ব্র্যাক সীডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

次に

ব্র্যাক সীডের উদ্যোগে বায়োপেস্টিসাইড ব্যবহারে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

26 Views· 13/04/26
Md Yousuf
Md Yousuf
1 加入者
1

টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরতে ব্র্যাক সীডের উদ্যোগে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মশালায় কৃষকদের মাঝে নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষি চর্চার বার্তা পৌঁছে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশকের ব্যবহার মাটি, পানি ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও নিরাপদ বিকল্প হিসেবে কাজ করতে পারে।
কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক সীডের আঞ্চলিক সেলস ম্যানেজার (আরএসএম), ব্র্যাক লার্নিং সেন্টারের ডিভিসি, শস্য ও নিরাপত্তা বীমা কার্যক্রমের সম্প্রসারণ অফিসার, ব্র্যাক সীডের টেকনিক্যাল সার্ভিস অফিসার (টিএসও)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও এলাকার সাধারণ কৃষক, ডিলার, রিটেইলার এবং বিভিন্ন সিড কোম্পানির টিএসও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বক্তারা বায়োপেস্টিসাইডের সঠিক ব্যবহার, উপকারিতা এবং প্রয়োগ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি এই কর্মশালায় ব্র্যাকের হাইব্রিড (HYV) ধানের বিভিন্ন জাত সম্পর্কে জনসাধারণকে অবহিত করা হয় এবং অঞ্চলভিত্তিক উন্নত মানের বীজ নির্বাচন ও ব্যবহারের বিষয়ে কৃষকদের বাস্তবধর্মী ধারণা প্রদান করা হয়।
কৃষকদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, সঠিক জাত নির্বাচন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির সমন্বয়ে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব, যা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালা শেষে ব্র্যাক সীডের পক্ষ থেকে সাধারণ কৃষকদের মাঝে বিনামূল্যে বায়োপেস্টিসাইড এবং বিভিন্ন ধরনের সবজির উন্নত মানের বীজ বিতরণ করা হয়। এ উদ্যোগকে কৃষকরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
কর্মশালার শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের আহ্বান জানান এবং নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্বের ওপর জোর দেন।

もっと見せる

 0 コメント sort   並び替え


次に