トップ動画 | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
トップ動画
কসবামাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত খান ওরফে লিয়াকত মাস্টারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগের বর্তমান সময়ে তিনি ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নারী নির্যাতন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগ থাকা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে রয়েছেন এবং তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে স্থানীয় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিস্তারিত: স্থানীয় একাধিক সূত্র এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, লিয়াকত মাস্টার তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তার বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো হলো:
জমি দখল: নিরীহ ও অসহায় মানুষের জমি জোরপূর্বক দখল করে নিচ্ছেন। যারা প্রতিবাদ করতে সাহস করেন, তাদের ওপর নেমে আসে হামলা ও হুমকি।
নারী নির্যাতন: তার বিরুদ্ধে একাধিক নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে ভয়ে কেউ মুখ খুলতে সাহস করেন না।
সন্ত্রাসী কর্মকাণ্ড: এলাকায় যেকোনো বিরোধ বা সালিশে তিনি সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে প্রভাব বিস্তার করেন। তার ক্ষমতার দাপটে সাধারণ মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।প্র
শাসনের নীরবতা নিয়ে প্রশ্ন: লিয়াকত মাস্টারের বিরুদ্ধে এসব অভিযোগ দীর্ঘদিনের হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন, একজন প্রভাবশালী ব্যক্তি কেন রাজনৈতিক ছত্রছায়ায় এতোদিন ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন? এই নীরবতা নিয়ে জনমনে গভীর সন্দেহ সৃষ্টি হয়েছে।
জনগণের ক্ষোভ ও উদ্বেগ: স্থানীয় এক বাসিন্দা জানান, "আমরা আতঙ্কে আছি। যখন তখন আমাদের ওপর হামলা হয়, আমাদের জমি দখল হয়। কিন্তু কোনো বিচার পাই না।" এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় সচেতন মহল।
"ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে "জুলাই শহীদ দিবস এবং জুলাই গণঅভ্যূত্থান দিবস ২০২৫" উদযাপন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ।
ফেনী শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা
উত্তরা দিয়াবাড়ি বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের
খালেদা জিয়া তারেক রহমান স্লোগানে উত্তাল শাহবাগ সরাসরি..hd
জামায়াতের আমির বক্তব্য দিতে গিয়ে মঞ্চে লুটিয়ে পড়লেন। ফুল ভিডিও
এনসিপির সমাবেশ থেকে সরাসরি
বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করে গড়ে তুলেছেন ছাদ বাগান
চবি শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত অন্তত ৫০, চমেক থেকে সবশেষ
শাহবাগে অ্যা’ক’শনে পুলিশ
বাবা-মায়ের ঋণ কখনো শোধ করা যায় না ।বাবার সাথে কি খারাপ আচরণ করে #aakbor #mrakbor #iamaakbor
উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়, শিবির ও বৈষম্যবিরোধীদের মুখোমুখি ছাত্রদল
প্রসঙ্গ: বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাক্ষাৎকারে তিনি দলের চলমান অবস্থা, ভবিষ্যৎ পরিকল্পনা ও আসন্ন পবিত্র ঈদুল আযহা প্রসঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন।
🔹 রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় ভাবনা:
🔹 ঈদুল আজহা প্রসঙ্গে:
তারিখ: ০৩/০৬/২০২৫ইং
বার: মঙ্গলবার
সময়: ১১.০০টা
অতিথি: মির্জা মোস্তফা জামান, সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সিরাজগঞ্জ জেলা বিএনপি।
সাক্ষাৎকার: মো. জুয়েল হোসেন, আই নিউজ বিডি, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।
ক্যামেরায়: সহকর্মী রাকিবুল ইসলাম।
টাঙ্গাইলের সখিপুর উপজেলার তা'লিমুদ্দীন ওয়ায়েজিন পরিষদের কমিটি ঘটন অনুষ্ঠান।
লাশ খুঁজে না পাওয়ার অভিযোগ স্বজনদের, ধোঁয়াশার প্রতিবাদে বিক্ষোভ
সিরাজগঞ্জে এক পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নে টালবাহানা চলছে। আমরা যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম, তা এখনো বাস্তব হয়নি।”
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় স্টেশন বাজার গোলচত্বরে মুক্তির সোপান শহীদ মিনারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এর আগে স্টেশন বাজার থেকে শুরু হওয়া পদযাত্রা কদম ফোয়ারা হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণ–অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের রক্তের দাম দিতে হবে। গুম-খুন, আয়নাঘরসহ সকল অন্যায়ের বিচার ছাড়া নির্বাচনের প্রশ্নই আসে না। প্রয়োজন নতুন সংবিধান, সুবিচার ও সংস্কার।”
তিনি সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের কথা তুলে ধরে বলেন, “এই শিল্প বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব। আগামীর বাংলাদেশে সিরাজগঞ্জ হবে গর্বের কেন্দ্রবিন্দু।”
পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ও যুব সংগঠক দ্রুতী আরণ্য চৌধুরী।
সভায় জুলাই আন্দোলনের তিন কেন্দ্রীয় নেতা সাঈদ মোস্তাফা, মাহিন সরকার ও দ্রুতী আরণ্য চৌধুরীকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সংসদ ভবন এলাকায় সেনাবাহিনীর কড়া তল্লাশি।
৫ই' আগষ্ট ছাত্র -জনতার ঐতিহাসিক গনঅভ্যুত্থানে'র বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে, আনন্দ র্যালি করেন, রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী।
শিক্ষককে মামলার ভয় দেখিয়ে সিরাজগঞ্জে ভূয়া পুলিশের চাঁদাবাজী একটি চক্র।
কিশোরগঞ্জের কটিয়াদীতে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে গুরুতর আহতকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।