Últimos vídeos | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

Últimos vídeos

Akm Kaysarul Alam
20 Views · 2 years ago

⁣মানহীন নার্সিং প্রতিষ্ঠানে ছয়লাব সাত নার্সিং কলেজে ভর্তি বন্ধ

Akm Kaysarul Alam
35 Views · 2 years ago

⁣সিলেটে বার বার বন্যার কারণ । Flood In Sylhet

Samsuzzaman Riyad
23 Views · 2 years ago

filistine jinbad

Akm Kaysarul Alam
33 Views · 2 years ago

⁣অপরিচিত ব্যক্তির কল রিসিভ করবেন না

⁣নিউ মার্কেট চত্বর গাজায় চলমান ইতিহাসের নৃশংসতম গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরা জেলা বিএনপি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে বক্তব্যে রাখছেন জেলা বিএনপি আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Nazrul Islam
50 Views · 2 years ago

⁣‎বঙ্গোপসাগর থেকে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ নৌকা আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

‎

‎নজরুল ইসলাম, কুতুবদিয়া:

‎

‎বাংলাদেশ নৌবাহিনী বঙ্গোপসাগরে অভিযান পরিচালনা করে ২১৪ জন মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিকসহ একটি মাছ ধরার নৌকা আটক করেছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৫) গভীর সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ এ অভিযান পরিচালনা করে।

‎

‎সূত্র জানিয়েছে, সেন্টমার্টিন্স থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকা ‘এফভি কুলসুমা’র সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে নৌবাহিনী জাহাজ। পরে নৌবাহিনীর জাহাজ তাৎক্ষণিকভাবে ওই নৌকার গতিপথ রোধ করে এবং তল্লাশি চালিয়ে ২১৪ জন যাত্রীকে আটক করে। আটককৃতদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে।

‎

‎প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃতরা সকলেই মায়ানমারের বাস্তুচ্যুত নাগরিক এবং অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের উদ্দেশ্যে সাগর পথে যাত্রা করেছিল। নৌকাটিতে পর্যাপ্ত জীবনরক্ষাকারী সরঞ্জাম, খাদ্য ও পানির ব্যবস্থা ছিল না, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয়ের সৃষ্টি করতে পারতো। তবে, বাংলাদেশ নৌবাহিনীর কার্যকর পদক্ষেপের ফলে ওই বিপর্যয় থেকে রক্ষা পাওয়া গেছে।

‎

‎অতঃপর, নৌকাটি এবং আটককৃত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন্সে হস্তান্তর করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

‎

‎এ ঘটনায় বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ ও সমুদ্রপথে চোরাচালান রোধে তারা অবিচলভাবে কাজ করে যাচ্ছে এবং এই ধরনের অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Salahuddin Ahmed
114 Views · 2 years ago

⁣
দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিস ১ম ব্যাচের পরীক্ষার ফলাফল ঘোষনায় বৈষম্যের প্রতিবাদে আজ ৯ এপ্রিল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশ পথে⁣ ভুক্তভোগী পরীক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ৬ মাসেও প্রকাশ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তারা। পাশাপাশি তদন্ত প্রতিবেদন প্রকাশসহ বৈষম্যমূলক ফলাফল সংশোধন দাবি জানিয়েছে তারা।
( ফুটেজের শেষাংশে বক্তব্য

Tariqul Taj
97 Views · 2 years ago

⁣আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে কুতুবদিয়া সাগর পাড় হওয়ার সময় স্পীডবোটেই বাচ্চা প্রসব করেছে এক মা। সেই বোটে কাকতালীয় ভাবে ছিলেন ডাক্তার। তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন ইমার্জেন্সি ডেলিভারী করাতে এবং শেষ পর্যন্ত তিনি সফলভাবে বাচ্চা প্রসব করান।

ইমন সরকার
48 Views · 2 years ago

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি


⁣গাজায় চলমান ইতিহাসের নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় ভালুকা উপজেলা, পৌর এবং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন। তারা ‘Free Palestine’, ‘Stop Killing Innocents’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে প্রতিবাদ জানান।

মিছিলটি পাঁচ রাস্তা মোড় থেকে শুরু হয়ে ভালুকা বাজার ঘুরে ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান। প্রধান বক্তা ছিলেন ভালুকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ছাত্রনেতা রাফি উল্যাহ চৌধুরী।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ভালুকা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মাহিদ আল হাসান মৃদুল এবং ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান তুষারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয়রা শিক্ষার্থীদের এই মানবিক প্রতিবাদে করতালি দিয়ে সমর্থন জানান।

⁣দাদার নামে তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখছেন ছেলে ও পুতা সাতক্ষীরা জেলা বিএনপি'র আহ্বায়ক এবং অত্র মাদ্রাসার সভাপতি এইচ এম রহমাতুল্লাহ পলাশ।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Alamin hosen suvo
50 Views · 2 years ago

⁣গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সাভার সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
গাজাবাসীর ওপর দখলদার ইসরায়েলের নৃশংস হামলার প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সাভার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় সাভার সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের ইয়ামিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ কর্মসূচিতে সাভার মডেল কলেজ ছাত্রদলের নেতাকর্মীরাও একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইমু ইমরান, সাধারণ সম্পাদক আহমেদ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক রায়হান মাহবুব ১নং সহ সভাপতি হাবিব।১নং যুগ্ম সাধারণ যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান সম্পাদক রিচওয়েল প্রচার সম্পাদক আল-আমীন সহ সাংগঠনিক সম্পাদক মারুফ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা।

বক্তারা ইসরায়েলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। একইসাথে তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বলেন, “নিরীহ ফিলিস্তিনিদের উপর যারা হামলা চালায়, তাদের অর্থনৈতিকভাবে দুর্বল করাই আমাদের নৈতিক দায়িত্ব।”

তারা আরও বলেন, “ইসরায়েলের পণ্য বিক্রয়কে কেন্দ্র করে কিছু দোকানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এলাকা ত্যাগ করেন।

MD IMRAN MUNSHI
51 Views · 2 years ago

⁣অদ্য ০৮ ই এপ্রিল ২০২৫ খ্রিঃ জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, ঝালকাঠি এর আয়োজনে ৮ই এপ্রিল হতে ১৪ই এপ্রিল পর্যন্ত জটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক বর্ণাঢ্য সড়ক র‌্যালি বের হয় অতঃপর জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠিতে “জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ আশরাফুর রহমান, (যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত), ঝালকাঠি মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে সুযোগ্য পুলিশ সুপার, জনাব উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি মহোদয়।

এ-সময় ঝলকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊধ্বর্তন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Akm Kaysarul Alam
37 Views · 2 years ago

⁣টানা ৯ দিনের সরকারি ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

Md Ismail Hossain
52 Views · 2 years ago

আজকে ভারত থেকে হুঁশিয়ারি দিল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় ফলাফল ভালো হবে না

Akm Kaysarul Alam
30 Views · 2 years ago

ইসরাইল বিরোধী স্লোগানে উত্তাল ঢাকা

আই নিউজ বিডি
41 Views · 2 years ago

ঢাকা, ৮ এপ্রিল:
আজ মিরপুর ১০ গোলচত্বরে ইসরাইলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভে অংশগ্রহণ করেন পল্লবী থানা যুবদলসহ ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীরা।

উক্ত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম মোহাম্মদ কিবরিয়া। তিনি তার বক্তব্যে বলেন, "ইসরাইলের নিষ্ঠুর হামলার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও দৃঢ় ও সোচ্চার। আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি এবং তাদের ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ দাবি করছি।"

এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সাংগঠনিক মোঃ মনির হোসেন, যিনি বলেন, "আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বার্তা দিতে চাই যে, ফিলিস্তিনের প্রতি আমাদের সহমর্মিতা এবং সংহতি অবিচল।"

অন্যান্য বক্তারাও ইসরাইলের নৃশংসতার তীব্র নিন্দা জানান এবং বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। মিছিলটি মিরপুর ১০ গোলচত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

Md Ismail Hossain
15 Views · 2 years ago

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে হরিণের মাংসসহ চোরা শিকারী আটক

Md Humayun
63 Views · 2 years ago

⁣হাওর বাসীর গ্রামগুলোকে বর্ষার উত্তাল ঢেউ এবং ঝড়-তুফান থেকে বছরের পর বছর ধরে রক্ষা করছে
হিজল-করচগাছ। কথা গুলো বলছেন হাওর পাড়ের স্থানীয় বাসিন্দা মোহনগঞ্জ উপজেলার বরান্তার গ্রামের
সোহেল চৌধুরী।

Shazzadul Alam Khan
93 Views · 2 years ago

⁣ময়মনসিংহের ভালুকা উপজেলার কাচিনা গ্রামে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী এক নারীসহ ৮ সদস্যের সশস্ত্র দল সোমবার ০৭ এপ্রিল রাতে স্থানীয় এক পরিবারের গৃহকর্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ভালুকা মডেল থানায় ইতিমধ্যে এ ঘটনায় অভিযোগ দাখিল করা হয়েছে।




Showing 434 out of 435