Suivant

আইন সবার জন্য সমান

5 Views· 12/06/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
Les abonnés
0
Dans Bangladesh

⁣সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্র্যাফিক আইন মেনে চলার ক্ষেত্রে এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় পুলিশ কর্তৃক আটক হওয়া এক দলীয় কর্মীর মোটর সাইকেল, প্রভাব খাটিয়ে ছাড়ানোর পরিবর্তে, উলটো থানায় জমা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একই সাথে বৈধ কাগজপত্র তৈরির পর আইনি প্রক্রিয়ায় বাইকটি হস্তান্তরের জন্য পুলিশকে অনুরোধ জানিয়েছেন এই আইনপ্রণেতা।

ঘটনার বিবরণে জানা যায়, আজ শুক্রবার (১২ জুন, ২০২৬) দোহারে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় এক মোটর সাইকেল আরোহীকে আটক করে দায়িত্বরত পুলিশ। আটককৃত ওই যুবক স্থানীয় ছাত্রদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। পুলিশ গাড়িটি আটকে দিলে তিনি রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে সাহায্য পাওয়ার আশায় সংসদ সদস্য খন্দকার আবু আশফাকের শরণাপন্ন হন।

তবে তদবিরে সাড়া না দিয়ে আইনের চোখে সবাই সমান— এই বার্তা স্মরণ করিয়ে দেন সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। তিনি যুবকের নিয়মভঙ্গের পক্ষে না দাঁড়িয়ে তাৎক্ষণিকভাবে বাইকটি দোহার থানায় হেফাজতে রাখার নির্দেশ দেন। একই সাথে তিনি বলেন, "আইন সবার জন্য সমান। এখানে কোনো দলীয় পরিচয় বিবেচনা করার সুযোগ নেই। এই মোটর বাইকের সঠিক ও বৈধ কাগজপত্র সম্পূর্ণ তৈরি করা হলে, তবেই যেন আইনগত প্রক্রিয়া শেষে গাড়িটি প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া হয়।"

সংসদ সদস্যের এই যুগান্তকারী ও দায়িত্বশীল পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন দোহারের সর্বস্তরের সাধারণ মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরা। স্থানীয়রা বলছেন, সাধারণত রাজনৈতিক ক্ষমতা বা দলীয় প্রভাব খাটিয়ে অনেকে ট্র্যাফিক আইন অমান্য করা বা পার পেয়ে যাওয়ার চেষ্টা করেন, সেখানে একজন সংসদ সদস্য স্বউদ্যোগে নিজ দলীয় কর্মীর নিয়মভঙ্গের বিরুদ্ধে এমন কড়া ও নীতিগত অবস্থান নিয়ে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন।

এলাকাবাসীর মতে, সংসদ সদস্যের এমন নিরপেক্ষ আচরণ ও কঠোর নির্দেশনা সাধারণ মানুষকে ট্র্যাফিক আইন ও দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

Montre plus

 0 commentaires sort   Trier par


Suivant