トップ動画 | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

トップ動画

খায়রুল ইসলাম
18,386 Views · 1 year ago

লাইভ করতই হঠাৎ করে সাপে কামর দেয় বলে ধারনা করা হচ্ছে

⁣
আগামী নির্বাচন প্রচলিত পদ্ধতিতে, আসন সংখ্যা থাকবে ৩০০ টি,আফেন্দি হুজুর

Comilla Correspondent
18,226 Views · 1 year ago

⁣গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ মানববন্ধন

মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি। ।


গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার( ৯আগস্ট) দুপুরে কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন আয়োজন করা হয়।

এ সময় কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান,সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুসহ শতাধিক কর্মরত সাংবাদিকরা মানববন্ধনে অংশ নেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা পোষণ করে মানববন্ধনে বক্তব্য রাখেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিষ্পত্তি করতে হবে। এছাড়াও স্বাধীনতার পর থেকে সাগর-রুনিসহ যত সাংবাদিক নিহত ও হেনস্তার স্বীকার হয়েছেন তাদের সকল অপরাধীকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Hm josim
18,204 Views · 1 year ago

⁣বিএনপির দুই গ্রুপের সং ঘ র্ষ

Hm josim
18,199 Views · 1 year ago

জুলাই শহীদদের স্বরন সভায় কথা বলছেন জামায়াতের আমীর

Md Jakir Hossain
18,192 Views · 1 year ago

বুধবার (২৮ জুলাই) সকাল থেকে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান-২০২৫" এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেডের সার্বিক আয়োজনে এবং ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোনের ব্যবস্থাপনায় দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাচ শতাদিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়।

Comilla Correspondent
18,077 Views · 1 year ago

⁣মোঃ রবিউল আলম, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় অনুষ্ঠিত হয়ে গেলো হেযবুত তওহীদের ঈদ পুনর্মিলনী ও জেলা কমিটির পরিচিতি সভা। শনিবার (১২ জুলাই) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় সংগঠনের নেতারা শান্তিপূর্ণ রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ ভাবে গণবিপ্লবের ঘোষণা দেন।

সংগঠনটির কুমিল্লা জেলার সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন হেযবুত তওহীদ আন্দোলনের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।

তিনি বক্তব্যে বলেন, পৃথিবীতে মুসলমানের সংখ্যা বর্তমানে প্রায় ২০০ কোটি। মোট ৫৭টি দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। তেল-গ্যাস ও খনিজ সম্পদেরও বিশাল ভাণ্ডার মুসলিমদের দখলে। এত বিশাল ভূখণ্ড, এত সংখ্যা ও এত ধন-সম্পদ থাকার পরও আমরা মুসলমানরাই এখন পৃথিবীর সবচাইতে নির্যাতিত, নিপীড়িত, অপমানিত ও লাঞ্ছিত গোলাম জনগোষ্ঠীতে পরিণত হয়েছি। ইরাক, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন, লেবানন, আফগানিস্তানসহ একের পর এক মুসলিমপ্রধান দেশ ধ্বংস করে দিচ্ছে।
পশ্চিমা সম্রাজ্যবাদীদের টার্গেট হচ্ছে মুসলিম জাতি। তাদের লোলুপ দৃষ্টি পড়েছে বাংলাদেশের ওপরে। কারণ আমাদের দেশের ৯২ শতাংশ মোসলমান। আমাদের ৫৬ হাজার বর্গমাইলের এই মানচিত্রের উপর আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সবারই লোলুপ দৃষ্টি। এখানে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে তারা সরাসরি হস্তক্ষেপের সুযোগ পেয়ে যাবে এবং নিজেদের কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ হাসিল করতে পারবে।


উত্তরণের উপায় তুলে ধরে তিনি আরো বলেন,তাদের হাত থেকে বাঁচতে হলে একজন নেতার হুকুমে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। রাসূল সাঃ যেভাবে মদিনার মাটিকে রক্ষা করেছিলেন সেভাবে বাংলার মাটিকে রক্ষা করতে হবে। ঐক্যের সূত্র হবে লা-ইলাহা-ইল্লালাহ আল্লাহ ছাড়া আর কারো হুকুম মানিনা। আর আমরা যদি ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হই তাহলে আমাদের অবস্থাও গাঁজা বাসীর ভাগ্য বরণ করতে হবে।

অনুষ্ঠানের মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের সহ-সম্পাদক রাকিব আল হাসান। বক্তব্যের শুরুতে তিনি রাসুলুল্লাহ সাঃ এর জীবনী ও ইসলাম বিকৃতির ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, আমরা ইবলিশের হাতে রাষ্ট্রীয় জীবন তুলে দিয়ে ব্যক্তি জীবনে ইসলাম পালন করছি। কিন্তু ইসলাম নিজেই একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। কিভাবে রাষ্ট্র চলবে, কিভাবে অর্থনীতি চলবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে তা কোরআনে রয়েছে। তবে আমরা সেটা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা না করে সওয়াব অর্জনের জন্য তেলাওয়াত করছি মাত্র। যে কারণে আমাদের সমাজ জাহেলিয়াতে নিমজ্জিত হয়েছে। সর্বত্র অন্যায়,অবিচার, অত্যাচার, খুন, রাহাজনি চলছে। আর এরমধ্যে থেকে আমাদের ধর্মীয় নেতারা ফেরকা-মাজহাব নিয়ে মতভেদ ও রাজনৈতিক নেতারা সংস্কার আর নির্বাচন নিয়ে পড়ে রয়েছেন। তব বাস্তবতা হচ্ছে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা ছাড়া কোন সংস্কার বা নির্বাচন দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে বলেন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া মানব রচিত জীবন বিধান দিয়ে শান্তি আসবে না। হয় আপনার আল্লাহর দ্বীন কায়েম করে শান্তিপূর্ণ ভাবে রাষ্ট্র পরিচালনা করেন। আর যদি সেটা না করেন তবে অচিরেই আল্লাহর মোমেন বান্দারা ঐক্যবদ্ধ হয়ে এক গণবিপ্লব ঘটাবে।

কুমিল্লা জেলার নারী সম্পাদক সেলিনা আক্তার ইতির সঞ্চালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নারী ও শিশু বিভাগের সম্পাদক সুলতানা রাজিয়া, কুমিল্লা অঞ্চলের সভাপতি সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় নারী সম্পাদক জোবেদা আক্তার বেবী, কুমিল্লা অঞ্চলের নারী সম্পাদক আসমা আক্তার প্রমুখ।

কুমিল্লা জেলা হেযবুত তাওহীদের আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সংগঠনটির কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে জেলা কমিটির সদস্যদের পরিচিতি সভা ও ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

⁣বিশেষ অভিযানে বিজিবি, গু লি করেই মিয়ানমারে ঢুকে গেল দুষ্কৃতকারীরা |

Bangla Talkshow
17,939 Views · 1 year ago

⁣আওয়ামী লীগ টিকে থাকবে চিরকাল? | হাসিনার নেতৃত্বে ফের আলোচনায়

MD IMRAN MUNSHI
17,912 Views · 1 year ago

⁣বালুর গোলাকে কেন্দ্র করে হা/ম/লা ও ২ লাখ ৪০ হাজার টাকা ছি/ন/তাই — থানায় মামলা,
আ/হ/ত ২

স্থান: পান্জিপুথিপাড়া, বাউকাঠি, ঝালকাঠি। তারিখ: রবিবার, ২৭ জুলাই ২০২৫

বালুর গোলাকে কেন্দ্র করে ঝালকাঠির বাউকাঠি ইউনিয়নের পান্জিপুথিপাড়া এলাকায় সংঘটিত হয়েছে হামলা ও ছিনতাইয়ের এক চাঞ্চল্যকর ঘটনা। এ ঘটনায় আ/হত হয়েছেন স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘জমাদ্দার এন্টারপ্রাইজ’-এর মালিক ইসমাইল জমাদ্দার (৫০) ও তার কর্মচারী শহিদুল ইসলাম (৫০)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বহুদিন ধরে বালুর গোলার জায়গা ও কার্যক্রম নিয়ে পাশ্ববর্তী বাড়ির মোয়াজ্জেম হাওলাদারের (৪৫) সঙ্গে ইসমাইল জমাদ্দারের বিরোধ চলছিল। সেই পুরনো দ্বন্দ্বের জের ধরে রোববার সকাল ৯টার দিকে মোয়াজ্জেম হাওলাদার ও তার দুই ছেলে নয়ন (৩০) ও সাব্বির (২৮) পরিকল্পিতভাবে ইসমাইল জমাদ্দারকে হামলার লক্ষ্যবস্তু করেন।

ঘটনার সময় ইসমাইলের কাছে থাকা ২ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয় অভিযুক্তদের একজন, সাব্বির হাওলাদার। হামলায় গুরুতর আহত হন ইসমাইল ও শহিদুল, তাদের স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন,বর্তমানে তারা চিকিৎসাদিন রয়েছে।

এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নং ১৭/১৮২। পুলিশ জানায়, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, অভিযুক্ত মোয়াজ্জেম হাওলাদারের বড় জামাতা মাহবুব হোসেন দাবি করেন, “বালুর ফেলার বিষয়ে পূর্বেও নিষেধ করা হয়েছিল। তারা তা মানেননি বলেই ঝামেলা সৃষ্টি হয়েছে।” তবে ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের দাবি:
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা ও ছিনতাই। দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে পারে।”

ওসি মনিরুজ্জামান বলেন, “মামলা গ্রহণ করা হয়েছে, তদন্ত চলছে। সত্য উদঘাটনে কোনো পক্ষকে ছাড় দেওয়া হবে না।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্ত ও কঠোর পদক্ষেপই পারে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করতে—এমনটাই মত সচেতন মহলের।

Al Mamun Gazi
17,792 Views · 1 year ago

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত

শনিবার ভোররাতে জেলার দোয়ারাবাজার উপজেলার বাগানবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে এক ব্যাক্তি নিহত হন। নিহতের নাম মোঃ শফিকুল ইসলাম (৪৫) । তিনি উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোররাতে দোয়ারাবাজার উপজেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপবেশ করে অবৈধভাবে ভারতীয় চোরাই গরু আনতে যায় শফিকুল ইসলাম (৪৫) নামে ওই চোরাকারবারি। তখন ভারতীয় বিএসএফ বিষয়টি দেখতে পেয়ে ধাওয়া দিলে চোরাকারবারিরা বিএসএফকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারলে ভারতীয় সীমান্ত বাহিনী চোরাকারবারীদের উপর গুলি চালালে সেই গুলিতে শফিকুল ইসলাম গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বাগান বাড়ি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। মূলত তার গুলিটি বুক বরাবর লেগেছে। তিনি আরোও বলেন, রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে।

Hm josim
17,775 Views · 1 year ago

⁣ছাত্রদলের সমাবেশে মোবাইল চোর আটক সরাসরি..hd

Mamun Sorder
17,687 Views · 1 year ago

⁣জুলাই আহত যোদ্ধাদের সংবাদ সম্মেলন

Monsur Alam
17,665 Views · 1 year ago

⁣গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফেনী সদর উপজেলা বিএনপির বিজয় র‌্যালি

Azizar Rahman
17,370 Views · 1 year ago

⁣দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর (পালোয়ান পাড়া) গ্রামে দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Sayed Aliuzzaman Mohsin
17,360 Views · 1 year ago

⁣ফজলুর রহমানের পক্ষে তার নিজ এলাকার স্থানীয় নেতার হুশিয়ারি

Hm josim
17,349 Views · 1 year ago

⁣বিমান দু'র্ঘ'টনায় হতাহতদের দেখতে আসছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সরাসরি..hd

Al Mamun Gazi
17,344 Views · 1 year ago

আজ যশোর অভয়নগরে গণ অভ্যুত্থানের এক বছর পুর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিজয় মিছিল।

Hm josim
17,286 Views · 1 year ago

⁣এটা দেখার পরে রিকশাওয়ালার প্রতি সিম্পেথি কাজ করছে নাআমরা সাধারণত রিকশাওয়ালা দেখলেই গরীব এবং একটা সহানুভূতি আমাদের ভেতরে কাজ করে, বাট দেখুন এই রিকশাওয়ালারাই সংঘবদ্ধভাবে ক

পুলক শেখ
17,143 Views · 1 year ago

⁣মাইলস্টোন স্কুলে শিক্ষার্থীদের ৬ দাবি মেনে নিয়েছে সরকার | Milestone School Protest Update 2025

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় শিক্ষার্থীদের ছয় দফা দাবি মেনে নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আইন উপদেষ্টা আসিফ নজরুল ২২ জুলাই ২০২৫, দুপুর ১টায় উত্তরার কলেজ ক্যাম্পাসে এ ঘোষণা দেন। দাবিগুলোর মধ্যে রয়েছে নিহত ও আহতদের তথ্য প্রকাশ, ক্ষতিপূরণ, এবং ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ বিমান বাতিল। ঘোষণার পর শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। Government accepts 6 demands of Milestone School students after the tragic plane crash incident. Stay updated with the latest news from Dhaka! #milestoneprotest #bangladeshnewstoday

Cover Topic -
মাইলস্টোন স্কুল, বিমান দুর্ঘটনা, শিক্ষার্থী আন্দোলন, আইন উপদেষ্টা, উত্তরা, ক্ষতিপূরণ, প্রশিক্ষণ বিমান, এইচএসসি পরীক্ষা, Milestone School, Plane Crash, Student Protest, Dhaka News, Bangladesh Update, Government Response, Justice Demand,
#মাইলস্টোন_আন্দোলন #বিমান_দুর্ঘটনা #শিক্ষার্থী_দাবি #উত্তরা_নিউজ #বাংলাদেশ_আপডেট #milestoneprotest #bangladeshnews #studentmovement #justiceformilestone #dhakaupdate




Showing 12 out of 13