Crime | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
Crime
ভূরুঙ্গামারীতে জমি বিরোধে সহিদুল হত্যার ঘটনায় ১৭ জন গ্রেপ্তার..
আশুলিয়ার নবীনগরের নিরিবিলি এলাকার বাঁশতলা ফকির বাড়ী মোর
(প্রোফেসর বাড়ী মোর , সাংবাদিকতার আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে
দেশীয় অস্ত্রসহ এস কে সফিকুল ইসলাম (শুভ) ওরফে সফিক কে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ
চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট, শিলন্দিয়া ও মৈশাদি ইউনিয়নে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা।
একের পর এক চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
নিরাপত্তার অভাবে অনেক এলাকায় বাসিন্দারা রাত জেগে দলবদ্ধভাবে পাহারা দিচ্ছেন।
স্থানীয়দের দাবি, দ্রুত পুলিশি টহল বৃদ্ধি এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।
এদিকে, চুরির ভয়ে রাতের ঘুম হারাম হয়ে পড়েছে এলাকাবাসীর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন তারা।
মোবাইল তিন নারী ছিনতাইকারী আটক পুলিশের কাছে সোপর্দ
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১ নং গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের ঘুষ বানিজ্য শেষ কোথায়? প্রশাসনের কাছে একাদিক লিখিত অভিযোগ করেও ভুক্তভোগীরা অসহায়,,, তিনি এখনো স্বপদে বহাল তবিয়তে,,,,,
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হকার বিভিন্ন ওভারব্রিজ সহ বাস ট্রাক সিএজি অটোরিকশা ও সরকারি জায়গা দখল করে দ
ঢাকা চট্টগ্রাম মহাসড়কে হকার বিভিন্ন ওভারব্রিজ সহ বাস ট্রাক সিএজি অটোরিকশা ও সরকারি জায়গা দখল করে দোকান বসিয়ে করছে চাঁদাবাজি দীর্ঘ দিন ধরে প্রকাশ্যে চাঁদা বাজি দেখার কেউনেই
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলা কালিনজা ফুটবল খেলা কে কেন্দ্র করে কথা কাটাকাটি তারপরেই একজনকে চুরিঘাত করে হত্যা নিহত ব্যক্তির 5 মাসের বা*চ্চা সহ 2টা বা*চ্চা আছে
সামান্য কথা কাটাকাটিতে এরকম নির্মমতা খুবই দুঃখজনক
বগুড়ায় ডিবি হেফাজতে হ ত্যা মা মলার আ সামির মৃ ত্যুর ঘটনার সিসি ফুটেজ
১০:১০ মিনিটে আসামি আসাদ টয়লেটে প্রবেশ করে, ২০ মিনিট পর পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান দীর্ঘ সময় ফাঁকা রুমের দৃশ্য থাকার কারণে ভিডিওর কিছু অংশ কেটে পোস্ট করা হয়েছে
ময়মনসিংহ ব্রীজ মোড় এলাকায় রাত ২ টায় বিভিন্ন টোল আদায় করলে জেলা প্রশাসক তা হাতেনাতে ধরে
খুলনার চুকনগর বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে এলাকার কুখ্যাত চাঁদাবাজ ফরহাদ হোসেন বাবুকে গ্রেপ্তার ও দৃষ
চুকনগরে চাঁদাবাজি ও দুর্নীতির প্রতিবাদে ব্যবসায়ীদের কর্মবিরতি, অভিযুক্ত ফরহাদ হোসেন বাবুকে গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক, চুকনগর
খুলনার চুকনগর বাজারে দীর্ঘদিন ধরে চলা সীমাহীন চাঁদাবাজি, দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা কথিত চাঁদাবাজ ফরহাদ হোসেন বাবুর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ ১৬ই জুলাই বিকাল থেকে বাজারের সকল ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ব্যবসায়ীদের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ কর্মসূচিতে চুকনগর বাজারের স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে
বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবনের চরপুটিয়া খাল এলাকায় সোমবার (১৩ জুলাই '২৬) বিকেলে তারা অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন
ভিডিও রিপোর্ট: শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার
রাজনগরের মুন্সিবাজার কেন্দ্রীয় জামে মসজিদের দানবাক্স ভেঙে ভেতরে থাকা দানের টাকা চুরি করেছে এক চুরসিসিটিভি ফুটেজে দেখা যায় ১৪জুলাই সোমবার সকালে প্রথমে তালা ভেঙ্গে তার পর টাকা নিয়েপালিয়ে যায় দূর্বৃত্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চাপারহাট এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে
অডিওতে ওঠা অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি স্থানীয়রা বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন
ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রের আত্মহত্যা
খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে স্বপ্নীল সাহা (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে শুক্রবার (১০ জুলাই) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে
নিহত স্বপ্নীল সাহা ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ড. এসকে বাকার কলেজের কমার্স বিভাগের শিক্ষক দীপঙ্কর সাহার ছেলে সে ধামালিয়া লিটল ফ্লাওয়ার কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ছিল
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্বপ্নীলের বাবা-মা ব্যবসায়িক কাজে খুলনায় যান বড় ভাই স্বাক্ষর সাহা রঘুনাথপুর বাজারে কর্মরত ছিলেন এ সময় বাড়িতে স্বপ্নীল ও তার দাদি অবস্থান করছিলেন
বিকেল আনুমানিক ৫টার দিকে স্বপ্নীল ঘরের দরজা-জানালা বন্ধ করে জানালার গ্রিলে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রঘুনাথপুর বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইনস্পেক্টর বাবর আলী জানান, “শিশুটি সবার অগোচরে এ ঘটনা ঘটিয়েছে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে”
নিজস্ব প্রতিবেদক,আই নিউজ বিডি
উচ্চ বেতনে ইউরোপের দেশ সার্বিয়ায় পাঠানোর প্রলোভন দেখিয়ে একাধিক যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মগবাজারের ‘আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম’ নামক একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভুক্তভোগীদের দাবি, সোনালী ব্যাংকের মগবাজার শাখার চার তলায় অবস্থিত এই এজেন্সির মালিক ও তার পরিবার সুপরিকল্পিতভাবে এই জালিয়াতি চক্র পরিচালনা করছে
অনুসন্ধানে জানা যায়, আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজমের মালিক আব্দুল মাবুদ (পিতা: নজরুল ইসলাম), তার ছেলে তূর্য এবং এজেন্সির ম্যানেজার জে এম জুয়েল দীর্ঘদিন ধরে ইউরোপে লোক পাঠানোর নামে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছেন
১৩ লাখ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ
ভুক্তভোগীদের অভিযোগ, সার্বিয়া নেওয়ার চূড়ান্ত আশ্বাস দিয়ে তাদের প্রত্যেকের কাছ থেকে ১৩ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে এই চক্রটি টাকা নেওয়ার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি এবং টাকা ফেরত চাইলে নানারকম তালবাহানা ও হুমকি দেওয়া হচ্ছে
এই প্রতারণার শিকার হওয়া কয়েকজন ভুক্তভোগী হলেন— বাধন, সোহেল, রমজান, ইমন এবং কবির
ভুক্তভোগীরা জানান:
"আমরা সোনালী ব্যাংকের চার তালায় অবস্থিত তাদের অফিসে গিয়ে বিশ্বস্ততার ভিত্তিতে টাকা জমা দিয়েছিলাম মালিক আব্দুল মাবুদ, তার ছেলে তূর্য এবং ম্যানেজার জে এম জুয়েল সরাসরি এই টাকা লেনদেনের সাথে জড়িত এখন টাকা ও পাসপোর্ট দুটোই আটকে রেখে তারা আমাদের হয়রানি করছে"
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
ভুক্তভোগী যুবকেরা বর্তমানে চরম আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত দিন কাটাচ্ছেন তারা এই প্রতারক চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং আত্মসাৎকৃত টাকা দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন
এ বিষয়ে আয়েশা ট্রাভেলস এন্ড টুরিজম কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি
অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে
দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন
এদিকে, আরিফ মুনকে আটকের পর দিনাজপুর কোতোয়ালী থানায় জড়ো হয়ে তার মুক্তির দাবিতে বিক্ষোভ করেন এনসিপি ও যুবশক্তির নেতাকর্মীরা এসময় থানার ভেতরে প্রবেশ করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগও উঠেছে
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন— হাসিন ইসরাক মিম, আজমীর হোসেন ওরফে প্রেম এবং থানা থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে ঘটনাস্থল থেকে আটক আরও দুই ব্যক্তি
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৫ জুলাই) রাতে দিনাজপুর সদর উপজেলার খোশালপুর এলাকার বাসিন্দা আব্দুস সামাদকে শহরের গোপালগঞ্জ পাঁচমাইল এলাকা থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল যুবক পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে দ্রুত অভিযানে নামে পুলিশ
দীর্ঘ অভিযানের পর গতকাল (সোমবার, ৬ জুলাই) বিকেলে শহরের ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় মাঠ এলাকা থেকে অপহৃত আব্দুস সামাদকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ একইসঙ্গে ঘটনাস্থল থেকে অপহরণ ও চাঁদাবাজি চক্রের মূলহোতা আরিফ মুনসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়
আটকদের কোতোয়ালী থানায় নিয়ে আসার পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যুবশক্তি নেতা আরিফ মুনের আটকের খবর ছড়িয়ে পড়লে এনসিপি ও যুবশক্তির কয়েকশো নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে থানা প্রাঙ্গণে এসে জড়ো হন তারা মুনের মুক্তির দাবিতে চারপাশ থেকে থানা ঘেরাও করে স্লোগান দিতে থাকেন
পুলিশ জানায়, পরিস্থিতি বেগতিক দেখে এবং নিরাপত্তা বজায় রাখতে ডিউটি অফিসার প্রথমে থানার প্রধান কলাপসিবল গেট বন্ধ করে দেন কিন্তু উত্তেজিত নেতাকর্মীরা গেটে এসে প্রচণ্ড ধাক্কাধাক্কি শুরু করলে একপর্যায়ে গেটটি খুলে যায় এসময় কিছু নেতাকর্মী হুড়মুড় করে থানার ভেতরে প্রবেশ করে আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় উদ্ভূত পরিস্থিতিতে চরম নিরাপত্তার স্বার্থে মূল আসামি আরিফ মুনকে দ্রুত থানার ভেতরের সুরক্ষিত লকআপে আটকে রাখা হয়
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জানান, অভিযুক্তদের আটকের পর তাদের সমর্থকরা থানায় এসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল তবে পুলিশ অত্যন্ত ধৈর্য ও কঠোরতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সেখান থেকে আরও দুজনকে আটক করা হয়
তিনি আরও জানান, আজ সকালে পুলিশি পাহারার মধ্য দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার দেখিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয় অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা নিয়মিত মামলায় আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন
রাজনগরে চৌকস তদন্তে উন্মোচিত ‘নিখোঁজ’ নাটক,পুলিশের জিজ্ঞাসাবাদে তথ্য উদঘাটন!
সঞ্জয় মালাকার, রাজনগর,মৌলভীবাজার :
ঘাতক স্বামী প্রথমে দাবি করেছিলেন, স্ত্রী সৌদি আরবে চলে গেছেন। পরে সেই বক্তব্যের অসঙ্গতি ধরা পড়ে রাজনগর থানার এসআই (নিঃ) অরূপ সরকারের সূক্ষ্ম তদন্তে। ধারাবাহিক জিজ্ঞাসাবাদে ভেঙে পড়ে স্বামী আলমগীর হোসেন। বেরিয়ে আসে প্রায় ১৯ দিন ধরে ‘নিখোঁজ’ হিসেবে প্রচার করা এক নির্মম হত্যাকাণ্ডের রহস্য। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই নিজ বসতবাড়ির উঠান খুঁড়ে উদ্ধার করা হয় স্ত্রী জায়েদা বেগমের (৩৮) মাটিচাপা মরদেহ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই নিহতের বাবা আব্দুল হান্নান রাজনগর থানায় মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) অরূপ সরকার।
তদন্তের অংশ হিসেবে ৫ জুলাই আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করেন তিনি। প্রথমে আলমগীর দাবি করেন, তার স্ত্রী ১৯ জুন সৌদি আরবে চলে গেছেন। তবে বক্তব্যে অসঙ্গতি, তথ্যের গরমিল এবং বিভিন্ন পরিস্থিতিগত প্রমাণ বিশ্লেষণ করে এসআই অরূপ সরকারের সন্দেহ আরও দৃঢ় হয়। পরে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলমগীর হত্যার কথা স্বীকার করেন।
স্বীকারোক্তিতে তিনি জানান, গত ১৭ জুন রাতে এক সহযোগীকে নিয়ে স্ত্রী জায়েদা বেগমকে শ্বাসরোধে হত্যা করেন। পরদিন নিজ বসতবাড়ির উঠানে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দেন।
সোমবার (৬ জুলাই) সকালে আলমগীরের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল শিকদারের উপস্থিতিতে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধার করে।
পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় স্বামীসহ দুইজন পুলিশ হেফাজতে রয়েছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫ বিজিবির মাদক বিরোধী অভিযানে ৫০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ
০৬ জুলাইরাত ১২:৪০ ঘটিকায় হাতিবান্ধা থানার পূর্ব আমঝোল এবং ০৫ জুলাই দুপুর ১২:৪৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার পূর্বটারী এবং রাত ০৮:৪৫ মিনিটে আদিতমারী থানার কর্ণপুর নামক স্থানেবিজিবি ০৩টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ভারতীয় ফেন্সিডিল,ফেয়ারডিল ও ইস্কাফ সিরাপের সর্বমোট আনুমানিক মূল্য ২,০৫,৬০০/-টাকা।
চিন্তায়কারী চক্র সদস্য বাড়ি ভৈরব
সে বিভিন্ন পরিচয় বহন করিতেছে
এই চিন্তাই কারী সদস্যকে আপনারা চিনে রাখুন
জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
০৪/০৭/২০২৬খ্রি:
কলেজ ছাত্র খুন হয় স্কুল ছাত্রের হাতে গতকাল রোজ বৃহস্পতি বার লালমোহন সদর ইউনিয়নে এমন ঘটনা ঘটে