সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
সেরা ভিডিও
জিযা হার্ট ফাউন্ডেশনে আজাদের পদত্যাগপত্র গৃহিত হয়নি, স্বপদে ফিরে রাজনৈতিক দলে না জড়ানোর ঘোষনা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > রাজনৈতিক দলে জড়ানো নিয়ে বির্তকের জেরে জিয়া হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্স সেন্টারসহ সকল সহযোগী প্রতিষ্ঠানের সাধারন সম্পাদকের পদ থেকে এ.কে.এম আজাদের জমা দেওয়া পদত্যাগপত্র অনুমোদন করেনি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। এব্যাপারে আজ বিকালে গণমাধ্যম কর্মীদের কাছে বিস্তারিত তুলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। একই সাথে এনসিপিসহ যে কোন রাজনৈতিক দলে আর সম্পিক্ত না থাকার বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করেছেন। ইমোশোনাল বিএনপির জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালসহ অন্যদের নামে করা সমালোচনার জন্য ক্ষমা চাওয়াসহ দুঃক্ষ প্রকাশ করেছেন আজাদ। বাকী জীবন মানব সেবা কল্যানকর কাজে যুক্ত থাকার আশা।
> বিস্তারিত ভিডিওতে
যশোর অভয়নগরে গণ অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে বিএনপির বিজয় মিছিল।
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এমন ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর মুখ থেকেই শুনুন বিস্তারিত।
লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে খাল পরিশোধনের কাজ শুরু হয়েছে, যাতে ভবিষ্যতে বন্যার ঝুঁকি কমানো যায়।
লক্ষ্মীপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভলেন্টিয়ার পর বাংলাদেশ ও বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকদের সহায়তায় খাল পরিশোধনের কাজ শুরু হয়েছে। গত বছর বদ্ধ পানির কারণে লক্ষ্মীপুর ভয়াবহ বন্যার শিকার হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, প্রশাসন এবং স্থানীয় সংগঠনগুলো সক্রিয়ভাবে এ বছরের খাল পরিশোধনের কাজে জড়িত হয়েছে।
আজ শনিবার সকাল দশটা থেকে শুরু হওয়া এই কার্যক্রমে অংশ নিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবকরা। মূলত কচুরিপানা ও অন্যান্য আবর্জনা সরিয়ে খালের স্বাভাবিক পানির প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। প্রশাসনের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ভবিষ্যতে জলাবদ্ধতা ও বন্যার ঝুঁকি কমানো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, 'আমাদের অন্যতম লক্ষ্য হলো পরিবেশের সুরক্ষা এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন। এই খাল পরিশোধনের মাধ্যমে আমরা আমাদের এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা করতে চাই।'
ভলেন্টিয়ার পর বাংলাদেশ এর একজন স্বেচ্ছাসেবক জানান, 'আমরা এই উদ্যোগের অংশ হতে পেরে গর্বিত। খাল পরিশোধনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে, পরিবেশ রক্ষায় আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে।'
পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের উদ্যোগ কেবলমাত্র স্থানীয় সমস্যা সমাধানে নয়, বরং সমগ্র অঞ্চলের পরিবেশগত উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
লক্ষ্মীপুরের এই উদ্যোগ ইতিমধ্যেই স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করেছে। অনেকেই স্বেচ্ছায় এই কাজে অংশ নিচ্ছেন এবং নিজেদের স্থানীয় পরিবেশের উন্নয়নে অবদান রাখতে আগ্রহ প্রকাশ করছেন।
আশা করা হচ্ছে, এই কার্যক্রমের মাধ্যমে কেবলমাত্র খালের জলপ্রবাহই নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কেও সচেতনতা বৃদ্ধি পাবে। ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরও সম্প্রসারিত হলে বন্যা মোকাবেলায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
শ্রীপুর থেকে বিএনপি সমাবেশ দলের পরিস্থিতি
🔹 একান্ত সাক্ষাৎকার: কে এম মাহবুবার রহমান হারেজ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি।
.
🔹 প্রসঙ্গ: সাক্ষাৎকারে তিনি দীর্ঘ ৪৭ বছরের জীবনদশায় জেল, জুলুম ও নির্যাতন প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, তরুণদের রাজনীতি করার জায়গা করে দিতে হবে কিন্তু দেশ পরিচালনায় পাকা চুলের প্রয়োজন।
.
🔹 পেছনের ১৬ বছর ও রাজনৈতিক প্রেক্ষাপট এবং নির্বাচনী ভাবনা:
.
তারিখ: ২১ জুন ২০২৫ইং
বার: শনিবার
সময়: রাত ১০.৩০টা
.
🔹 প্রধান অতিথিঃ কে এম মাহবুবার রহমান হারেজ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপি’র উপদেষ্টা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি।
🔹 সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, রাজশাহী অঞ্চল।
🔹 ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
🔹 সহযোগীতায়: সহকর্মী নজরুল ইসলাম জাকি।
হাসিনা নাকি ইউনুস সরকার? তবে কি বাংলাদেশে গৃহযুদ্ধ নিশ্চিত! | Manoj Das | Masood Kamal Talkshow
জুলাই আগষ্ট গনঅভ্যুত্থান বর্ষপূর্তিতে মার্চ ফর জাস্টিস দিবস উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা শাখার পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
আল-কুরআনের দারসের অধীনে
চার মাস ব্যাপী (আবাসিক) দ্বীন শিক্ষা কোর্স
এতে রয়েছে :
১. সহীহ শুদ্ধ কোরআন শিক্ষা, নির্বাচিত অংশের হিফজ
এবং তার শব্দে শব্দে অনুবাদ
২. কোরআনিক আরবি
৩. আকীদা ও মাসায়েল
৪. দাওয়াতি সিলেবাস ও প্রশিক্ষণ
বিঃদ্রঃ খাবারের খরচ নিজেকে বহন করতে হবে।(নির্ধারিত টাকা দিয়ে মাদ্রাসা বোর্ডিংয়ে খাওয়ার সুযোগ রয়েছে) এবং থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিয়ে আসতে হবে।
ভর্তির জন্য নিজের আইডি কার্ডের ফটোকপি আবশ্যক।
নিয়মতান্ত্রিক ক্লাস আরম্ভ: ১ আগস্ট থেকে
যোগাযোগ: +880 1862-695555
জামায়াত ক্ষমতায় বাংলাদেশকে একটি সুন্দর রাস্ট্র উপহার দিবে। এসিস্ট্যান্ট সেক্রেটারি মাছুম মোস্তফা নেত্রকোনা জেলা জামায়াত ইসলাম।
শেখ মুজিবুর রহমানের তৈরি করা রক্ষী বাহিনী ছিল সেনাবাহিনী ক্ষো ভে র কারণ
লক্ষ্মীপুরে কতকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। রাতেও অনেকক্ষণ বৃষ্টিপাত হয়েছিল। সকাল থেকে শুরু হয় টানা বৃষ্টিপাত যেটা লক্ষ্মীপুরের মধ্যে জনজীবনে প্রভাব ফেলেছে। অনেকেই তাদের কর্মসংস্থানের যেতে সমস্যায় পড়েছেন।
চট্টগ্রাম থেকে সরাসরি -সোমবার, জুলাই ২৮, ২০২৫, এসএসসি পরীক্ষা-২০২৫ এ সারাদেশে প্রথম হওয়া নিবিড় কর্ম
চট্টগ্রাম থেকে সরাসরি -সোমবার, জুলাই ২৮, ২০২৫, এসএসসি পরীক্ষা-২০২৫ এ সারাদেশে প্রথম হওয়া নিবিড় কর্মকার কে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ
১০০ বছরের তেতুল গাছ নিয়ে যত রহস্য।। জমিদারের জমিদারি প্রথা বিলিন, টিকে আছে তেতুলতলা।।
এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন....নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পর্টি এনসিপির কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,জুলাই পদযাত্রায় ২৫তম দিনে আমরা সুনামগঞ্জে এসেছি। জুলাই গণঅভ্যুঙ্খানে যখন বিগত ১৬ বছরের চেপে বসা শেখ হাসিনার ফ্যাসিবাদ,গণহত্যা,গুম,খুন থেকে বিরোধী দলের নেতৃবৃন্দরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে পারছিলেন না,নির্যাতিত হয়ে যচ্ছিল,সেই সময়টাতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্রজনতা এক দফা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রুপ নিয়েছি। ফলে আপনারা আমাদের উপর আস্থা রেখেছিলেন এই বিজয়ে এবং আপনারা গণভবণ ঘেরাও করতে গিয়েছিলেন। আমরা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদি শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিলাম। এই আন্দোলনের বিজয় দেশের ছাত্রজনতার। এই লড়াইয়ে হাজারো ছাত্রজনতা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ বির্নিমাণ করেছেন। তিনি আরো বলেন,আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বাসেরও ফিটনেস থাকে না,বিমানের ও ফিটনেস থাকে না,মানুষের ও ফিটনেস থাকে না তেমনি শেখ হাসিনা ও আমাদের একটি ফিটনেস বিহীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি বলেন যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন তাদের জন্য হলেও জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) এই আন্দোলনে জন্ম নেওয়া একটি দল। এই দল ফিটনেস বিহীন রাষ্ট্রকে ফিটনেস দিয়ে একটি অসাম্প্রদায়িক চাঁদাবাজ,সন্ত্রাসমুক্ত সবার বসবাসযোগ্য একটি রাষ্ট্র উপর দিতে চাই। তিনি মুজিববাদকে কখনো মাথাছাড়া দিয়ে না উঠতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান। এদিকে পদযাত্রাকে ঘিরে সুনামগঞ্জের বিভিন্ন পয়েন্টে আইন শৃংখলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন ছিল।
শুক্রবার বাদ জুম্মা সুনামগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে দলীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত উদ্দিন স্কয়ার(ট্রাফিক পয়েন্টে) এসে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
এনসিপি’র সুনামগঞ্জ জেলা কমিটি’র আহবায়ক সাজাউর রাজা সুমনের সভাপতি অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রিয় নেতা আক্তার হোসেন,এনসিপির উত্তারঞ্চলের মুখ্য সমন্বয় সারজিস আলম,দক্ষিনাঞ্চলের মুখ্য সমন্বয় কাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাছনিম জারা ও সুনামগঞ্জে এনসিপির নেতা অনিক রায় প্রমুখ।
বিবিসির অনুসন্ধান: ৫ই অগাস্টের যাত্রাবাড়ী, শেখ হাসিনার ফোনরেকর্ড | BBC Bangla
N.C.P
Live মি'ছি'ল নিয়ে সমাবেশে আসছে এনসিপি নেতা-কর্মীরা.hd
২৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে সমাবেশ
কুমিল্লায় তিন দফা দাবি আদায়ে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছে সাধারণ শিক্ষার্থীরা
মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন সাধারণ শিক্ষার্থীরা
মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডে ঘেরাও করেন শিক্ষার্থীরা।
এ সময় বিভিন্ন স্কুল-কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নেন।
পরে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘন্টা ব্যাপী অবস্থান নেন কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গনে। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ফিস্টন, ব্যানার, হাতে নিয়ে স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা জানায় মাইলস্টোনে বিমান বিধ্বস্তে আহত নিহতদের সঠিক সংখ্যা আজকের মধ্যে প্রকাশ করতে হবে।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের না জানিয়ে রাত ৩টায় নোটিশ জারি করায় শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব পদত্যাগ এবংবিমান বাহিনীর পক্ষ থেকে আহত ও নিহতদের পরিবারের সহযোগিতার দাবি জানানো নয়।
এছাড়াও সকল বাহিনীর পূর্ণাঙ্গ সংস্কারের দাবি জানান শিক্ষার্থীরা।