Mga nangungunang video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Mga nangungunang video
ইনকিলাব কালচারাল সেন্টার শুরু করার পর আমাদের প্ল্যান ছিলো, এখন থেকে নিয়মিত আমরা এমন বিভিন্ন বই নিয়ে কথা বলবো। বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকদিনেও কাজটা শুরু করা হয়ে উঠেনি।
আগামীকাল ফেনীতে আসছেন তারেক রহমান, স্বাগত জানিয়ে আনন্দ মিছিল
জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে জাপার দলীয় মনোনয়ন ফর্ম বিতরন
স্টাফ রিপোর্টার, দিনাজপুর > আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের মধ্যে ফরম বিতরণ করেছে জাতীয় পার্টির জেলা কমিটি। আজ শুক্রবার সন্ধ্যায় কালিতলাস্ত দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় ওই মনোনয়ন ফরম করা হয়।
সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায় আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জুলফিকার হোসেন।
সভায় বক্তব্য দেন দিনাজপুর ১ আসনে মনোনয়ন প্রত্যাশি শাহিনুর ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী, দিনাজপুর ২ আসনে এ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর সদর ৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর ৪ আসনে আব্দুল আলিম হাওলাদার ও নুরুল আমিন শাহ্, দিনাজপুর ৫ আসনে সোলায়মান সামি, কাজী আব্দুল গফুর ও এ্যাডভোকেট নুরুল ইসলাম এবং দিনাজপুর ৬ আসনে জাহাঙ্গীর আলম ও এ্যাডভোকেট রেজাউল।
এছাড়াও বক্তব্য দেন ডাঃ আনোয়ার হোসেন, রোকেয়া বেগম লাইজু, লাইসুর আমার লাভলু মমতাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু স্বেচ্ছাসেবক পার্টির জেলা কমিটির আহবায়ক শফিক আহমেদ, হাকিমপুর উপজেলা কমিটির নেতা জাহানুর ইসলাম, বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম, কাহারোলের নেতা মনির হোসেন, বিরলের নেতা দুলাল হোসেন এবং নবাবগঞ্জের নেতা সুলতানসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নির্বাচনে অংশ গ্রহনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই ভোটের মাঠে লড়াই করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে চান তারা।
###
দুর্বল লাগার অজানা কারণ এবং সমাধান Why are you weak
কুমিল্লা বিভাগে ফেনীকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিরুদ্ধে ফেনীবাসীর কণ্ঠে প্রতিবাদ। স্থানীয় সংগঠনগুলো জানিয়েছে—ফেনী চট্টগ্রামেরই অংশ থাকবে, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন, নদী-খাল দখলমুক্তকরণ, পুনরুদ্ধার ও জবরদখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে নাগরিক পরামর্শ সভা অনুষ্ঠিত
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে জয়পুরহাটে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
শেখ হাসিনাকে গ্রে'প্তারের দাবিতে ছাত্রদলের বি'ক্ষোভ, সরাসরি...
খুলনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও পোস্টার প্রকাশ্যে
খুলনার জনতার নানাবিধ মন্তব্য
খুলনা থেকে
তথ্যচিত্রে
রুদ্র বিশ্বাস।
বাংলাদেশের রাজনীতির পটভূমিতে যারা নিঃস্বার্থভাবে আদর্শের পথে থেকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে জনগণের পাশে ছিলেন—তাঁদের একজন নির্ভরযোগ্য নাম মোঃ আজাদ হোসেন। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এই নেতা শুধু বিএনপির একজন বর্ষীয়ান রাজনীতিকই নন, বরং তিন দশকের বেশি সময় ধরে স্থানীয় রাজনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র রাজনীতি থেকে জাতীয়তাবাদী ধারার রাজনীতিতে সক্রিয়ভাবে সম্পৃক্ত হন। বর্তমানে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, এবং তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা স্পষ্টভাবে দৃশ্যমান।
আজাদ হোসেনের রাজনৈতিক শিকড় গাঁথা তাঁর প্রয়াত পিতা সরাফত আলীর রেখে যাওয়া ঐতিহ্যে। তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর। ২০০১ সালে তাঁর অসুস্থতার সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন—যা পরিবারটির প্রতি বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থার প্রমাণ।
১৯৮৭ সালে উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পাওয়ার মাধ্যমে আজাদ হোসেনের রাজনীতির যাত্রা শুরু। পরবর্তীতে তিনি উপজেলা যুবদল, জেলা যুবদল, পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব। তাঁর নেতৃত্বে দলের তৃণমূল ইউনিটগুলো সুসংগঠিত ও গতিশীল হয়েছে।
আজ তিনি শুধু একজন নেতা নন—তৃণমূলের এক আস্থা ও নির্ভরতার নাম। দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকার জন্য তাঁকে “ছায়া নেতা” বলেও অভিহিত করেন অনেকেই।
২০০৯ সাল থেকে বর্তমান পর্যন্ত মোঃ আজাদ হোসেনের বিরুদ্ধে প্রায় ৭০ টি রাজনৈতিক মামলা দায়ের হয়েছে। তিনি ২৬ বার কারাবরণ করেছেন, বারবার হয়েছেন গুম-খুনের হুমকির শিকার। এক সময় এমন অবস্থাও এসেছে, যখন তিনি প্রিয়জনদের জানাজায় পর্যন্ত অংশ নিতে পারেননি।
আজাদ হোসেন বলেন— “এই ১৬ বছর শান্তিতে ঘুমাতে পারিনি, পরিবারের সাথে ঈদ করতে পারিনি। হামলা-মামলা, পুলিশের লাঠি, জেল, গুমের ভয়—সবকিছুর মাঝে একটা লক্ষ্য নিয়ে এগিয়েছি—দলকে সুসংগঠিত রাখা ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন।”
আজাদ হোসেন বর্তমানে সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। এই বিষয়ে দলীয় নেতাকর্মীদের মতামত একবাক্যে সুস্পষ্ট—তাঁর মত একজন ত্যাগী, জনভিত্তিসম্পন্ন নেতাই হতে পারেন বিএনপির পক্ষ থেকে যোগ্য প্রার্থী।
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, “আজাদ ভাই জাতীয় পর্যায়েও পরিচিত ত্যাগী নেতা। এমন নেতৃত্বই আমাদের সামনে এগিয়ে নেবে।”
উপজেলা পৌর বিএনপি আহব্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, “জামায়াত ও শাসকদলের দমননীতির বিরুদ্ধে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, তিনি আজাদ ভাই। এই আসনে তাঁর বিকল্প নেই।”
জেলা যুবদলের সাহিত্য সম্পাদক ও উপজেলা যুবদলের আহব্বায়ক গোলাম মোস্তফা বলেন, “একসময় আমরা ১০ জন মিলে চা-ও খেতে পারিনি। সেসময়কার সাহসী নেতৃত্বের নাম আজাদ ভাই।”
উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন বলেন, “তারেক রহমান বলেছেন ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আজাদ ভাইয়ের মত ত্যাগী আর কেউ নেই।”
উপজেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহব্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, “মাঠ পর্যায়ের জড়িপ করলে একটাই নাম উঠে আসবে—আজাদ হোসেন।”
পৌর ছাত্রদলের আহবায়ক ইলিয়াস কাওছার বলেন, “ফ্যাসিবাদের সময় উনার মতো কেউ আমাদের আগলে রাখেনি। মনোনয়ন আজাদ ভাইয়েরই প্রাপ্য।”
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আমিরুল ইসলাম বলেন, “ছাত্র রাজনীতিতে তাঁর ছায়া আমাদের সাহস জুগিয়েছে। তিনি সংসদে গেলে ছাত্রদের কণ্ঠস্বর আরও জোরালো হবে।”
রাজনীতির বাইরেও মোঃ আজাদ হোসেন সমাজসেবায় অগ্রগামী। এতিম, দুস্থ, অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান তাঁর নিয়মিত কার্যক্রমের অংশ। এছাড়াও তিনি সিরাজগঞ্জ জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং দুইবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আজাদ হোসেন শুধু একজন দলীয় প্রার্থী নন—তিনি উল্লাপাড়ার মানুষদের জন্য এক পরিচিত নাম, এক আস্থার জায়গা। মাঠের রাজনীতি, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক ত্যাগের দৃষ্টান্ত রেখে তিনি প্রমাণ করেছেন, তিনিই হতে পারেন সিরাজগঞ্জ-৪ আসনে বিএনপির পক্ষ থেকে সবচেয়ে যোগ্য এবং বিজয়ী প্রার্থী।
জনগণের মুখে এখন একটাই দাবি— “ধানের শীষের কান্ডারি হোন মোঃ আজাদ হোসেন।
নিজস্ব প্রতিবেদক, কুতুবদিয়া
কুতুবদিয়ায় ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। চলতি নভেম্বর মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা দুই শতাধিক ছাড়িয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে প্রাপ্ত তথ্য বলছে—গত দুই সপ্তাহে ডেঙ্গু উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন ৮–১২ জন রোগী ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসছেন। অধিক ঝুঁকিপূর্ণ না হলে তাদের বাসায় থেকেই চিকিৎসার পরামর্শ দেওয়া হচ্ছে।
কুতুবদিয়া হাসপাতালে ওষুধ, স্যালাইন ও পরীক্ষার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে বলেও জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হাসান। তিনি বলেন, “দ্বীপাঞ্চলে আগে এ ধরনের প্রকোপ ছিল না। জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন কারণে ডেঙ্গুর বিস্তার বাড়ছে। এখনই পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে।” তবে শীত বাড়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপ কমবে বলে জানান তিনি। এসময় ডায়রিয়া ও নিউমোনিয়া রোগী বাড়তে পারে বলে মন্তব্য করেন ডাঃ রেজাউল হাসান।
স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই আধুনিক হাসপাতালে ১০০ জনেরও বেশি রোগীর ডেঙ্গু পজিটিভ শনাক্ত হয়েছে। ইউনিয়নভিত্তিক তথ্যের মধ্যে আলী আকবর ডেইল ইউনিয়নে আক্রান্তের হার সবচেয়ে বেশি—সংখ্যা প্রায় ৮০ জন। এছাড়াও অন্যান্য ইউনিয়নগুলোতেও কম বেশী আক্রান্ত হচ্ছেন। এদিকে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্য থেকে জানা গেছে, গত এক মাসে কয়েক শতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়েছে। এর মধ্যে কয়েকজনকে অবস্থা সংকটাপন্ন হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মারুফ জানান, ডেঙ্গু রোগীদের মধ্যে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার সমস্যা বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, “হাসপাতালের ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি। প্রাচীন ৩০ শয্যার ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ায় সব বয়সের রোগীদের একই স্থানে চিকিৎসা দিতে হচ্ছে। এতে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে।”
এদিকে সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রগুলোতেও রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের অভিযোগ—ইউনিয়ন পরিষদগুলোর পরিচ্ছন্নতা উদ্যোগ ও মশক নিধন কার্যক্রম কার্যকরভাবে পরিচালিত হচ্ছে না। নিয়মিত ফগিং না হওয়ায় মশার বিস্তার দ্রুত বাড়ছে। এছাড়া যত্রতত্র ময়লার স্তূপের কারণে দুর্গন্ধ ছড়ানো ও রোগের ঝুঁকি বাড়ছে বলেও অভিযোগ করেছেন তারা।
সাধারণ মানুষ মনে করছেন, স্বাস্থ্য বিভাগের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটির সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিশেষজ্ঞরাও একই মত প্রকাশ করে বলেছেন—এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
কুতুবদিয়াবাসীর প্রত্যাশা—অবিলম্বে কার্যকর মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান এবং স্বাস্থ্যসেবা জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
Bangla News, Bangladesh News, BD News, Bangla News Today, Today Bangla News, News Update, Breaking News, Latest News, Bangla TV News, Online News, Bangla Live News, BD Live News, News Bangla, News BD, Bangladeshi News, YouTube News, Live News, Somoy TV, Jamuna TV, Ekattor TV, Independent TV, ATN News, Bangla News 24, BBC Bangla, Prothom Alo, Daily Star, Bangla Tribune, NTV News, RTV News, Bangla Viral News, Political News BD, Bangladesh Politics, Election News BD, Dhaka News, Chattogram News, Sylhet News, Rajshahi News, Khulna News, Barisal News, Rangpur News, Mymensingh News, Bangla Crime News, Crime Patrol BD, Sports News BD, Cricket News, Shakib Al Hasan, Tamim Iqbal, BD Cricket, Entertainment News BD, Bangla Cinema, Bangla Natok, Viral Video BD, Bangladeshi Trending, Bangla Social Media News, BD Economy, Business News BD, Market News BD, International News BD, India Bangladesh News, Kolkata News, West Bengal News, Modi Bangladesh, Sheikh Hasina News, Awami League News, BNP News, Election 2024 Bangladesh, Digital Bangladesh, Rohingya News, Cox’s Bazar News, Bangladesh Weather, Flood News BD, Cyclone News BD, Bangladesh Technology, Science News BD, Mobile Review BD, Smartphone BD, 5G in Bangladesh, YouTube Bangladesh, Facebook Bangladesh, TikTok Bangladesh, Social Media BD, Viral BD News, Accident News BD, Corona Update BD, Education News BD, Student Protest BD, University News BD, HSC Exam News, SSC Exam News, Bangladesh Jobs News, BD Employment, Career News BD, Funny News BD, Inspirational News BD, Motivational Bangla, Islamic News BD, Bangla Hadith, Quran News BD, Lifestyle News BD, Health News BD, Dhaka Traffic News
#banglanews #banglanewstoday #banglanewsong #banglanewsong2024 #banglanewslive #banglanewsong2023 #banglanewsong2020 #banglanewstv #banglanewshortfilm #banglanewsupdate #banglanewsadsong #banglanewschannel #banglanewshortfilm2021 #banglanewshortfilm2020 #banglanewsong2019 #banglanewsong2022 #banglanewsong2021 #banglanewsong2025 #banglanewsong2018 #rbanglanews #rbanglanewslive #banglanews24
প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাইদুর রহমান বাচ্চুর শোক প্রকাশ
যশোরের অভয়নগরের ৪ নম্বর পায়রা ইউনিয়নের পায়রা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ পায়রা পল্লী উন্নয়ন যুব সংঘের আয়োজনে একটি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিয়ার রহমান মোল্লা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলাটি উপভোগ করতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন, যা এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
ভোটাধিকার, নিরাপত্তা ও দৈনন্দিন জীবন—প্রান্তিক মানুষের কণ্ঠে নরসিংদীর রাজনীতি
মোটরসাইকেলের বিক্রি বাড়ছে: শীর্ষস্থান ধরে রেখেছে বাজাজ!
এনসিপি নেতাকে মারধরের ঘটনায় ইসিতে কথা বলছেন হাসনাত আব্দল্লাহ
রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত আপনের হাতে পিস্তল নাড়াচাড়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, অস্ত্র উদ্ধারের পাশাপাশি এ দুর্ধর্ষ ক্যাডারকে দ্রুত গ্রেফতার করা না হলে তারা নিরাপত্তাহীনতায় ভুগবেন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ পুনর্বহালের দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের উদ্যোগে শহরের বাজার স্টেশন মুক্তমঞ্চে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জেলার প্রায় ৪ শতাধিক কিন্ডারগার্টেনের তিন হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি পাঠ্যবই ও সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছিল। সে সময় প্রাথমিক বৃত্তি পরীক্ষাও বাতিল করে সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদান শুরু হয়। তবে ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে সমাপনী পরীক্ষা স্থগিত হলে আবারো চালু হয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২২ সালের বৃত্তি পরীক্ষায়ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অংশ নেয় এবং গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়।
গত ১৭ জুলাই হঠাৎ করে একটি সরকারি নির্দেশনায় জানানো হয়, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এতে বঞ্চিত হয় হাজারো কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, এই সিদ্ধান্তে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা চরম হতাশাগ্রস্ত ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটি বৈষম্যমূলক, অমানবিক ও শিক্ষার সমান সুযোগের পরিপন্থী।
এক সপ্তাহের মধ্যে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের সমন্বয়ক মো. বরকতুল্লাহ, সদস্য সচিব ফজলুল করিমসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক প্রতিনিধিরা।
সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী জাহিদুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
.
#সিরাজগঞ্জ | #জাহিদুলইসলাম | #মনোনয়ন