Video terbaru | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Video terbaru
শৈশবের হারিয়ে যাওয়া দিনগুলো । শৈশব স্মৃতি ।
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে উত্তাল নরসিংদী: রাস্তায় নেমেছে হাজারো জনতা
নরসিংদী, ৭ এপ্রিল — গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও নির্মম গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েছে সারাদেশের মতো নরসিংদীর মানুষও। আজ দুপুরের পর থেকেই নরসিংদীর বিভিন্ন সড়কে হাজারো মানুষ হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে নেমে আসেন।
প্রতিবাদ মিছিলে অংশগ্রহণকারী মানুষ ‘আল্লাহু আকবর’, ‘ফিলিস্তিনের বিজয় চাই’, ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানে মুখর করে তোলে পুরো শহর। নরসিংদীর প্রধান সড়কগুলোতে মিছিল ছড়িয়ে পড়ে এবং শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর বর্বরোচিত হামলার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই ক্ষোভ থেকেই এই প্রতিবাদে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন নরসিংদীর হাজার হাজার মানুষ।
মিছিল শেষে আয়োজকরা বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান, যেন ইসরায়েলের এই মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা নেয়া হয় এবং ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো হয়।
কুমিল্লায় অবৈধভাবে বালু দ্বারা পুকুর ভরাট করার অপরাধে ভরাটকৃত বালু জব্দ করে তা প্রকাশ্যে প নিলামে তুলেছেন জেলা প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) কুমিল্লার আদর্শ সদর উপজেলাধীন জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর মৌজার বালুতুপা গ্রামে এ নিলামের আয়োজন করেন আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।
এ সময় আনুমানিক ১ লক্ষ ২০ হাজার ঘনফুট বালু নিলামে তুলা হয়। অভিযানে উপস্থিত ছিলেন কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রায়হান মোশেদ, উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী, জগন্নাথপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী আবু বকর চৌধুরী।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান সাংবাদিকদের জানান- বালুতুপা নামে এই এলাকায় একটি শতবছরের পুকুর ছিলো। যেটি একটি কুচক্র মহল বালু দ্বারা ভরাট করে ফেলেছে। তারই পেক্ষিতে আমরা মোবাইল কোট পরিচালনা করেছি। পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে কয়েকবার আসা হয়েছে। এখানে যে বেআইনিভাবে বালু দিয়ে পুকুরটি ভরাট করা হয়েছে। তা আমরা জব্দ করেছি। যা আজকে প্রকাশে নিলামে তুলা হয়েছে। সেই অথ সরকারি কোষাগারে জমা হবে। অভিযানটি জেলা প্রশাসনের উদ্যোগে সম্পূণ করা হয়েছে। আমরা পুনরায় এ পুকুরটি খনন করে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবো। যারা এ ধরণের কাজে জড়িত থাকবে, তাদের জন্য আমাদের ম্যাসেজ - যারা এভাবে পুকুর ভরাট করবে, তারা কেউই ছাড় পাবে না। পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে, তা খুবই কঠোর। সেই পেক্ষিতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে চকবাজার পুলিশ ফাঁড়ির এএসআই ইলিয়াসের নেতৃত্বে একটি পুলিশের টিম ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম এ কাজে সহায়তা করেন।
২ বছরের মেয়েকে রেখে পালিয়ে গেলেন মা
ইসরাইলী বর্বতার প্রতিবাদে উত্তাল ভোলা
কবি শেখ ফজলল করিম স্মৃতি গণ পাঠাগারে বছরের পর বছর ধরে ঝুলছে তালা ।
কৃষকদের মাঠের ধান কেটে দিচ্ছে আধুনিক মেশিন _ কম্বাইন্ড হারভেস্টর
শিশু সুমাইয়ার নাম ভাঙিয়ে চিকিৎসার জন্য ফিতরা-জাকাতের টাকা চেয়ে প্র_তা_র_ণা ।
পাটগ্রামে শিশুদের জন্য নেই বিনোদনের জায়গা । পাটগ্রাম । লালমনিরহাট
ফিলিস্তিনি মুসলমানদের মুক্তির দাবিতে সারা বিশ্বব্যাপী যে স্ট্রাইক ঘোষণা করা হয়েছে , তারে ধারাবাহিকতায় পুরা বাংলাদেশ স্লোগানের স্লোগান উত্তাল, ঢাকা সাভার আমিন বাজারেও বাজারে দেখা গিয়েছে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন, এবং সেই সাথে তাদের জন্য দোয়ার আয়োজন।
পাটগ্রামে ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাবার ড্যাম | Patgram Lalmonirhat
ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি চলছে। ক্লাস পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা, সংহতি জানিয়েছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিরা
গাজায় গণহত্যা বন্ধে বিক্ষোভে উত্তাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
হাসিনা যেমন উন্নয়ন উন্নয়ন করছে, এই সরকার ও তেমন সংস্কার সংস্কার করছে
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ৩নং চম্পাফুল ইউনিয়নের ২ নং
ওয়ার্ডের বালাপোতা গ্রামে শিব পূজা উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন বিএনপি'র কেন্দ্রীয় নেতা সাতক্ষীরা- ৩ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মোঃ শহিদুল আলম।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।
সারজিস আর হাসনাত, তারা দিনে দিনে হাসিনা হয়ে উঠছে
শিক্ষকের মুখে অশালীনতা! ফেসবুক বিতর্কে জড়ালেন শারমিন রেজোয়ানা, উত্তাল শিক্ষক মহল..
সিলেট বিভাগের দৃষ্টিনন্দন মসজিদ ও মাদ্রাসা ।
আওয়ামিলীগ কাউন্সিলের বিচারের দাবীতে উত্তপ্ত লালমনিরহাট
ডিবি পুলিশের অভিযানে সাতক্ষীরায় ভেজাল দুগ্ধজাত পণ্য তৈরির কারখানায় অভিযান ও বিপুল পরিমাণ ভেজাল দুধ ঘি সহ আটক দুই সহোদরের আটকের বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম প্রেস কনফারেন্সে বিস্তারিত বর্ণনা দিচ্ছেন।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।