খুলনার ডুমুরিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা: পরিবারে শোকের মাতম

Hasta la próxima

খুলনার ডুমুরিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রের আত্মহত্যা: পরিবারে শোকের মাতম

17 Views· 11/07/26
LATIF MORAL
LATIF MORAL
Suscriptores
0
En Crimen

⁣ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যা


খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বপ্নীল সাহা (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে

নিহত স্বপ্নীল সাহা ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ড. এসকে বাকার কলেজের কমার্স বিভাগের শিক্ষক দীপঙ্কর সাহার ছেলে সে ধামালিয়া লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বপ্নীলের বাবা-মা ব্যবসায়িক কাজে খুলনায় যান বড় ভাই স্বাক্ষর সাহা রঘুনাথপুর বাজারে কর্মরত ছিলেন এ সময় বাড়িতে স্বপ্নীল ও তার দাদি অবস্থান করছিলেন

বিকেল আনুমানিক ৫টার দিকে স্বপ্নীল ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার গ্রিলে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর বাবর আলী জানান, “শিশুটি সবার অগোচরে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে”

Mostrar más

 0 Comentarios sort   Ordenar por


Hasta la próxima