সর্বশেষ ভিডিও | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

সর্বশেষ ভিডিও

Nazrul Islam
39 ভিউ · 2 বছর আগে

⁣ফিলিস্তিনে ইসরাইলের অব্যাহত সামরিক আগ্রাসন, গণহত্যা ও যুদ্ধাপরাধের বিরুদ্ধে কুতুবদিয়ার সর্বস্তরের ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণে আজ এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


‎


‎মিছিলে অংশগ্রহণকারীরা ইসরাইলের রাষ্ট্রীয় সন্ত্রাসের নিন্দা করে এবং ফিলিস্তিনি জনগণের সাথে একাত্মতা প্রকাশ করেন। বিক্ষোভে ইসরাইলি পণ্য বর্জনের ডাক দেওয়া হয় এবং স্থানীয় ব্যবসায়ীদের ইসরাইলি পণ্যের ডিলারশিপ ত্যাগ করে মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


‎‎এক সংহতি সমাবেশে বক্তারা বলেন, "ফিলিস্তিনে শিশু-নারী-বৃদ্ধ নির্বিশেষে হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল। বিশ্বনেতারা নীরব থাকলেও আমরা কুতুবদিয়ার মানুষ নিষ্ক্রিয় থাকব না।"

আই নিউজ বিডি
43 ভিউ · 2 বছর আগে

বরিশাল জেলার হিজলা থানার মেমানিয়া ইউনিয়নের টেকের হাট বাজারে ইজরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শতাধিক বাসিন্দা এই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন এবং ইজরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, যেখানে অংশগ্রহণকারীরা “ইজরায়েল নিপাত যাক”, “ফিলিস্তিনের জনগণের পাশে আছি”—এমন নানা স্লোগানে মুখরিত করেন এলাকা। তারা ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান।

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, “আমরা এই অমানবিক হামলার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়েছি। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে পদক্ষেপ নিয়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো।”

প্রতিবাদ মিছিলটি সুশৃঙ্খলভাবে শেষ হয়।

Tariqul Taj
34 ভিউ · 2 বছর আগে

⁣ফিলিস্তিনের পক্ষে সংহতি জানিয়ে কক্সবাজার কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মিঠুন চক্রবর্তীর বক্তব্য প্রদান করেন।


এসময় তিনি ইরেজিতে তার বক্তব্য পেশ করেন এবং উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান, উপাধ্যক্ষ আবুল হাসনাতসহ শিক্ষার্থীবৃন্দ।

Kader Sk
39 ভিউ · 2 বছর আগে

⁣গাঁজা বাসির জন্য সকল মুসলিমদের জিহাদ করা প্রয়োজন

Akram Hossen
68 ভিউ · 2 বছর আগে

⁣বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫ এর প্রথম দিনের আয়োজন ও কর্মসূচি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

MD IMRAN MUNSHI
40 ভিউ · 2 বছর আগে

ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ঝালকাঠির নলছিটিতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ নলছিটি উপজেলা শাখা।

এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি, সাধারণ সম্পাদক মাওলানা মাঈনুল ইসলাম,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা আনিসুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি ছাত্র আন্দোলনের নলছিটি উপজেলার সভাপতি আবু মূসা সরদার,মাহবুব হোসেন,সাইফুল ইসলাম সহ ইসলামি আন্দোলনের নেতা কর্মীরা।

এছাড়াও সর্বস্তরের সাধারণ জনতা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি নলছিটি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে লঞ্চঘাট ইসলামি আন্দোলনের কার্যালয় হয়ে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্তরে এসে শেষ হয়।

Akm Kaysarul Alam
31 ভিউ · 2 বছর আগে

⁣লালমনিরহাটের মাদক ব্যবসায়ীর বাড়ীতে অভিযান


#লালমনিরহাট #মাদক #অভিযান #পুলিশ

MD IMRAN MUNSHI
35 ভিউ · 2 বছর আগে

⁣পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে জেলা পরিষ্কার মার্কেটের পাশে সরকারি ফাকা যায়গায় অবৈধ ঘর তোলা হয়েছে এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড এবং দায়িত্বশীল প্রশাসনের লোকজনের উপস্থিত থেকে উক্ত ঘর উচ্ছেদ করা হয়।এছাড়াও ভান্ডারিয়া বাজারের অবৈধ ফুটপাত দখলমুক্ত করা হয়। দায়িত্বশীল কর্মকর্তা জানান ৩-৪ বার জরিমানা ও সর্তকতা করার পরেও ফুটপাত দখল করে পথচারীদের কষ্ট দেওয়াতে কিছু দোকানের মালামাল জব্দ করা হয়।এসময়ে বাজার কমিটির সভাপতি ও দায়িত্বশীল গন উপস্থিত হলে পরে এমনটি যেন না হয় সেই নির্দেশনা দেওয়া হয়।

MD IMRAN MUNSHI
20 ভিউ · 2 বছর আগে

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠির কাঠালিয়ায় ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
⁣বিক্ষোভকারি প্ল্যাকার্ড , ব্যনার হাতে ’ফ্রি প্যালেস্টাইন’ স্টপ কিলিং ইন গাজা’সহ নানা শ্লোগান দেন। মিছিলটি বাসস্টান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়।

MD IMRAN MUNSHI
19 ভিউ · 2 বছর আগে

⁣ফি’লি’স্তি’নি অবরুদ্ধ গা’জা’য় ই’স’রা’ই’লি আ’গ্রা’সনের প্রতিবাদে ঝালকাঠিতে ”দ্য ওয়াল্ড ফর গাজা” কর্মসুচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার্থী ও জনতার ব্যানারে গতকাল সোমবার (৭ এপ্রিল) বেলা ১০টায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Akm Kaysarul Alam
38 ভিউ · 2 বছর আগে

⁣তিস্তা প্রকল্প নিয়ে কাজ শুরু অনুমতি পেলেই

ইমন সরকার
18 ভিউ · 2 বছর আগে

ইমন সরকার, ভালুকা উপজেলা প্রতিনিধি

ভালুকার সিডস্টোর বাজারে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও বিশেষ মোনাজাত। যোহরের নামাজের পর মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে আশপাশের এলাকা থেকে নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। হাতে ছিল “Free Palestine”, “Boycott Israel” সহ বিভিন্ন মানবিক বার্তা সংবলিত প্ল্যাকার্ড। শেষে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য অশ্রুসিক্ত বিশেষ মোনাজাত করা হয়। সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে এই মানবিক উদ্যোগ।

Tariqul Taj
23 ভিউ · 2 বছর আগে

⁣ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশের ন্যায় কক্সবাজারে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচিতে হাজারো গনমানুষের বিক্ষোভ মিছিল।


উক্ত বিক্ষোভ মিছিলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যোগ দেয়।

ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা।

Md Ismail Hossain
26 ভিউ · 2 বছর আগে

⁣জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন উপদেষ্টা ফরিদা আখতার।

Md Ismail Hossain
45 ভিউ · 2 বছর আগে

⁣সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

Md Ismail Hossain
60 ভিউ · 2 বছর আগে

সুন্দরবনে কোস্টগার্ড দেখে পালিয়ে
গেল দস্যুরা, দেশীয় অস্ত্র উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন।

৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের পুরাতন ঝাপসি ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনী ডাকাতির উদ্দেশ্যে দলবলসহ অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ এপ্রিল সোমবার দুপুর ২টায় বাংলাদেশ কোস্টগার্ড বেইস মোংলা এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলটি বোট ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে বোটটি তল্লাশি করে ২টি একনলা বন্দুক, ১১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি খেলনা বন্দুক ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও অন্যান্য মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে আওতাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘন্টা ব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। যার মাধ্যমে এ সকল অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। জননিরাপত্তায় কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।

Mubashweir Hossain
9 ভিউ · 2 বছর আগে

ই/হুদি পণ্য বর্জন করুন নিজ থেকে, ভা ঙ চুর করে নয়..

ভালুকায় কোকাকোলা ফ্যক্টরির নিরাপত্তা জোরদার




Showing 435 out of 436