Pinakabagong mga video | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Pinakabagong mga video
ড ইউনূস ব্যর্থ, ড ইউনূসে উপর আমাদের আর আস্থা নেই
ডেট: ৬ এপ্রিল ২০২৫
লোকেশন: রায়পুরা, নরসিংদী
বিস্তারিত সংবাদ:
নরসিংদীর রায়পুরা উপজেলার প্রান্তশালা ফেরীগাট এলাকায় একটি বেপরোয়া অটোরিকশার ধাক্কায় তিনজন পথচারী আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরীগাটের পাশের সড়ক পার হচ্ছিলেন তিনজন পথচারী। এসময় হঠাৎ করে একটি দ্রুতগতির অটোরিকশা এসে তাদের সজোরে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
আহতদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী রয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোর চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর অভিযোগ, ফেরীগাট এলাকায় অটোরিকশা ও অন্যান্য যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত এই বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করছেন।
রাজধানীতে হঠাৎ আ.লীগের ঝটিকা মি*ছি*ল সরাসরি...
জান্নাত পার্ক
ফকিরহাট বিশ্বনাথ মোড়
আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান
এস এম তাজুল হাসান সাদ, স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (৫ এপ্রিল) দুপুরে খুলনা নৌ অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সোহেল রানার সার্বিক তত্ত্বাবধানে আনুলিয়ার নয়াখালী গ্রামে জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, সংকটকালে জনগণের পাশে থাকা শুধু কর্তব্য নয়, এটি বাংলাদেশ নৌবাহিনীর এক দৃঢ় অঙ্গীকার। দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।
গত ৩১ মার্চ খোলপেটুয়া নদীতে পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে আনুলিয়ার কয়েকটি গ্রাম প্লাবিত হয়। এতে চিংড়ি ঘের, বোরো ধানের ক্ষেত, ঘরবাড়িসহ বিশাল এলাকা পানির নিচে চলে যায়। বহু মানুষ পানিবন্দি অবস্থায় দুর্বিষহ জীবন যাপন করছে।
এ অবস্থায় বাংলাদেশ নৌবাহিনীর একটি ত্রাণ ও মেডিকেল দল ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে। নয়াখালী গ্রামের প্রায় ২৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয় চাল, ডাল, তেল, চিনি, বিশুদ্ধ পানির জ্যারিকেন, খাবার স্যালাইন, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, মোমবাতি ও দিয়াশলাইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
নৌবাহিনী জানায়, দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে ত্রাণ ও চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
"সহকারী শিক্ষিকার মুখোশে ভয়ঙ্কর প্রতারক! নরসিংদীতে শারমিন রেজোয়ানাকে ঘিরে তোলপাড়"
মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে
বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ
শহিদুল ইসলাম খোকন :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের বরোপিট (ফিসারী) দখল করতে এসে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। শনিবার ৫ এপ্রিল দুপুরে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের পশ্চিম পাড়া প্রধান বাড়ি সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একটি বরোপিট আছে, যা এলাকার ৩০ জন লোক মিলে একটি সমিতি ঘটনা করে, ২০ বছর আগে পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়ে মাছ চাষ করতো।
২০০৯ সালে ঐ লিজের মেয়াদ শেষ হয়ে গেলে গনি প্রধান জোর করে সে একাই বরোপিট ভোগ করতো। কিন্তু ৫ আগষ্টেরপর আবার সবাই মিলে ঐ ৩০ পরিবার ভোগ করতে চাইলে গনি প্রধান তাতে রাজি হয়নি। এই নিয়ে গত ৭ মার্চ তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা মিলে ঐ ৩০ পরিবারকে ভোগ করার সিদ্ধান্ত দেয়। গনি প্রধান স্থানীয়দের কথা অমান্য করে জোর করে আবার দখল, হামলা ও লুটপাট করে।
এ বিষয়ে ভুক্তভোগী আলী আরশাদের ছেলে আনিছ প্রধান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল শনিবার দুপুরে গনি প্রধান ও মামুন মনিরের হুকুমে,গনির ছেলে ছেলে রাহাত, জাহিদ, উত্তর লুধুয়ার আকাশ ও জিহাদ সহ আরো অজ্ঞাতনামা ১৫/২০ জন মিলে বরোপিটের সাইনবোর্ড ভেঙ্গে এবং আরশাদ আলীর ঘরে হামলা, ভাংচুর, মোবাইল, স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাট করে।
আলী আরশাদের স্ত্রী জয়নব বেগম, তার ছেলে আনিছ ও মাহফুজ বলেন, গণি প্রধানের নির্দেশে তার দুই ছেলে রাহাত, জাহিদ, গজরার মামুন মনির ও উত্তর লুধুয়া থেকে লোক ভাড়া করে এনে আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা করে। ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে এবং ঘরে থাকা নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার ও মোবাইল নিয়ে যায়। ককটেল বোমা নিয়ে এসে আমাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এবং দুই বৃদ্ধ মহিলাকে মারধর করেছে।
এ বিষয়ে গনি প্রধান বলেন, হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেনি। পূর্বে আমি লিজ এনেছিলাম। বর্তমানে লিজ দেওয়া বন্ধ থাকায় নতুন করে লিজ আনতে পাড়িনি।
এ ঘটনার পর মতলব উত্তর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ছবি ক্যাপশন :
মতলব উত্তরে বরোপিট দখল করতে এসে বাড়িতে হামলা ও লুটপাট।
কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন দূর্গাপুর ইউনিয়নস্থিত আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশানে শ্রী শ্রী বাসন্তী পূজা উপলক্ষে দুই দিনব্যাপী শ্মশান ঘাট সংলগ্ন গোমতী নদীতে অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়।
জানা যায়- পাপ থেকে মুক্তি ও পুণ্য লাভের আশায় বিকেল হতে জেলার বিভিন্ন উপজেলাসহ পাশ্ববর্তী রাষ্ট্র ত্রিপুরা থেকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন শ্মশান ঘাটে। স্নানোৎসবে যোগ দেওয়া পুণ্যার্থীদের পদচারণার সাথে ঢাক, ঢোল আর কাঁসার বাড়িতে মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।
আগত পুণ্যার্থীরা জানায়- পাপ থেকে মুক্তি, পুণ্য লাভ ও মঙ্গল প্রার্থনা কামনায় মন্দিরে পূজা-অর্চনা শেষে গোমতী নদীতে স্নান করে "হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য, আমার পাপ হরণ করো"- এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান-দুর্বা, হরিতকী, আমপাতা, কাঁচা আম, ডাব ও কলা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্য তর্পণ করেন। যেসব ভক্তরা পূর্ণতীর্থভূমি লাঙ্গলবন্দ যেতে পারেননি সেসব ভক্তরা গোমতী নদীতে স্নান করে পাপ মোচনের জন্য সমাগম হয়। ব্যাপক উচ্ছ্বাস প্রত্যক্ষ করা যায় ভক্তদের মধ্যে। কেউ কেউ মন্দির প্রাঙ্গণে মোমবাতি, ধূপ কঠি জ্বালিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলন করে মনস্কামনা পূরণ করার জন্য ভগবানের কাছে প্রার্থনা করেন। দূর দুরান্ত হতে এসেছে বহু সাধু-সন্ন্যাসীরা।
নবযুগ ডাইরেক্টর পঞ্জিকা অনুসারে গত শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত-রাত ০২টা ৭ মিনিট ৪৫ সেকেন্ড গতে অষ্টমীর স্নানোৎসবের লগ্ন আরম্ভ আর লগ্ন শেষ শনিবার (৫ এপ্রিল) দিবাগত-রাত ১২টা ৫১ মিনিট ৫০ সেকেন্ডে বিহীত পূজার মাধ্যমে। লগ্ন শুরুর পরই শ্মশান ঘাটে পুণ্যার্থীর ঢল নামে। ওই অষ্টমী স্নানে ভক্ত ও পুণ্যার্থীর উপস্থিতি রূপ নেয় জনসমুদ্রে।
স্নানোৎসবকে ঘিরে মন্দিরের দুপাশে মেলা বসেছে। মেলায় কারুপণ্য, মৃৎশিল্প ও বাহারি খাবারের দোকানসহ বিভিন্ন জিনিসের পসরা বসে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
কুমিল্লা আড়াইওরা সার্বজনীন কালী বাড়ি ও মহাশ্মশান ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার পাল বলেন- গত শুক্রবার বিকেল থেকেই সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্নানোৎসবে যোগ দিতে জড়ো হন স্নান ঘাটে। ওই অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও সাধু সন্ন্যাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আড়াইওরা কালী বাড়ি ও শ্মশান ঘাট।
ভারতে ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ছাত্রশিবিরের মানববন্ধন। সরাসরি...
মাছ ধরাকে কেন্দ্র করে সহোদর চার ভাইয়ের মধ্যে সংঘর্ষে মোশাররফ হোসেন নামের এক ভাই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন বড় ভাই আলী হোসেন।
শনিবার (০৫ এপ্রিল '২৬) বেলা এগারটার দিকে সাতক্ষীরার কলারোয়ার বোয়ালিয়া গ্রামের শেখ পাড়ায় এঘটনা ঘটে। আহত আলী হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সোহরাব হোসেন ও আশরাফ হোসেনকে আটক করেছে।
নিহত মোশাররফ হোসেন বোয়ালিয়া শেখ পাড়ার মৃত ফজর আলীর মেঝ ছেলে।
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক, সাতক্ষীরা ।
নরসিংদী সেবা সংঘের আয়োজনে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গোৎসব শুরু
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ | ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার
নরসিংদী জেলার অন্যতম ধর্মীয় ও সামাজিক সংগঠন নরসিংদী সেবা সংঘ-এর আয়োজনে এবারও শুরু হয়েছে বসন্তকালীন শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা। বাংলা ২১ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ও ইংরেজি ৪ এপ্রিল ২০২৫ শুক্রবার, পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সপ্তমী পূজার আরতির মাধ্যমে এই উৎসবের সূচনা হয়।
সকালে দেবীর নবপত্রিকা স্থাপন ও পূজার প্রারম্ভিক আনুষ্ঠানিকতার পর, সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহা আরতি ও ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান। পূজামণ্ডপটি সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক প্রতিমা স্থাপনের মাধ্যমে। ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর।
নরসিংদী সেবা সংঘের সভাপতি/সাধারণ সম্পাদক (নাম উল্লেখ করা যাবে চাইলে) বলেন,
"প্রতিবছরের মতো এবারও আমরা যথাসম্ভব সুন্দরভাবে বাসন্তী দুর্গা পূজার আয়োজন করেছি। এটি আমাদের ঐতিহ্যের অংশ এবং সবার অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।"
পূজায় স্থানীয় সুধীজন, ভক্তবৃন্দ এবং শিশু-কিশোরদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ করা গেছে। ভোগ বিতরণ, প্রসাদ গ্রহণ, অঞ্জলি প্রদান ও সন্ধ্যা আরতিতে উপস্থিত জনতার মধ্যে ছিল ভক্তিভাব ও আনন্দের সমন্বয়।
এই উৎসব চলবে নবমী ও দশমী পূজার মধ্য দিয়ে পরবর্তী দিনগুলোতেও। বিজয়া দশমীতে দেবী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে।
---
ছবি ও ভিডিও সংযুক্ত থাকলে পোস্টের শেষে দেওয়া যেতে পারে: “ছবিতে দেখুন নরসিংদী সেবা সংঘের বাসন্তী পূজার কিছু মুহূর্ত।”
প্রয়োজনে এই রিপোর্টটি ব্যানার ডিজাইন বা সোশ্যাল মিডিয়া পোস্ট ফরম্যাটে সাজিয়ে দিতেও পারি। বললেই করে দিচ্ছি।
নীলফামারীতে ব্যাতিক্রমধর্মী মাইকিং
সাকিব খানের বরবাদ হাউজফুল চলছে ময়মনসিংহের ছায়াবানী সিনেমা হলে
ভোলায় ১ টি আগ্নেয়াস্ত্র, ২১ পিস হাত বোমা, ৫৬৯ পিস ইয়াবা ও ৪৪৫১০ টাকা সহ ৫ সন্ত্রাসী কে আটক করেছে কোস্ট গার্ড।
ঈদ শেষে ফিরতি যাত্রায়ও স্বস্তি কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবিরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের কোনো ভোগান্তি না থাকায় প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে স্বাচ্ছন্দ্যেই ফিরছেন বিভিন্ন পেশার মানুষ।
তবে কুমিল্লার ৩টি বাস টার্মিনালসহ জেলার মহাসড়কের পাশে বাসে ওঠতে দীর্ঘ ক্ষণ পরিবার পরিজন নিয়ে বাসের অপেক্ষায় দাড়িঁয়ে দেখা গেছে। মহাসড়ক অন্যদিনের তুলনায় ছিল ফাঁকা। নিজ কর্মস্থল বা নিকট আত্নীয়র বাড়িতে যেতে বাস টার্মিনালগুলো ভীড় ছিলো লক্ষণীয়।
বাস মালিক ও শ্রমিকরা জানিয়েছেন,ভোর থেকেই ঈদ শেষে নিজকর্মস্থলে ফিরতে শুরু করেছেন কুমিল্লাবাসী। আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে। তবে ঢাকা থেকে বাস অনেকটা খালি অবস্থায় ছাড়ছে বলে জানিয়েছেন তারা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রীরা বলছেন প্রশাসনের তাৎপরতায় এবার ঈদ যাত্রায় কোনো ভোগান্তিতে পড়তে হয়নি।বিভিন্ন বাস সার্ভিসের কাউন্টারগুলোতে যাত্রীদের ভিড় দেখা গেছে।
ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার ১০৫কিলোমিটার মহাসড়কে চলাচল নির্বিঘ্ন রাখতে মহাসড়কের গুরুত্বপূর্ণ ১২টি হটস্পট এলাকাগুলোতে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনীর সদস্য, হাইওয়ে পুলিশ সদস্যরা।
সড়ক দুর্ঘটনা নিহত ৪,আহত ২
তুষভান্ডার প্রিমিয়ার লিগ উদ্বোধন ঘোষণার মুহূর্তে
সাবেক কমিশনারের গ্রেপ্তারের দাবীতে উত্তপ্ত পাটগ্রাম
#patgram #patgramnews #news
দেখুন