En iyi videolar | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
En iyi videolar
উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রসুলপুর! দুর্ভোগে হাজারো গ্রামবাসী”
সাতক্ষীরা শ্যামনগরে বংশীপুর টু শ্যামনগর রোডের অবস্থা খুবই খারাপ এবং ব্যাপার জনক ইতিমধ্যে কয়েকটি এক্সিডেন্ট এখানে হয়েছে এবং প্রতিনিয়ত হচ্ছে
জুলাই সনদ স্বাক্ষরে সংঘর্ষ: আহতের পাশে দাঁড়ালেন সাংবাদিক, পেশাদারিত্বের বাইরে মানবিকতা।
গত ১৭ অক্টবর শুক্রবার জাতীয় সংসদে অনুষ্ঠিত জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান কে ঘিরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের সময় যখন উপস্থিত গণমাধ্যমকর্মীরা খবর সংগ্রহে ব্যস্ত, তখন ব্যতিক্রমী এক চিত্র ধরা পড়ে একটি ভিন্ন মিডিয়ার ক্যামেরায়।
দৈনিক সকালের একজন সংবাদকর্মী, যিনি গলায় পরিচয়পত্র, এক হাতে ভিডিও ধারণের মোবাইল ও মাইক্রোফোন ধারণ করছিলেন, তিনি সংবাদ সংগ্রহ না করে ছুটে যান আহত এক জুলাই যোদ্ধার পাশে। রাস্তার পাশে পড়ে থাকা সেই ব্যক্তিকে সহানুভূতির সঙ্গে তুলে আনতে দেখা যায় তাকে, যা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই প্রশংসা কুড়াচ্ছে।
পেশাদার দায়িত্বের বাইরে গিয়ে এমন মানবিকতার নজির সাংবাদিকতায় এক নতুন মাত্রা যোগ করল বলে মনে করছেন অনেকে।
এ ঘটনায় আহতদের চিকিৎসা চলছে এবং স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। সংঘর্ষের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখযোগ্য:
এই সাংবাদিকের এমন ভূমিকা আমাদের মনে করিয়ে দেয়— সাংবাদিকতা শুধু খবর সংগ্রহ নয়, মানবতার দায়িত্বও।
*#সংঘর্ষ #সাংবাদিকতা #মানবিকতা #জুলাইসনদ #ঘোড়াঘাট #জুলাইযোদ্ধা #dainiksokal #journalismwithheart #newsbeyondcamera*
সাতক্ষীরা কালিগঞ্জের বিষ্ণুপুরে ধানেরশীষ বিজয়ের লক্ষে উঠান বৈঠকে বক্তব্যে রাখছেন সাতক্ষীরা-৩ আসনের বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন
ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।
ফয়সাল সৌরভ, লালমনিরহাট প্রতিনিধি,
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপি থেকে আখতারুজ্জামান বাচ্চুকে মনোনিত ঘোষণার পরে রেললাইন অবরোধ !
শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
মাছ সহ নৌকাডুবি কর্ণফুলী নদীতে
টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে ব্র্যাক সীডের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মাঝে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি চর্চার বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার মাটি, পানি ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের আঞ্চলিক সেলস ম্যানেজার (আরএসএম), ব্র্যাক লার্নিং সেন্টারের ডিভিসি, শস্য ও নিরাপত্তা বীমা কার্যক্রমের সম্প্রসারণ অফিসার, ব্র্যাক সীডের টেকনিক্যাল সার্ভিস অফিসার (টিএসও)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এলাকার সাধারণ কৃষক, ডিলার, রিটেইলার এবং বিভিন্ন সিড কোম্পানির টিএসও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এই কর্মশালায় ব্র্যাকের হাইব্রিড (HYV) ধানের বিভিন্ন জাত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় এবং অঞ্চলভিত্তিক উন্নত মানের বীজ নির্বাচন ও ব্যবহারের বিষয়ে কৃষকদের বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।
কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, সঠিক জাত নির্বাচন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে ব্র্যাক সীডের পক্ষ থেকে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বায়োপেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের সবজির উন্নত মানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগকে কৃষকরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন।
ধুমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে নারীদের মশাল মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জনগণের মুক্তবাক। গাজীপুর
কেমন হবে এবারের নির্বাচন?
নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে নাকি সহিংস? জনগণ কি ভাবছে?
@gazipur
বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার উদ্যোগে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জন্য এক নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ঢেড়াপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, “বিগত ১৫ বছর দেশে যে নির্বাচন হয়েছে তা ছিল শুধুই প্রহসন। জনগণ আর সেই প্রহসনের নির্বাচন চায় না।” তারা আরও জোর দিয়ে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই পি আর (Proportional Representation) পদ্ধতিতে করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক।
কর্মশালায় জেলা, উপজেলা, ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক দায়িত্বশীল কর্মী উপস্থিত ছিলেন।
নি'ষি'দ্ধ হচ্ছে জাতীয় পার্টি যেসব আলোচনা হলো প্রধান উপদেষ্টার বৈঠকে,
এইমাত্র চট্টগ্রাম সীতাকুণ্ড থানার ছোট কুমিরা বাজারের দক্ষিণ পাসে ডিএবি ফিলিং স্টেশনের সামনে সড়ক দুর্ঘটনা অনেক জন আহত হয়েছে।
এখনো পর্যন্ত কোনো মৃত্যুর সংবাদ আসেনি
কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল মিছিল।
কক্সবাজার জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল মিছিল উত্তর সমাবেশে অনুষ্ঠিত।
বাংলাদেশে আরেকটি নতুন ফ্যাসিস্ট সরকার আসতে যাচ্ছে
হাজার মানুষের ভাতঘর ৮ ঘন্টা যাবত জ্ব-ল-ছে…রোবট দিয়ে ছিটানো হচ্ছে পানি #aakbor #mrakbor #iamaakbor
দুইটা সেকশনের কেউ বেঁচে নেই মাইলস্টোন শিক্ষার্থী
,
পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে একটি উল্লেখযোগ্য উচ্ছেদ অভিযান। ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তারের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সরকারি জমি অবমুক্তকরণ এবং এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন।
এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। তাদের সহায়তায় অবৈধভাবে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধার করা হয়। এ সময়, স্থানীয় জনগণের উপস্থিতি ও সহযোগিতা ছিল উল্লেখযোগ্য।
অভিযানের সময় বিশেষভাবে লক্ষ্য করা হয়েছিল ড্রেনেজ ব্যবস্থার অভাব। অতিবৃষ্টির কারণে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় রাস্তাগুলোর অবস্থা দ্রুত অবনতি ঘটছে। এই সমস্যা সমাধানে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হয়।
স্থানীয় জনগণের মতে, এই উদ্যোগের ফলে এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং রাস্তাগুলোর অবস্থা ভালো থাকবে। বিশেষ করে ভান্ডারিয়া বাস স্ট্যান্ড সিকদার বাড়ির রোডের পানিপ্রবাহের সমস্যা নিরসন হবে বলে আশা করা হচ্ছে।
এই অভিযান সম্পর্কে স্থানীয় একজন বাসিন্দা বলেন, 'আমাদের এলাকায় এমন উদ্যোগ খুবই প্রয়োজন ছিল। ড্রেনেজ ব্যবস্থা উন্নত হলে জলাবদ্ধতার সমস্যা কমে যাবে এবং পথচারীদের জন্য চলাচল সহজ হবে।'
উল্লেখ্য, এই ধরনের কার্যক্রম এলাকা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় প্রশাসনের এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের জন্য পথ প্রশস্ত করবে।
এই অভিযান একদিকে যেমন অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা প্রদান করেছে, তেমনি অন্যদিকে এলাকাবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।