- Pambansa
- Pulitika
- Pandaigdigan
- Krimen
- Batas-Hukuman
- Libangan
- Relihiyon at Edukasyon
- Balita sa Distrito
- Eksklusibo
- Balitang Pampalakasan
- Agrikultura-Ekonomiya at Kalakalan
- Panayam
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Iba pa
দোহারে বিএনপি ও মহিলা দলের বিশাল বিক্ষোভ, স্লোগানে স্লোগানে মুখরিত রাজপথ
"হইহই রইরই, শেখ হাসিনা গেলি কই", "আওয়ামী লীগের পান্ডারা, হুঁশিয়ার সাবধান"—এমন সব তীব্র স্লোগানে মুখরিত ছিল ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন প্রধান সড়ক। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে দোহারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন, ২০২৬) দোহার উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি এবং ঢাকা জেলা মহিলা দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জানা যায়, আজ সকাল থেকেই দোহার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায় থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন। পরে নেতা-কর্মীদের মুহুর্মুহু স্লোগানে খণ্ড খণ্ড মিছিলগুলো প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, "বিগত দেড় দশক ধরে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ও মানুষের স্বাধীনতা হরণ করেছে। বর্তমানে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরও তারা পর্দার আড়াল থেকে নানামুখী অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত নোংরা রাজনীতি এবং দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু সচেতন জনতা ও বিএনপির মাঠপর্যায়ের নেতা-কর্মীরা জাগ্রত থেকে তাদের এই ষড়্যন্ত্র কখনো সফল হতে দেবে না।"
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার জন্য নিষিদ্ধ সংগঠনটি যদি কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, তবে দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজপথেই তার দাঁতভাঙা জবাব দেবে।