1000023036

اگلا

1000023036

9 Views· 25/07/26
Shaheen Shaheen
Shaheen Shaheen
1 سبسکرائبرز
1

আরডিএর সবুজ প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শনে মির্জা ফখরুল
গ্রামীণ উন্নয়ন ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে গুরুত্বারোপ
স্টাফ রিপোর্টার, বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার (২৫ জুলাই ২০২৬) বগুড়ার রুরাল ডেভেলপমেন্ট একাডেমি (আরডিএ) পরিদর্শন করেন। এ সময় তিনি আরডিএ উদ্ভাবিত বিভিন্ন পরিবেশবান্ধব ও আধুনিক সবুজ প্রযুক্তির প্রদর্শনী ঘুরে দেখেন এবং এসব প্রযুক্তির কার্যকারিতা, মাঠপর্যায়ে প্রয়োগ ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এর সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গবেষণালব্ধ প্রযুক্তির সম্প্রসারণ ও মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের বিকল্প নেই। তিনি আরডিএর গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে কৃষকবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এবং বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জাতীয় সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশীদ চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব, আরডিএ বগুড়ার ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. আব্দুল মজিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরিদর্শন শেষে অতিথিরা আরডিএর বিভিন্ন গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় গ্রামীণ উন্নয়ন, কৃষির আধুনিকায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আরডিএর কার্যক্রম আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

مزید دکھائیں

 0 تبصرے sort   ترتیب دیں


اگلا