ফল ব্যবসায়ীদের সুবিধায় মাটিডালী বাইপাসে যাচ্ছে ফল মার্কেট, যা বললেন আরফান আলী
ফল ব্যবসায়ীদের সুবিধায় মাটিডালী বাইপাসে যাচ্ছে ফল মার্কেট, যা বললেন আরফান আলী
0
0
1 Views·
05/11/26
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরকে যানজটমুক্ত ও নগর ব্যবস্থাপনা সুশৃঙ্খল করতে ব্যস্ত এলাকা থেকে দেশি ফলের মার্কেট মাটিডালী বাইপাসে স্থানান্তরের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন।
এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বগুড়া আমদানি-রপ্তানিকারক ও দেশি ফল আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম আরফান বলেন, নতুন স্থানে মার্কেট স্থানান্তর হলে ব্যবসায়ীরা উন্নত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। পাশাপাশি শহরের যানজটও কমবে।
তিনি অভিযোগ করেন, তাঁর নামে মিথ্যা অপবাদ দিয়ে মানববন্ধন করা হয়েছে। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ফল ব্যবসায়ীদের স্বার্থ ও সার্বিক সুবিধা বিবেচনায় নিয়েই মার্কেট স্থানান্তরের উদ্যোগকে দেখা উচিত।
শহরের যানজট নিরসন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
Mostrar más
0 Comentarios
sort Ordenar por