Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Mga nangungunang video

Salahuddin Ahmed
6 Views · 1 year ago

⁣স্টাফ রিপোর্টার, দিনাজপুর > জুলাই অভ্যুত্থান স্মরনে দিনাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর কমিটির আয়োজনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপি নানান কর্মসূচি। শিক্ষার্থীদের জন্য ছিল কবিতা আবৃত্তি রচনা প্রতিযোগীতার আয়োজন।

ইনস্টিটিউট চত্তরে পালিত কর্মসূচির মধ্যে বিকালে আলোকচিত্র প্রদশর্নী উদ্বোধন করেন দিনাজপুর ১ আসনে ( বীরগঞ্জ -কাহারোল) জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মতিউর রহমান। এসময় উপস্থিত ছিলেন শহর কমিটির আমির মাওলানা সিরাজুস সালেহীনসহ অন্যান্যরা।
এতে প্রদর্শিত হয়েছে আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা, শাপলা চত্তরে তৌহিদী গণহত্যা এবং রাজনৈতিক
বিরোধীদের দমনে নির্যাতন গণহত্যাসহ বিভৎসতা নির্মমতার বর্বরচিত্র।
সন্ধ্যায় পুরস্কার বিতরনী এবং রাহবার সাংস্কৃতিক সংসদ এবং কালচারাল একাডেমি পরিবেশন করে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরই মধ্য দিয়ে শেষ করা হয় ৩৬ জুলাই বিপ্লবের ইতিহাস অনুভবের চেতনার গভীরতা।

⁣যুবদলের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা আব্বাস সরাসরি.hd

Mamun Sorder
6 Views · 1 year ago

⁣গণঅ'ভ্যুত্থা'নে বর্ষপূর্তিতে শিবিরের বিশাল র্যালি.

Hm josim
6 Views · 1 year ago

⁣গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় কর্মরত সাংবাদিকেদর প্রতিবাদ সভা চলছে LIVE.hd

Akram Hossen
6 Views · 2 years ago

⁣ধানমন্ডি ৮ এর/A ব্রিজ | Dhanmondi 8/A Bridge | Stock Video Footage HD

Samim Miya
6 Views · 2 years ago

⁣রাসেলস ভাইপারের বিষ মানুষের শরীরে কি ঘটায় সাপে কাটলে যেসব ভুল করা যাবে না Sabbir Ahmed

Santha Miah
6 Views · 2 years ago

⁣রূপগঞ্জে নৌকা ডুবিতে দশম শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

OVV

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকা ডুবিতে নিখোঁজ দশম শ্রেণির স্কুল ছাত্র জোবায়ের হোসেনের মরদেহ শনিবার উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরীদল। এর আগে গত শুক্রবার বিকেলে উপজেলার ভোলাবো এলাকায় শিতলক্ষা নদীতে নিখোঁজ হয় সে। নিহত জোবায়ের হোসেন ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেনীতে অধ্যায়নরত ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লিয়াকত আলী জানাস, ‘গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোলাবো শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেন তার বন্ধু এসএসসি পরীক্ষার্থী সায়েম, সিয়াম ও রাব্বি দাউদপুর খেয়া ঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য একটি ছোট নৌকা ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল ম্যারিনার সামনে পৌঁছুলে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল সে। শনিবার সকালে দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে নিখোঁজ জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করে।

Shaheen Shaheen
6 Views · 3 months ago

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে বগুড়ায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান।
অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Juwel Hossain
6 Views · 3 months ago

⁣সিরাজগঞ্জ-৩ আসনের এমপি ভিপি আইনুল হকের ওপর হা/ম/লা/র স/ন্ত্রা/সী/দে/র দ্রুত গ্রে/প্তা/রে/র দাবি বিএনপি নেতা বাচ্চুর
.
#sirajganj #vpaynulhaque #rayganj

Shaheen Shaheen
6 Views · 3 months ago

বগুড়ায় যাত্রীসেবায় নতুন দুই রুটে গাড়ি চলাচলের উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১০টার দিকে আনুমানিকভাবে শেরপুর–মাটিডালি মোড় এবং মোকামতলা–বনানী রুটে দুটি গাড়ির চলাচল উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা এমপি।
নতুন এ পরিবহনসেবার বিশেষত্ব হলো, গাড়িগুলো নারী কর্মীদের মাধ্যমে পরিচালিত হবে। এর মাধ্যমে একদিকে যাত্রীসেবার পরিধি বাড়বে, অন্যদিকে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।

Shahidul islam Sharif
6 Views · 3 months ago

⁣নদীমাতৃক বাংলার হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির মিলনমেলা বসেছিল ইছামতী নদীর কোল ঘেঁষে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো আজ ২১ আগষ্ট, শুক্রবার, দুপুরের পর বহুল প্রতীক্ষিত ‘কলাকোপা নৌকা বাইচ ২০২৬’। হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা শেষে দ্রুতগতি ও নান্দনিক বুননে প্রতিপক্ষকে পেছনে ফেলে এ বছরও নৌ-উৎসবের শ্রেষ্ঠত্ব অর্জন করে নেয় ঐতিহ্যবাহী নৌকা ‘লিটন ২’।

Rudra Biswas
6 Views · 2 months ago

⁣খুলনা সদর থানা বিএনপি'র সাধারণ সম্পাদক ফরিদ মোল্লার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে খুলনা সদরের স্থানীয় জনগণ।
দীর্ঘদিন ধরে নগরীতে চাঁদাবাজি ও ত্রাসের রাজত্ব কায়েম করায় এলাকাবাসী অতিষ্ঠ হয়ে তারা রাস্তায় নেমে আসেন।

Juwel Hossain
6 Views · 2 months ago

⁣নদীভাঙন কবলিত যমুনার পারে বেশি বেশি বৃক্ষরোপন করা উচিৎ- বিএনপি নেতা বাচ্চু
.
#sirajganj | #bnp | #blschool

1753900756578223
6 Views · 2 months ago

এক নারীর দুই স্বামী, বর্তমান স্বামী রেখে পরকিয়া প্রেমিক নিয়ে স্বামীর নিকট আটক স্ত্রী

Shaheen Shaheen
6 Views · 2 months ago

বিক্ষোভ-মানববন্ধনের পর প্রশাসনের ব্যবস্থা
বগুড়ার সারিয়াকান্দিতে একটি কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রতিবাদে অভিভাবক ও এলাকাবাসীর বিক্ষোভ-মানববন্ধনের পর উপজেলা প্রশাসন ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করেছে।
সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থীর অশালীন অঙ্গভঙ্গির একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দেয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঘটনার প্রতিবাদে ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী। এ সময় তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষার্থীদের পড়াশোনার জন্য পরিচালিত একটি প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনার সুযোগ তৈরি হওয়া উদ্বেগজনক। তারা কোচিং সেন্টারের পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) আ ফ ম আছাদুজ্জামান ঘটনাস্থলে যান। পরে ইউএনওর নির্দেশনায় ফুলবাড়ি কনটেস্ট কোচিং সেন্টারটি সিলগালা করা হয়।
ইউএনও এস এম মিকাইল ইসলাম বলেন, “বিষয়টি প্রশাসনের নজরে আসার পর কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

Shahidul islam Sharif
6 Views · 2 months ago

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

যান্ত্রিকতার দাপট ও আধুনিক বিনোদনের তোড়ে বহু লোকজ আচার হারিয়ে গেলেও, ঢাকার দোহারে পদ্মাপাড়ের মানুষ প্রতি বছরের মতো এ বারেও মেতে উঠেছিল তাদের শতবর্ষী ঐতিহ্য ‘ভেইড়া ভাসান’ বা ভেলা ভাসানো উৎসবে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লোকজ উৎসবের সমাপ্তি ঘটে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর, ২০২৬) শেষ রাতে। ভোর প্রায় তিনটায় নদীর স্রোতে শেষ ভেলাটি ভাসিয়ে দেয়ার মাধ্যমে এর সমাপ্তি হয়। কালের বিবর্তনে আয়োজনের জমকালো রূপ কিছুটা স্তিমিত হলেও, স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
স্থানীয় প্রবীণদের মতে, ‘ভেইড়া ভাসান’ কেবল কোনো সাধারণ উৎসব নয়, এটি নদী অববাহিকার মানুষের সাথে প্রকৃতির আত্মিক সম্পর্কের দলিল। সাধারণত বর্ষার শেষভাগে কিংবা ভাদ্র-আশ্বিন মাসে নদী ও জলাশয়ের প্রতিকূল পরিবেশ, প্লাবন ও প্রাকৃতিক দুর্যোগ থেকে গ্রাম ও গবাদিপশু রক্ষার মানত হিসেবে এই ভেলা ভাসানো হয়। কলার ভেলা কেটে সারিবদ্ধভাবে সাজিয়ে তাতে জ্বলন্ত প্রদীপ, ফুল ও নৈবেদ্য দিয়ে ভাসিয়ে দেওয়া হয় নদীর স্রোতে। স্থানীয় মানুষের বিশ্বাস, এই ভাসমান ভেলাই লোকালয় থেকে সমস্ত অপশক্তি ও বিপদ-আপদ দূরে ভাসিয়ে নিয়ে যায়।
অনুষ্ঠান উপলক্ষ্যে নদী ও খালের পাড় ঢাক-ঢোল, কাঁসা এবং কাঁসরের তালে মুখরিত হয়ে ওঠে। সন্ধ্যায় বসে ঐতিহ্যবাহী গানের আসর, আর তার সাথেই জমে ওঠে গ্রামীণ মেলা। রঙিন কাগজ ও আলোয় সাজানো কলার ভেলা একের পর এক নদীতে ভাসিয়ে দেয়ার চমৎকার দৃশ্য উপভোগ করতে নদীর ঘাটে ঢল নামে নারী, পুরুষ ও শিশুদের। প্রযুক্তিনির্ভর বর্তমান যুগেও ভেইড়া ভাসানের এই মেলা ও সাংস্কৃতিক আয়োজন তরুণ প্রজন্মকে নিজেদের শেকড় ও আবহমান সংস্কৃতির সাথে পরিচিত করতে অনন্য ভূমিকা রাখছে।
কালের পরিক্রমায় দোহার-নবাবগঞ্জের এই প্রাচীন লোকসংস্কৃতি রক্ষা করা এখন বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আয়োজকদের মতে সরকারি-বেসরকারি ও প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা ছাড়া এমন মৌলিক উৎসবগুলোকে টিকিয়ে রাখা কঠিন। গ্রাম বাংলার নিজস্ব আত্মপরিচয় বাঁচিয়ে রাখতে এই লোকজ ঐতিহ্যের নিয়মিত সংরক্ষণ ও সার্বিক সহযোগিতা প্রয়োজন বলে বিভিন্ন মেলার আয়জকরা মনে করেন।

Abdullah Al Mamun
6 Views · 1 month ago

⁣জাতিসংঘ অধিবেশনে পুতিনকে তুলোধুনা জেলেনস্কির

Shaheen Shaheen
6 Views · 30 days ago

গণতন্ত্র রক্ষা ও দেশ গঠনে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের নিজ নিজ কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় বগুড়া শহরের টিটু মিলনায়তনে জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
টুকু বলেন, গণতন্ত্র ধরে রাখতে আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা জরুরি। সড়ক অবরোধ ও মবের মতো কর্মকাণ্ড থেকে সরে এসে অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের কারণে অন্তর্বর্তী সরকারের সময়ে অনেক আহত জুলাই যোদ্ধা গেজেটভুক্ত হওয়া ও প্রাপ্য চিকিৎসাসুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির সম্পত্তি নয়; এতে সব শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন।

Nahim Miah
6 Views · 28 days ago

সিলেট এয়ারপোর্ট রোডে শনিবার আনুমানিক সন্ধ্যা ৭টায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছেন।




Showing 422 out of 423