দোহারে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

Следующий

দোহারে শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

5 Views· 12/06/26
Shahidul islam Sharif
Shahidul islam Sharif
Подписчики
0

⁣যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই— এই বার্তা নিয়ে ঢাকার দোহার উপজেলার নিকরা, বানাঘাটা ও কাটাখালী যুবসমাজের যৌথ উদ্যোগে আয়োজিত 'শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬'-এর জমকালো ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম বেপারী।

আজ (১২ জুন, ২০২৬) শুক্রবার স্থানীয় খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত ক্রীড়ামোদী দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবুল হাশেম বেপারী বলেন, "তরুণ ও যুবসমাজকে স্মার্ট, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মাঠের ক্রীড়া চর্চা দারুণ ভূমিকা রাখে। রাজনীতি যেমন মানুষের কল্যাণের জন্য, খেলাধুলাও তেমনি সুস্থ সমাজ গঠনের অন্যতম মাধ্যম। মাদক ও অনৈতিক কর্মকাণ্ড রুখতে আমাদের প্রতিটি এলাকায় এমন টুর্নামেন্টের আয়োজন বাড়াতে হবে।" তিনি আয়োজকদের এমন সুন্দর ও সুশৃঙ্খল টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও যুবদলের পক্ষ থেকে তরুণদের কল্যাণে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

Показать больше

 0 Комментарии sort   Сортировать по


Следующий