Top video's | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Top video's

Juwel Hossain
38 Views · 8 months ago

তেহরান, ইরান — মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির অন্যতম প্রধান স্থপতি, সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের জীবন্ত কিংবদন্তি এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল-উযমা সাইয়্যেদ আলী খামেনি শাহাদাত বরণ করেছেন। তার এই মহাপ্রয়াণ কেবল ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্ব এবং বিশ্ব-রাজনীতির সমীকরণে এক বিশাল শূন্যতা তৈরি করেছে।

১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া এই মহান নেতা ইমাম খোমেনীর (রহ.) যোগ্য উত্তরসূরি হিসেবে ১৯৮৯ সাল থেকে ইরানের হাল ধরেছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি পশ্চিমা বিশ্বের নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক হুমকির মুখেও ইরানকে এক চুল নড়াতে দেননি। তার নেতৃত্বে ইরান মধ্যপ্রাচ্যের একটি সাধারণ রাষ্ট্র থেকে সামরিক ও বৈজ্ঞানিক শক্তিতে রূপান্তরিত হয়েছে।

আয়াতুল্লাহ খামেনির জীবনের অন্যতম প্রধান ব্রত ছিল ফিলিস্তিনের মুক্তি। তিনি ‘প্রতিরোধের অক্ষ’ (Axis of Resistance)-কে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, যেখানে হিজবুল্লাহ, হামাস এবং অন্যান্য মুক্তিগামী সংগঠনগুলো আজ ইসরায়েল ও পশ্চিমা আধিপত্যের সামনে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, খামেনির শাহাদাত এই প্রতিরোধ যোদ্ধাদের মধ্যে শোক নয়, বরং প্রতিশোধের এক নতুন আগ্নেয়গিরি তৈরি করবে।

"শাহাদাত কোনো পরাজয় নয়, বরং এটি বিজয়ের চূড়ান্ত সোপান।" — খামেনির জীবন দর্শনের এই মূলমন্ত্রই এখন ইরানি তরুণদের প্রধান অনুপ্রেরণা।

তার শাসনামলেই ইরান ড্রোন প্রযুক্তি, ব্যালিস্টিক মিসাইল এবং ন্যানো-টেকনোলজিতে বিশ্বের প্রথম সারির দেশগুলোর তালিকায় নাম লিখিয়েছে। তিনি সবসময় তরুণ বিজ্ঞানীদের উৎসাহিত করতেন এবং বলতেন, "আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।" তার শাহাদাতের পর এখন দেখার বিষয় ইরান কীভাবে তার রেখে যাওয়া এই শক্তিশালী ভিত্তি ধরে রাখে।

আয়াতুল্লাহ খামেনি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন একটি সুসংগঠিত রাষ্ট্রব্যবস্থা এবং একটি আপসহীন আদর্শ। তার শাহাদাত ইরানকে দুর্বল করার পরিবর্তে জাতীয় ঐক্যের এক অভূতপূর্ব জোয়ার সৃষ্টি করেছে। তেহরানের রাস্তায় উপচে পড়া মানুষের ভিড় আজ বিশ্বকে এই বার্তাই দিচ্ছে—ব্যক্তির মৃত্যু হতে পারে, কিন্তু চেতনার মৃত্যু নেই।

Akm Kaysarul Alam
137 Views · 2 years ago

⁣ডিভোর্সের পর স্বামী স্ত্রীর ফোন আলাপ। সন্তান কার কাছে থাকবে। পুনরায় বিয়ে ফোনালাপ ।

Ranajit Barman
816 Views · 1 year ago

⁣শ্যামনগরে বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ ‍‌'' মানব পাচার একটি সংঘবদ্ধ অপরাধ,মানব পাচার রুখে দিন"এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৩০ জুলাই) সকালে শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।

অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের সহায়তায় র্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শ্যামনগর পাবলিক লাইব্রেরী হল রুমে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম।

উপজেলা সমাজসেবা অফিসের এফএসএস আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবিব, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জনিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসের এফ এ মুজিবর রহমান,ওকাপ শ্যামনগরে ফিল্ড অফিসার আল আমিন প্রমুখ।

Emran Sarkar
65 Views · 1 year ago

⁣চলছে ডাকসু নির্বাচন, কড়াকড়ি অবস্থানে প্রশাসন সরাসরি

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা দেউলি ইউনিয়নের দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযূষ কান্তি সাহা এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ,,,,

Noor Islam
46 Views · 11 months ago

⁣ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ঘনিয়ে এলেও যশোর-৫ (মণিরামপুর) আসনে দলীয় মনোনয়ন নিয়ে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন কাটেনি। জোটের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সভা-সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা দলীয় প্রার্থী পরিবর্তনের দাবি তুললেও এখনো মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের পক্ষেই ঐক্যবদ্ধ রয়েছেন তৃণমূলের নেতা–কর্মীরা।
ছয়টি সংসদীয় আসন নিয়ে যশোর জেলা। প্রথম ধাপে বিএনপি মণিরামপুর বাদে জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করে। এদিকে জামায়াতে ইসলামী অনেক আগেই সব আসনে প্রার্থী ঘোষণা করেছে। এনসিপিসহ কয়েকটি দলও তফসিল ঘোষণার পর একাধিক আসনে প্রার্থী দিয়েছে। ফলে অন্য আসনগুলোতে নির্বাচনী তৎপরতা জোরদার হলেও যশোর-৫ আসনে অনিশ্চয়তা তৈরি হয়।
প্রথম দফায় প্রার্থী ঘোষণা না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। এ সময় একাধিক মনোনয়ন প্রত্যাশীসহ অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন রাজধানী ঢাকায় গিয়ে দলের নীতিনির্ধারক পর্যায়ে ধারাবাহিক বৈঠকে অংশ নেন। পরে তারা এলাকায় ফিরে এসে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা জোরদার করেন।
এরই মধ্যে গত ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে যশোর-৫ মণিরামপুর আসনে এম. ইকবাল হোসেনের নাম ঘোষণা করলে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। দলীয় সূত্রগুলো জানায়, এতে এলাকায় ধানের শীষের পক্ষে নতুন উদ্দীপনা তৈরি হয়।
তবে সেই উদ্দীপনায় ভাটা পড়ে ২৪ ডিসেম্বর। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব মুফতি রশীদ বিন ওয়াক্কাসকে পুনরায় প্রার্থী ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। খবর প্রকাশের দিনই মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরদিনও বৃহত্তর প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির ডাক দেন উপজেলা বিএনপির শীর্ষ নেতারা।
এ বিষয়ে অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সিদ্ধান্ত নিয়ে মন্তব্য করার সুযোগ নেই। তবে এ সিদ্ধান্তে তৃণমূলে হতাশা সৃষ্টি হয়েছে। তাই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয়েছে।
অন্যদিকে শরিক দলের মনোনীত প্রার্থী মুফতি রশীদ বিন ওয়াক্কাস বলেন, শুরুতে কিছুটা ক্ষোভ বা হতাশা থাকতেই পারে। তবে বিএনপির নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে বিশ্বাসী। তারা শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্ত মেনেই তার সঙ্গে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জানা গেছে, ১২ দলীয় জোটের শরিক হিসেবে রশীদ বিন ওয়াক্কাস অতীতে বিএনপির সব গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সেই ধারাবাহিকতা এবং ইসলাম ও দেশের জন্য তার পিতার অবদানের বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে যশোর-৫ মণিরামপুর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় জনসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। আসন্ন নির্বাচনে এই আসনে তিনিই ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

KAMRUL HASAN SHARIF
2,404 Views · 1 year ago

⁣আশুলিয়া জিরানী বাজার খাদে পড়ে গাড়ি দুর্ঘটনা

এম আর উজ্জ্বল
18,688 Views · 1 year ago

নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সাধারণ সম্পাদক ও নেত্রকোনা সরকারি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আবু তাহের তালুকদার জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপনে বক্তব্য রাখেন।

Azizar Rahman
29 Views · 7 months ago

ইরানে মার্কিন-ইসরায়েলের হামলা এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিদেশীদের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিও জানানো হয়।
বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন, দিনাজপুর জেলা পাঠচক্র ফোরামের উদ্যোগে মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা পাঠচক্র ফোরামের সমন্বয়ক এ.এস.এম. মনিরুজ্জামান এবং সদস্য অজয় রায়। এসময় উপস্থিত ছিলেন জেলা পাঠচক্র ফোরামের সদস্য সুকুমার রায় সৌরভ, বাংলাদেশ নারী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য জোসনা বেগম, মেস ও গৃহকর্মী শ্রমিক আন্দোলন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক রীতা রায়সহ অন্যান্য নেতা-কর্মীরা।
বক্তারা ইরানে চলমান হামলার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান এবং বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Mamun Sorder
92 Views · 11 months ago

⁣
শরীয়তপুরে কলেজ শিক্ষার্থীর ওপর নি'র্ম'ম আচরণের অভিযোগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Nazrul Islam
43 Views · 12 months ago

⁣‎'দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কক্সবাজারের কুতুবদিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সিটিজেন পার্ক প্রাঙ্গণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুবদিয়া প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম। উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা এনামুল হকের সঞ্চালনায় মেলায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‎
‎মেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‎

Shazzadul Alam Khan
822 Views · 1 year ago

⁣পাকিস্তানে দিলীপ কুমার-রাজ কাপুরের পৈতৃকভিটে হচ্ছে জাদুঘর

Hujaifa Islam
71 Views · 1 year ago

বাউফল উপজেলা যুবদল নেতা মুজাহিদ মুন্সি নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল শোভাযাত্রা।

KAMRUL HASAN SHARIF
2,660 Views · 1 year ago

⁣নবীনগর চন্দ্রা মহাসড়ক এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে

KAMRUL HASAN SHARIF
29 Views · 7 months ago

⁣আশুলিয়ার পূর্ব বাড়ইপাড়ায় বাড়ির রাস্তার মাঝে দেয়াল নির্মাণের কারনে বিপাকে এলাকাবাসি।

⁣এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন: দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে

⁣
দীর্ঘ ৭ বছর পর স্বামী শহীদ জিয়াউর রহমানের ক ব র জিয়ারতে বেগম খালেদা জিয়া

⁣চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজীদ আংশিক আসনে রিকশা প্রতীকের প্রার্থী নাছির উদ্দীন মুনিরের এর সমর্থনে বিশাল জনসভা

KAMRUL HASAN SHARIF
38 Views · 1 year ago

⁣বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে অনশন ছাত্রির




Showing 10 out of 463