জেদ্দায় নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে এমপি খন্দকার আবু আশফাক

הבא

জেদ্দায় নিহত দুই প্রবাসীর পরিবারের পাশে এমপি খন্দকার আবু আশফাক

1 Views· 09/10/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
מנויים
0
ב

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

সৌদি আরবের জেদ্দায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি প্রবাসীর পরিবারকে দেখতে তাঁদের বাড়িতে গেছেন ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি আজ ৯ অক্টোবর, দুপুরে ঢাকার দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামে গিয়ে শোকাহতো স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর সৌদি আরবের জেদ্দা শহরের তামানিন এলাকায় একটি বহুতল ভবনে আগুন লাগে। এতে প্রাণ হারান দোহার উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের দুই প্রবাসী মোহিউল ইসলাম পলাশ ও ওবায়দুল ইসলাম।
নিহতদের বাড়িতে গিয়ে স্থানীয় সংসদ সদস্য আবু আশফাক নিহত পরিবারের সদস্যদের সঙ্গে বসে কথা বলেন। সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, দোহার বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবুল হাশেম বেপারী, নিহতদের আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন। প্রিয়জনকে হারানোর শোকে পরিবার দুটি ভেঙে পড়েছে। তাঁদের বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া।
প্রবাসে জীবিকার সন্ধানে গিয়ে এমন মর্মান্তিক ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুতে এলাকায় শোক ও উদ্বেগ তৈরি হয়েছে। পরিবারের সদস্যরা এখন প্রিয়জনদের মরদেহ দেশে ফিরিয়ে আনার অপেক্ষায় রয়েছেন।

להראות יותר

 0 הערות sort   מיין לפי


הבא