আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

下一个

আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

4 Views· 06/07/26

⁣আমতলীতে পল্লী উন্নয়ন দিবস পালিত

জেলা প্রতিনিধি,বরগুনা।।

‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই শ্লোগান নিয়ে র‌্যালি, আলোচনাসভা, গাছের চারা বিতরন ও স্বল্প সুদে ঋণ বিতরন কার্যক্রমের মধ্যে দিয়ে সোমবার আমতলী উপজেলা প্রশাসন ও বিআরডিবির আয়োজনে পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।


দিবসটি পালন উপলক্ষে সকাল ১০টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে এক বর্নাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা, গাছের চারা ও ঋণ বিতরন ও উন্নয়ন ও অগ্রযাত্রার উপর প্রমান্য চিত্রি প্রদর্শন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবির আমতলী উপজেলা কর্মকর্তা মো. ফিরোজ আলম। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশ্রাফুল ইসলাম, ওসি তদন্ত মো. আনোয়ার হোসেন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, পৌরবিএনপির সভাপতি মো. কবির ফকির, বিআরডিবির চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন মামুন, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, বিআরডিবির উপকারভোগী সদস্য ফাতেমা বেগম, ক্ষুদ্র উদ্যোক্তা মো. সাঈদুর রহমান প্রমুখ। সভা শেষে উপকারভোগী সদস্যদের মধ্যে স্বল্প সুদে সাড়ে ৪লক্ষ টাকা ঋণ বিতরন করা হয়। উপকার ভোগী সদস্যদেও হাতে আনুষ্ঠানিক ভাবে ঋণ বিতরনের তুলে দেন অনুষ্ঠানের সভাপতি ইউএনও মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

显示更多

 0 注释 sort   排序方式


下一个