স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ
স্থানীয় নির্বাচনকে সামনে রেখে কালাইয়ে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ
সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে স্থানীয় নির্বাচনকে সামনে রেখে উদয়পুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
শনিবার (১১জুলাই) বিকাল ৪ টায় উপজেলার উদয়পুর ইউনিয়নের পুর এম ইউ ফাজিল মাদ্রাসা মাঠে এ কর্মী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
কর্মী সমাবেশ ও মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ৪নং উদয়পুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ সরকার মামুন
কর্মী সমাবেশে চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ সরকার মামুন বলেন, ভোটার ভাই আপনারা ও দল যদি আমাকে সমর্থন দেন এবং আমি যদি আল্লাহর রহমতে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে এই উদয়পুর ইউনিয়নকে মাদকমুক্ত করা হবে এবং উদয়পুর ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে