Najbolji videi | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Najbolji videi
ওয়ান ইলেভেনের সময় অ্যাডভোকেট আসলাম নিয়ে রাজবাড়ী জেলা বিএনপির দায়িত্ব কাদের নিয়েছিলেন রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী
শহীদ মিনারে বক্তব্য রাখছেন বিএনপি নেতা ইশরাক হোসেন
Live জুলাই ঘোষনা পত্র শুনতে সংসদ ভবনের সামনে হাজারও মানুষ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পিআর পদ্ধতি মানুষকে বিভ্রান্ত করার ফাঁদ এবং এটি গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র। নির্বাচনী পদ্ধতি পরিবর্তনের নামে যারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, তারা গভীর চক্রান্তে লিপ্ত।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বুলু নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ধর্মের নামে প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার চেষ্টা বিপজ্জনক এবং সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আমিন উর রশিদ ইয়াছিন, অধ্যক্ষ সেলিম ভূইয়া, আবুল কালাম, মোস্তাক মিয়া, উৎবাতুল বারী আবু, ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।
সভায় জেলা, মহানগর ও উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যারা ভোট বানচাল করতে চান,তারা আরেক দেশের এজেন্ট। তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বোভৌমত্বকে বি
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন যারা ভোট বানচাল করতে চান,তারা আরেক দেশের এজেন্ট। তারা বাংলাদেশের স্বাধীনতা সর্বোভৌমত্বকে বিশ্বাস করে না -
বুধবার (২৫ আগষ্ট) বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি -বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু এসব কথা বলেন।
জামায়াতের আমীর সফিকুর রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন- ৫আগষ্টের পর আওয়ামীলীগকে মাফ করে দিলেন। পিআর পদ্ধতি ছাড়া ভোট করতে দিবেন না। আপনাদের ভোট করতে দেয়া না দেয়া সরকার সেনাবাহিনী ,নির্বাচন কমিশনের দায়িত্ব আপনাদের নয়।
সম্মেলনে উদ্বোধক ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন।
কুমিল্লা চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন-বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম, বিএনপি'র কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ,জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম,মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু ,কেন্দ্রীয় বিএনপির সদস্য এড সাবেরা আলাউদ্দিন হেনা,মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির । কুমিল্লা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ কামরুল হুদাএর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ শাহআলম রাজু এর সঞ্চালনায় অনুষ্ঠিত সস্মেলনে উপস্থিত ছিলেন সাবেক জেলা সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন,জেলা বিএনপিনেতা মোস্তফা জামান ,জেলা বিএনপিনেতা মুজাহিদ চৌধুরী,নারীনেত্রী সাকিনা বেগম,বিএনপিনেতা মাহাবুব চৌধুরী,চৌদ্দগ্রাম পৌর বিএনপির আহবায়ক জিএম তাহের পলাশীসহ কুমিল্লা জেলা ,মহানগর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফজলুর রহমানের পদত্যাগের দাবিতে দুদকের সামনে বি’ক্ষো’ভ
শিক্ষার্থীদের সাথে আন্তরিক সালাম বিনিময়, আলোচনার কেন্দ্রবিন্দুতে শিবির সভাপতি
এখনো উত্তপ্ত শাহবাগ যা দেখা যাচ্ছে এই মুহুর্তে
জিয়াউর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধা দলের পুষ্পস্তবক অর্পণ
খুলনায় জেলা ও মহানগর কার্যালয়ে হামলার চেষ্টা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। শনিবার বিকেল ৫টার দিকে ডাকবাংলো মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়ায় হামলাকারীরা কার্যালয়ের ভিতরে প্রবেশ করতে পারেনি। হামলাকারীরা প্রধান ফটকের সাইনবোর্ড ভেঙে ফেলে, পরে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
জাতীয় পার্টির খুলনা জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু বলেন, “সারাদিন আমরা অফিসেই ছিলাম। আসরের আগে অনেকেই পাশের মসজিদে নামাজ পড়তে গেলে একটি মিছিল আমাদের কার্যালয়ের সামনে এসে মারমুখি অবস্থান নেয়। তারা গেট ভাঙার চেষ্টা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। একটি গেট ভাঙা হলেও অপরটি ভাঙতে পারেনি, তবে সাইনবোর্ড ভেঙে দেয়। পরে পুলিশ লাঠিচার্জ ও ধাওয়া করে তাদের ছত্রভঙ্গ করে।”
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক এসকে রাশেদ হামলার বিষয়টি স্বীকার করে বলেন, “জাতীয় পার্টি অফিসের সামনে গেলে সেখানকার নেতাকর্মী ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১০-১৫ জন নেতাকর্মী আহত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। আমরা নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলাম।”
প্রত্যক্ষদর্শীরা জানান, “হঠাৎ করেই গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে শুরু করে। তারা সাইনবোর্ড ভেঙে ফেলে, ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা ভয়ে আশেপাশে দৌড়াতে বাধ্য হই। গাড়ি ও দোকানপাটের সামনে অবরোধও দেখা যায়। বিক্ষোভকারীরা চলে যাওয়ার সময় সম্মুখ সড়কে টায়ার জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দেয়, যা শহরের পরিবেশকেও ব্যাহত করে।”
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিলসহকারে আমাদের অফিসের সামনে আসে। তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়। অফিসের সাইনবোর্ড ভাঙা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”
আগামী সংসদ নির্বাচনে বিএনপির সংসদীয় আসনে যেমন পরিবর্তন আসতে পারে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > শিক্ষা সাংস্কৃতি অর্থনীতি বানিজ্য অবকাঠামো উন্নয়নে তথ্য বিনিময় এবং অংশিদারিত্বে দিনাজপুর পৌরসভার সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটির মধ্যে একটি উন্নয়ন চুক্তি সম্পাদিত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই চুক্তি স্বাক্ষর করে ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম এবং দিনাজপুর পৌরসভায় প্রশাসকের দ্বায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) মোহাম্মদ রিয়াজ উদ্দিন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান ফ্লোরিডার ভাইস মেয়র মুশফিকা কাশেম বলেন, বিশ্বের বহু দেশের সাথে এধরনের চুক্তির নজির রয়েছে। বাংলাদেশে এ ধরনের চুক্তি এটাই প্রথম। তিনি যেহেতু জন্ম সূত্রে দিনাজপুরের বাসিন্দা। তাই প্রকল্পটি দিনাজপুর পৌরস়ভার জন্য হাতে নিযেছিলেন। প্রকল্প প্রস্তাব ফ্লোরিডা কর্তৃপক্ষ ২৪ ঘন্টা সময়ের মধ্যে অনুমোদন করেছিল। আর সেটি বাংলাদেশ সরকারের কাছে সম্মতি নিতে ৮ মাস সময় লেগেছে। প্রকল্প বাস্তবায়িত্ব হলে সুফল মিলবে বলে আশাবাদী তিনি।
ওই চুক্তির মাধ্যমে দেড়শো বছরের পুরানো দিনাজপুর পৌরসভা সাথে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্ক পেমব্রক সিটি কর্তৃপক্ষ সেতু বন্ধন রচিত হবে।
দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএর প্রতিষ্ঠানটি।
জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ অন্যান্যরা।
শেষে কেক কাটেন তারা।
####
কিশোরগঞ্জের বাজিতপুরে 'জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি' উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় বাজিতপুর বাজার বাশমহ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাজিতপুর উপজেলা বিএনপির আয়োজনে, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অংশগ্রহণে আয়োজিত এই র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
র্যালিতে নেতৃত্ব দেন সালোক সংসদ সদস্য মজিবুর রহমান মঞ্জুর সুযোগ্য সন্তান বাজিতপুর উপজেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান মামুন এবং জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা একে এম ফজুলুল হুদা।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুল ইসলাম রফিক নাদভি চৌধুরী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৌরভ আহমেদ, যুবদল নেতা সোহাগ পারভেজ, দিঘিরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুলাই যোদ্ধা ফজলে নুর রাব্বি এবং জেলা মহিলা দলের সহ-সভাপতি বিলকিছ।
র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ইতিহাস আমাদের আন্দোলনের প্রেরণা। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
র্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগান নিয়ে অংশগ্রহণ করেন।
সারা শহরজুড়ে এক প্রাণবন্ত ও গণজাগরণের আবহ সৃষ্টি হয়।
শাহবাগে হঠাৎ করে পুলিশ বিজিবি মোতায়েন,সরাসরি
আওয়ামী লীগ আগামী একচল্লিশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না
অনুষ্ঠান: আই এক্সক্লুসিভ
অতিথি: ড. আবদুল লতিফ মাসুম
উপস্থাপনা: জুয়েল আজ্জম
মধ্যরাতে পাখির চোখে শাহবাগ মোড়ে যা দেখা যাচ্ছে...
বনাঢ্য আয়োজনে আলোচনা সভা, কেককাটা ও গাছ বিতরনের মধ্য দিয়ে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে মাছরাঙা টেলিভিশন এর ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে ৩০ জুলাই বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের হলরুমে এক বর্নাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ছাত্রদলের সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এপিসি জল কামান। সরাসরি.hd
আওয়ামীলীগের গোপন দিল্লি বৈঠক ফাঁস! নতুন কৌশলে আওয়ামীলীগ!