I migliori video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

I migliori video

Nazrul Islam
43 Views · 12 months ago

⁣‎'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিটিজেন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মেলায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‎
‎মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎

Juwel Hossain
61 Views · 2 years ago

⁣সিরাজগঞ্জে মিনি ‘আয়নাঘর’, উঠে এলো নির্যাতনের ভয়াবহ তথ্য

Mamun Sorder
41 Views · 1 year ago

⁣ফার্মগেটে আ.লীগ নেতাকর্মীদের আটকের বিষয়ে ডিএমপির ব্রিফিং

MD FARUK HOSSAIN
54 Views · 2 years ago

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। নানা রকম বর্ণিল আয়োজনের বিস্তারিত থাকছে এই ভিডিওতে।

জাকারিয়া রানা
59 Views · 1 year ago

একজন আওয়ামী লীগের দোসরের বোন কিভাবে প্রকাশ্যে হুমকি দিচ্ছে দেখুন ভিডিওতে.....
এগুলোর নৈপথ্যে কে আছে?
২৫ সেপ্টেম্বর ২০২৫

⁣মিলাদ পড়ার মধ্য দিয়ে হাদীর নির্বাচনী প্রচারণা শুরু

Al Mamun Gazi
75 Views · 1 year ago

আজ ভোরে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার আলিপুর ব্রীজের ওপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরকারি ব্যবসায়ী আবুল কালাম (৪৫)। তিনি নওয়াপাড়া বাজারের পরিচিত এক সবজি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আবুল কালাম প্রতিদিনের মতো আজ ভোরেও নিজ গ্রামের বাড়ি থেকে নওয়াপাড়া বাজারে তরকারি বিক্রি করতে যাচ্ছিলেন। তিনি প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় আনোয়ার মেম্বরের ভাই। সকাল আনুমানিক ৫টার দিকে তিনি আলিপুর ব্রীজ এলাকায় পৌঁছালে যশোর দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। ধাক্কাটি এতটাই ভয়াবহ ছিল যে, আবুল কালাম ঘটনাস্থলেই ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে মহাসড়কের ওপর লুটিয়ে পড়েন।

দুর্ঘটনার পর আশপাশের স্থানীয়রা ছুটে এসে মহাসড়কে থমকে দাঁড়ায়। মুহূর্তের মধ্যেই সেখানে ভয়াবহ দৃশ্যের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, “ট্রাকটি এত দ্রুতগতিতে আসছিল যে, ব্রেক করার সময়ও দেয়নি। চোখের পলকে মানুষটা রাস্তায় ছিটকে পড়ে।”

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং তা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়, তবে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের কিছু অংশের ভাঙা নম্বরপ্লেট ও অন্যান্য প্রমাণ সংগ্রহ করেছে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাজারের সহকর্মী ব্যবসায়ীরা জানান, আবুল কালাম ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও সৎ একজন মানুষ। প্রতিদিন ভোরে বাজারে আসতেন তাজা সবজি বিক্রি করতে। হঠাৎ এমন মৃত্যুর খবরে সবাই হতবাক।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে এবং দ্রুত চালককে আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে বাড়তে থাকা দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, “মহাসড়কে দিনরাত বেপরোয়া গতিতে ট্রাক ও পণ্যবাহী যানবাহন চলাচল করলেও সেগুলোর উপর কোনো নিয়ন্ত্রণ নেই। প্রায় প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা, অথচ প্রশাসনের কার্যকর উদ্যোগ চোখে পড়ে না।”

পরিশ্রমী এক পরিবারের উপার্জনকারী সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা গ্রামে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দ্রুত দুর্ঘটনার সঠিক তদন্তের দাবি তুলেছেন।


যশোর-খুলনা মহাসড়কটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম ব্যস্ত সড়ক। পণ্যবাহী ট্রাক, বাস, ও ছোট যানবাহনের চাপের কারণে এ মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। বিশেষ করে আলিপুর ব্রীজ এলাকা অতীতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার সাক্ষী হয়ে আছে।

Mamun Sorder
51 Views · 1 year ago

⁣ধানমন্ডি ৩২ থেকে জনসাধারণকে সরিয়ে দিচ্ছে পুলিশ

Jewel Azzam
40 Views · 1 year ago

⁣ গণ অ ;ভ্যুত্থা নে বর্ষপূর্তিতে শিবিরের বিশাল র্যালি

Sumon Hawlader
64 Views · 1 year ago

⁣একই প্রযুক্তির যান হলেও কিছু যানবাহনকে আটক, কিছুকে ছেড়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ। চালকদের প্রশ্ন—দুর্নীতি ছাড়া এমন বৈষম্য হয় কীভাবে?

Rudra Biswas
50 Views · 1 year ago

⁣কুয়েটের অচলাবস্থা নিয়ে পরবর্তী কর্মসূচি সম্পর্কে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক যা জানালেন।
রিপোর্টার
রুদ্র বিশ্বাস
খুলনা

⁣উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ে অনুষ্ঠিত ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়


ভিডিও ধারণ: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

⁣যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে। জেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বৃহষ্পতিবার (২৬ মার্চ) ভোরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়


ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা।

Salahuddin Ahmed
102 Views · 1 year ago

স্টাফ রিপোর্টার, দিনাজপুর > খাগড়াছড়িতে আদিবাসী স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় ধর্ষন বিরোধী আন্দোলনে হামলা এবং হত্যাকান্ডের প্রতিবাদে আজ মঙ্গলবার দুপুরের দিকে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে যৌথভাবে সমাবেশসহ মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট এবং বাম গণতান্ত্রিক মোর্চার নেতাকর্মীরা।
ঘটনায় জড়িতদের গ্রেপ্তার এবং বিচার দাবি করেছেন তারা।
###

Imtiaz Uddin
57 Views · 1 year ago

⁣জবিতে ফ্রেশ কোলার ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ফ্রেশ কোলার উদ্যোগে ‘ভার্চুয়াল রিয়েলিটি চ্যাম্পিয়নশিপ ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের বিবিএ ভবনের নিচতলায় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে।
ক্যাম্পেইনে শিক্ষার্থীরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ক্রিকেট খেলার অভিজ্ঞতা অর্জন করেন। দেশীয় পণ্য ফ্রেশ কোলাকে শিক্ষার্থীদের মধ্যে পরিচিত ও জনপ্রিয় করে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল।
ফ্রেশ কোলা ক্যাম্পেইন টিমের অপারেশন হেড জুবায়ের আহমেদ বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাই আমাদের শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। দেশীয় ব্র্যান্ড ফ্রেশ কোলাকে প্রমোট করার জন্য আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি ক্রিকেট ক্যাম্পেইনের আয়োজন করেছি।”
ক্যাম্পেইনে আরও উপস্থিত ছিলেন টিমের সদস্য সাকিব আনোয়ার, মোহাম্মদ নূর, সিয়াম, সুমাইয়া মৌ, মিস দোলা, তৌকির, মেধাধ চৌধুরী ও মাইশা তাসীন।
এর আগে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি ও আহসানুল্লাহ ইউনিভার্সিটিসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রেশ কোলার এই ধরনের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ ক্যাম্পেইনটি ‘আইটি সোসাইটি’র আহ্বানে এবং মার্কেটিং এজেন্সি ‘ট্রি অব লাইফ’-এর সহযোগিতায় সম্পন্ন হয়।

পুলক শেখ
50 Views · 1 year ago

⁣ফরিদপুর এনসিপি সমাবেশ ২০২৫ | Bangladesh politics | NCP | July Mass | Bangladesh news

ডেস্ক রিপোর্ট: পুলক শেখ, ভালুকা, ময়মনসিংহ
১৭ জুলাই ২০২৫, বৃহস্পতিবার

১৭ জুলাই ২০২৫ ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি বিশাল সমাবেশের আয়োজন করে, যেখানে নাহিদ ইসলামের জ্বালাময়ী বক্তৃতা হাজারো মানুষকে উদ্বুদ্ধ করেছে! পদযাত্রা, বক্তৃতা এবং এনসিপির নতুন বাংলাদেশের দৃষ্টিভঙ্গির হাইলাইট দেখুন। এই ভিডিও শেয়ার করে বার্তাটি ছড়িয়ে দিন! #ফরিদপুরএনসিপিসমাবেশ #নাহিদইসলাম #বাংলাদেশরাজনীতি

Cover Topic -
Faridpur NCP rally, Nahid Islam, July Mass Uprising, Bangladesh politics, National Citizen Party, Faridpur protest, NCP Bangladesh, political rally 2025, Gopalganj attack, Bangladesh news, ফরিদপুর এনসিপি সমাবেশ, নাহিদ ইসলাম, জুলাই গণ-অভ্যুত্থান, বাংলাদেশ রাজনীতি, জাতীয় নাগরিক পার্টি, ফরিদপুর প্রতিবাদ, এনসিপি বাংলাদেশ, রাজনৈতিক সমাবেশ ২০২৫, গোপালগঞ্জ হামলা, বাংলাদেশ সংবাদ,

Monsur Alam
38 Views · 8 months ago

⁣মীরগঞ্জ আদর্শ ইয়াং সোসাইটির উদ্যোগে ১০৫ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Mamun Sorder
66 Views · 1 year ago

⁣ডাকসুর উদ্যোগে ঢাবিতে মা’দ’ক-ছিন্নমূল পাগল উচ্ছেদ অভিযান




Showing 12 out of 463