সেরা ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সেরা ভিডিও

Gm selim imran
16,894 ভিউ · 1 বছর আগে

⁣কুমিল্লার মুরাদনগরে বিএনপির নেতাকর্মীদের উপরে উপদেষ্টা আসিফের লোকজন এবং এনসিপির লোকজন আওয়ামী লীগকে সাথে নিয়ে 'হা'মলা করেছে।

Md. Nezam Uddin
16,633 ভিউ · 1 বছর আগে

⁣চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম–রাঙামাটি সড়কের সত্তারহাট এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। এতে ছররা গুলিতে আহত হন গোলাম আকবর খন্দকার নিজেও। তিনি দাবি করেছেন, তাঁর গাড়িবহরে হামলা করা হয়েছে।

Nazrul Islam
16,627 ভিউ · 1 বছর আগে

⁣সাগরের তীব্র স্রোতের ধাক্কায় কক্সবাজারের
কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর, বায়ু বিদুৎ, সাইট পাড়া এলাকায় বেড়িবাঁধ
সম্পূর্ণভাবে ভেঙে গেছে। এছাড়া উত্তর ধুরুং ইউনিয়নের মিয়ারা কাটা,
কায়ছার পাড়াসহ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।এতে লোকালয় ও কৃষিজমি সাগরের পানিতে
তলিয়ে গেছে।



জানা যায়, শুক্রবার ভোরে সাইট পাড়ায় বেড়িবাঁধ একদম ধসে
পড়লে ১নং ওয়ার্ডের প্রায় বাড়িঘর সাগরের পানিতে ডুবে যায়। বিশেষ করে কাজির পাড়া সম্পূর্ণভাবে প্লাবিত হয়ে
কাহার পাড়ায়
অন্তত ৫০টি বাড়িঘর পানিতে ডুবে যায় এবং সাইট পাড়ার ১০টি বাড়ি ভেঙে গেছে,
বাকিটা সাগরে
বিলীন হয়ে গেছে। রোমাই পাড়ায় আরও ১৫টি বাড়ি সাগরে ধ্বংস হয়েছে বলে স্থানীয় সূত্রে
জানা গেছে।



স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে বেড়িবাঁধ ভেঙে
যাওয়ার ঝুঁকি নিয়ে বসবাস করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
ক্ষোভ প্রকাশে তারা বলেন," লাভ—কাজের সময় তাদের দেক



বাঁধ ধ্বংস হয়ে যাওয়ায় ধানচাষের বিস্তীর্ণ জমিও
পানির নিচে চলে গেছে। এতে কৃষি, বসতভিটা ও জীবিকার উপর চরম প্রভাব পড়বে বলে
আশঙ্কা করা হচ্ছে।



এব্যাপারে, কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডের
উপসহকারী প্রকৌশলী এলটন চাকমা বলেন, জরুরি ভিত্তিতে বাঁধ পুনর্নির্মাণের
কাজ চলমান রয়েছে।বৈরিআবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে।পানি স্বাভাবিক হলে কাজ পুনঃরায়
শুরু হবে।



স্থানীয়দের দাবি অবিলম্বে জরুরি ভিত্তিতে বাঁধ
পুনর্নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হোক।

Md Hamidul Islam
16,508 ভিউ · 1 বছর আগে

বি এন পির আনন্দ র‍্যালি

আই নিউজ বিডি ডেস্ক
16,438 ভিউ · 1 বছর আগে

⁣কর্ণেল তাহেরের নির্দেশ ছিল জিয়াউর রহমানকে কখনোই প্রকাশ্যে আনা যাবে না

Hm josim
16,428 ভিউ · 1 বছর আগে

⁣সময় বুঝে পক্ষ বদলানো পিপলু আর খান

Badsha Alamgir
16,417 ভিউ · 1 বছর আগে

⁣কুষ্টিয়ায় বিএনপি নেতা হাবলু মোল্লা পুলিশ সদস্যকে হুমকির অডিও ভাইরাল

Md Hamidul Islam
16,411 ভিউ · 1 বছর আগে

⁣🌿 প্রকৃতির অজানা সৌন্দর্য সবসময়ই আমাদের মন কেড়ে নেয়। হঠাৎ করেই চোখে ধরা দেওয়া এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাকেও মুগ্ধ করবে। 🌄

📌 এই ভিডিওতে আপনি উপভোগ করবেন –
✅ প্রাকৃতিক দৃশ্যের শান্ত সৌন্দর্য
✅ মন ভালো করে দেওয়ার মতো মুহূর্ত
✅ দৃষ্টি কাড়ার মতো অসাধারণ পরিবেশ

👉 যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক 👍, কমেন্ট 💬 এবং শেয়ার 🔁 করতে ভুলবেন না।
👉 আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য।

#প্রকৃতি #সুন্দরদৃশ্য #nature #beautifulview #Relaxing

Juwel Hossain
16,403 ভিউ · 1 বছর আগে

⁣সিরাজগঞ্জে বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো "জুলাই গণঅভ্যুত্থান দিবস"। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় মালশাপাড়া ও কান্দাপাড়া কবরস্থানে শহীদদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে দিবসটি পালন করা হয়।

আবেগঘন পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। রাজনৈতিক সংকট ও একতরফা নির্বাচনের বিরুদ্ধে সংগঠিত আন্দোলনে শহীদ হওয়া নেতা-কর্মীদের স্মরণেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ এ দিবসটি পালন করে আসছে। আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল সিরাজগঞ্জ, যেখানে সে সময়কার সংঘর্ষে অন্তত ৩১ জন তরুণ নেতা-কর্মী শহীদ হন।

এদিন মালশাপাড়া কবরস্থানে শহীদ আব্দুল লতিফ, শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবর জিয়ারত করা হয়। এছাড়াও স্মরণ করা হয় আব্দুর রশিদ, আব্দুল আলীমসহ সিরাজগঞ্জ ও দেশের অন্যান্য শহীদদের।

কর্মসূচিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেস আলী, সহ-সভাপতি ডা. এম এ লতিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদারসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস এবং বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোকাদ্দেস আলী বলেন,“জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র রক্ষার সাহসী অধ্যায়। যারা শহীদ হয়েছেন, তাঁদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।”

সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন,“আমরা শহীদদের স্বপ্ন পূরণে দৃঢ়প্রতিজ্ঞ। তৃণমূলের প্রতিটি কর্মী আজও তাঁদের রক্তঋণ মাথায় নিয়ে রাজপথে অবিচল।”

২০২৪ সালের রাজনৈতিক অস্থিরতার সময়ে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়ন, গণগ্রেপ্তার ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো সারাদেশে গণ-আন্দোলন গড়ে তোলে। জুলাই মাসে সিরাজগঞ্জসহ বিভিন্ন স্থানে প্রাণঘাতী সংঘর্ষের মধ্য দিয়েই শুরু হয় দেশের রাজনীতির বড় পরিবর্তন।

MD IMRAN MUNSHI
16,389 ভিউ · 1 বছর আগে

⁣ঝালকাঠি-১(রাজাপুরকাঠালিয়ায়)গনমানুষের নেতা,জনাব গোলাম আজম সৈকত, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা,ও কর্নেল মোস্তাফিজুর রহমান এর নেতৃত্ব কাঠালিয়াতে একটি বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।


তারেক রহমানকে অবমাননার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। এতে বক্তব্য রাখেন ঝালকাঠি ১ আসন ( রাজাপুর-কাঠালিয়া) এর এমপি প্রার্থী গোলাম আজম সৈকত ও কর্নেল মোস্তাফিজুর রহমান।


এটি কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু করে উপজেলা পরিষদের রাস্তা ঘুরে ইউনিয়ন পরিষদের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের পরে এ কর্মসূচি শেষ হয়।


এসময়ে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কাঠালিয়া উপজেলা কৃষক দলের সভাপতি আ: মালেক ও সদস্য সচিব শহিদুল ইসলাম, এছাড়াও উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলা কমিটির একাংশের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

Mamun Sorder
16,387 ভিউ · 1 বছর আগে

⁣ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উ’ত্তা’ল ঢাবি…

আই নিউজ বিডি ডেস্ক
16,387 ভিউ · 1 বছর আগে

⁣ভোটারদেরকে প্রার্থী লিস্ট নিয়ে ভোটকেন্দ্রে ঢুকতে না দেওয়াই ছাত্রদল প্যানেলের হামিমের সাথে বাকবিতণ্ডা.hd

আই নিউজ বিডি ডেস্ক
16,387 ভিউ · 1 বছর আগে

⁣বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির রাজনীতিতে আস্থা রাখে।

Hm josim
16,383 ভিউ · 1 বছর আগে

⁣Live দলে দলে এনসিপির সমাবেশে আসছে নেতা-কর্মীরা.hd

Hm josim
16,378 ভিউ · 1 বছর আগে

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল

Hm josim
16,377 ভিউ · 1 বছর আগে

⁣LIVE শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন তারেক রহমান..hd

খায়রুল ইসলাম
16,377 ভিউ · 1 বছর আগে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়ন এর মধ্যে পাটোয়া তিন ঘরিয়ার বাসিন্দা মৃত্যু হাফিজ এর স্ত্রী সন্তান নাতিদের কে নিয়ে এভাবেই চালাচ্ছেন তার জিবন,দেখুন বিস্তারিত ভিডিওতে,,,

Al Mamun Gazi
16,345 ভিউ · 1 বছর আগে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে গভীর রাতে যৌথবাহিনীর অভিযানে ১০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত ২টার দিকে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেন।

অভিযানকালে জুয়ার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, ১০টি মোবাইল ফোন এবং সীমিত পরিমাণে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Dalowar Khan
16,228 ভিউ · 1 বছর আগে

⁣জামায়াতের আমিরের সেই পড়ে যাওয়ার ভিডিও টি দেখুন




Showing 13 out of 14