close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

Volgende

জামালপুর-১ আসনে নাদিম হত্যা মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতার ধানের শীষে ভোট চাওয়া নিয়ে সমালোচনা

2 Bekeken· 04/02/26
Ratan Entiser
Ratan Entiser
abonnees
0



জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে বকশীগঞ্জ২৪ অনলাইন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আলোচিত প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে। তিনি সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাহমুদুল আলম বাবু সাধুরপাড়া এলাকায় ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন।
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “এই সাধুরপাড়া মানে এই বকশীগঞ্জ থানার সাতটি ইউনিয়নের মধ্যে আমার বকশীগঞ্জে বড় একটি কাজ করে দিয়েছি। আগে কেবি মডেল উচ্চ বিদ্যালয়ে করেছি, এবারও যেন ওর চেয়ে বেশি কিছু করতে পারি। ১২ তারিখে সবাই সুন্দরভাবে আপনারা সকলেই ধানের শীষে ভোট দেবেন।”
এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবার, জেলা সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন—একজন আলোচিত হত্যা মামলার আসামির এ ধরনের রাজনৈতিক প্রচারণা আইন ও নৈতিকতার পরিপন্থী কি না।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও রাজনৈতিক মহলের অবস্থান জানতে এলাকাবাসী ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে দাবি উঠেছে।

Laat meer zien

 0 Comments sort   Sorteer op


Volgende