকেটের অভিযোগ, ওসির অপসারণ দাবিতে মানববন্ধন
নিজের কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করেন, নেই মাথা গোঁজার স্থায়ী ঠিকানাও। কিন্তু বুকে আছে হাড়ভাঙা খাটুনি আর সততার জোর। এই সততার ওপর ভর করেই সাফল্যের নতুন এক গল্প বুনেছেন মোহাম্মদ হোসেন। এই বছর ঢাকার দোহার উপজেলার জামালচর গ্রামে অন্যের তিন বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন এই সংগ্রামী কৃষক।
মোহাম্মদ হোসেন জানান, তাঁর স্থায়ী বাড়ি দোহারে নয়। তাঁর জন্ম ও বেড়ে ওঠা কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায়। সেখানে নিজের জমিজমা না থাকায় এবং চরম অভাব অনটনের কারণে বাধ্য হয়ে প্রায় চার বছর আগে পরিবার-পরিজন নিয়ে দোহারে পাড়ি জমান। প্রথমে দিনমজুর হিসেবে কাজ করলেও পরবর্তীতে তিনি অন্যের জমি বর্গা নিয়ে পুরোদমে চাষাবাদ শুরু করেন।
ধান কাটার এই ব্যস্ত মরসুমে মাঠে কথা হয় হোসেন আলীর স্ত্রী বেগম খাতুনের সাথেও। তিনি তাঁর স্বামী ও অন্যান্য দিনমজুরদের জন্য বাড়ি থেকে সকালের নাস্তা নিয়ে এসেছেন মাঠে। একসময় গ্রাম বাংলার ঘরে ঘরে সকালের এই চিরচেনা দৃশ্যটি অতি সাধারণ এক ঐতিহ্য থাকলেও, যান্ত্রিকতার যুগে বর্তমানে তা খুব কমই চোখে পড়ে। জামালচরের মাঠে হোসেন ও তাঁর স্ত্রীর এই মেলবন্ধন যেন সেই পুরোনো ঐতিহ্যকেই আবার মনে করিয়ে দিল।
চলতি মরসুমে মোহাম্মদ হোসেন দোহার এলাকায় তিন বিঘা জমি বর্গা নেন। নিজের জমানো এবং ধারদেনা করা মাত্র ১৫,০০০ টাকা পুঁজি নিয়ে মাঠে নামেন তিনি। তবে তাঁর এই লড়াইয়ে বড়ো সহায় হয়ে দাঁড়ায় স্থানীয় কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে তিনি সম্পূর্ণ বিনামূল্যে উন্নত জাতের ব্রি-১০১ ধানের বীজ, সার ও প্রয়োজনীয় কীটনাশক সহায়তা পান।
কৃষি বিভাগের সঠিক পরামর্শ এবং হোসেনের দিনরাত কঠোর পরিশ্রমের পর এসেছে কাঙ্ক্ষিত ফলন। চলতি ধান কাটার মরসুমে ঐ তিন বিঘা জমি থেকে তিনি প্রায় ৮৫ মণ ধান ঘরে তুলেছেন। বর্তমান বাজারে ধানের দাম অনুযায়ী মাত্র ১৫,০০০ টাকা নিজস্ব খরচে এই পরিমাণ ফলন পাওয়া যে কোনো কৃষকের জন্যই এক বিশাল বড়ো প্রাপ্তি। অনন্য এই সাফল্যের স্বীকৃতি স্বরূপ কিছুদিন আগে দোহার উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তাঁকে বিশেষভাবে পুরস্কৃতও করা হয়।
ঈদুল আযহার ঠিক আগ মুহূর্তে ঘরে এত বিপুল পরিমাণ ধান আসায় মোহাম্মদ হোসেনের পরিবারে ছিল আনন্দ। কেননা ঈদের আগে ঘরে ধান তুলতে পেরেছেন। যেখানে দু-মুঠো ভাতের জোগান করতেই একসময় হিমশিম খেতে হতো, সেখানে এই ধানের আয় দিয়ে এখন ঈদের আনন্দ মেটানো এবং সারা বছরের খোরাকি জোগানও সম্ভব হবে।
হাসিমুখে কৃষক মোহাম্মদ হোসেন বলেন, "নিজের ভিটেমাটি ছাইড়া যখন পরিবার নিয়া দোহারে আইছিলাম, তখন হাত খালি ছিল। মানুষের জমিতে রোদে পুইড়া, বৃষ্টিতে ভিজা রক্ত পানি করছি। আল্লাহ আমার দিকে মুখ তুইলা তাকাইছেন। কৃষি অফিসের স্যারেরা আমারে বীজ, সার দিয়া আর বুদ্ধি দিয়া অনেক উপকার করছে। ১৫,০০০ টাকা খরচ কইরা ৮৫ মণ ধান পামু, এইডা ভাবতেও পারি নাই। এইবার পরিবার নিয়া অন্তত শান্তিতে ঈদ করবার পারমু।"
দোহারের স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ হোসেনের মতো হাজারো প্রান্তিক ও বর্গা চাষি আমাদের দেশের কৃষি খাতকে সচল রাখছেন। নিজের জমি না থাকলেও সরকারি সঠিক পৃষ্ঠপোষকতা, উপযুক্ত পরিচর্যা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কৃষিতে এমন বিপ্লব ঘটানো সম্ভব— কৃষক হোসেন আজ তার এক অনন্য উজ্জ্বল উদাহরণ।
যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই— এই বার্তা নিয়ে ঢাকার দোহার উপজেলার নিকরা, বানাঘাটা ও কাটাখালী যুবসমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 'শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬'-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম বেপারী।
আজ (১২ জুন, ২০২৬) শুক্রবার স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম বেপারী বলেন, "তরুণ ও যুবসমাজকে স্মার্ট, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের ক্রীড়া চর্চা দারুণ ভূমিকা রাখে। রাজনীতি যেমন মানুষের কল্যাণের জন্য, খেলাধুলাও তেমনি সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে আমাদের প্রতিটি এলাকায় এমন টুর্নামেন্টের আয়োজন বাড়াতে হবে।" তিনি আয়োজকদের এমন সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যুবদলের পক্ষ থেকে তরুণদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
তরুণ বয়সে সি/গা/রেট খাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী #health_minister #cigarette #eyenewsbd
তরুণ বয়সে সি/গা/রেট খাওয়ার অভিজ্ঞতা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
#health_minister #cigarette #eyenewsbd
আলীকদম আবাসিক মসজিদের সামনে অবস্থিত দোকান প্লটের জায়গা দখল সংক্রান্ত উভয় পক্ষের আলোচনা: মধ্যস্থতায় ভ
আলীকদম আবাসিক মসজিদের সামনে অবস্থিত দোকান প্লটের জায়গা দখল সংক্রান্ত উভয় পক্ষের আলোচনা: মধ্যস্থতায় ভূমি অফিস কর্মকর্তা
সুনামগঞ্জে মানববন্ধন
####
###@
পানি বেড়েছে
সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার দোহারে ‘দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দোহার উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আজ ২০ জুন (শনিবার) সকালে দোহারের বোয়ালিয়া ডাইয়ারকুম বটতলা-টিকরপুর সড়কের পাশে চারা রোপণের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উদ্বোধন কালে প্রধান অতিথি খন্দকার আবু আশফাক এমপি বলেন, "পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ২৫ কোটি বৃক্ষরোপণের এই মহতী উদ্যোগকে সফল করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষকেও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে।"
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে একই দিনে দোহারের কয়েকটি স্থানে গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দোহার উপজেলার সভাপতি নজরুল ইসলাম মেছের, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, দোহার থানার অফিসার ইন চার্জ আবু বকর সিদ্দিক, জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সালাউদ্দীন মোল্লাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আজ বিকেলে প্রচন্ড বৃষ্টিতে রাজধানীর সড়কে জলবদ্ধতা সৃষ্টি হয় এ সময় যান চলাচলে বেঘাত ঘাটে ফলে প্রচন্ড যানজটের সৃষ্টি হয় অফিস শেষ করে ঘরে ফেরা মানুষেরা চরম বিপদে পড়ে
এই খেলার মধ্যে রয়েছে ছোট বেলার হাজার ও স্মৃতি।
ইসকন সদস্য এবং তাদের উভয়ের স্বীকারোক্তি।
কক্সবাজারের চকরিয়া এলাকা থেকে ইসকনের সদস্য সাগর কান্তি দে এক মুসলিম তরুণীকে নিয়ে রাঙামাটির বনরূপা এলাকায় অবস্থান করছিল । স্থানীয় সূত্রে জানা গেছে, বনরূপা জেবি সমিল এলাকার মুনসুব আলী সওদাগরের ভবনে ভাড়া ছিলো।
ঢাকার দোহার উপজেলার ঐতিহ্যবাহী জয়পাড়া কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২২ জুন, ২০২৬) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিদায়ি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য রাখেন অতিথিরা। অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জয়পাড়া কলেজ অ্যাডহক কমিটির সদস্য এবং ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানের শেষ অংশে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, বিদায়ি শিক্ষার্থীবৃন্দ এবং একাদশ শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা অংশ নেন। বিদায়লগ্নে শিক্ষার্থীদের মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।