বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন, ২৫০ শয্যার হাসপাতাল চালুসহ ৫ দফা দাবি।

Bir sonraki

বান্দরবান সদর হাসপাতালের অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন, ২৫০ শয্যার হাসপাতাল চালুসহ ৫ দফা দাবি।

2 Views· 28/07/26
S Rahman
S Rahman
Aboneler
0

⁣⁣বান্দরবান প্রতিনিধি: বান্দরবান সদর হাসপাতালের দীর্ঘদিনের চরম অব্যবস্থাপনা দূরীকরণ, দ্রুত ২৫০ শয্যার হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু, আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার স্থাপন, আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু এবং সাম্প্রতিক হাম পরিস্থিতি মোকাবিলায় অবহেলা ও তালবাহানার প্রতিবাদে বান্দরবানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সংকটের দ্রুত সমাধানের দাবি জানান। বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বান্দরবান সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক, জনবল, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও জরুরি স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
তারা অভিযোগ করেন, হাসপাতালে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার না থাকায় জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামসহ দূরবর্তী হাসপাতালে যেতে হয়। এছাড়া সরকারি অ্যাম্বুলেন্সের সংকট এবং সাম্প্রতিক হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনায় অব্যবস্থাপনা ও গাফিলতির কারণে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলার স্বাস্থ্যখাতের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাহাড়ের মানুষের জীবন রক্ষায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা জোর দাবি জানান।
মানববন্ধন শেষে দাবিসমূহ বাস্তবায়নের লক্ষ্যে বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান থানজামা লুসাই এবং জেলা প্রশাসকের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধন থেকে উত্থাপিত প্রধান দাবিগুলো হলো—
বান্দরবান ২৫০ শয্যার হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে।
সদর হাসপাতালে অবিলম্বে আইসিইউ ও ডায়ালাইসিস সেন্টার চালু করতে হবে।
আধুনিক সরকারি অ্যাম্বুলেন্স সার্ভিস নিশ্চিত করতে হবে।
হাম প্রতিরোধ, চিকিৎসা ও ব্যবস্থাপনায় সকল ধরনের অবহেলা ও গাফিলতির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
পাহাড়ের মানুষের জন্য মানসম্মত ও টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের ব্যবস্থা করতে হবে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করা হবে।

Daha fazla göster

 0 Yorumlar sort   Göre sırala


Bir sonraki