জাতীয় সংসদে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি জানালেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

Sljedeći

জাতীয় সংসদে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি জানালেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

4 Views· 07/07/26
Abu Rayhan
Abu Rayhan
Pretplatnici
0

জাতীয় সংসদে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি জানালেন এমপি সাদিক রিয়াজ চৌধুরী পিনাক

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল স্থলবন্দর দ্রুত চালুর জোরালো দাবি জানিয়েছেন

মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) জাতীয় সংসদে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, দিনাজপুরের বিরল স্থলবন্দর দীর্ঘদিন ধরে অপার সম্ভাবনা নিয়ে অপেক্ষমাণ থাকলেও এখনও পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হয়নি বন্দরটি দ্রুত চালু হলে উত্তরাঞ্চলের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে

তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এবং এলাকার জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে বিরল স্থলবন্দর দ্রুত চালুর দাবি পুনর্ব্যক্ত করেন

এ সময় তিনি বিরল ও বোচাগঞ্জসহ সমগ্র উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বিরল স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরেন এবং জাতীয় স্বার্থে বন্দরটির কার্যক্রম দ্রুত শুরু করার ওপর গুরুত্বারোপ করেন

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći