মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

Strax

মুকসুদপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা

3 Views· 19/07/26
Nuralam Shaikh
Nuralam Shaikh
3 Prenumeranter
3

⁣গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য অশোক কুমার মন্ডল
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে অশোক কুমার মন্ডল বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও অবস্থানের সঙ্গে তাঁর ব্যক্তিগত আদর্শ ও বিশ্বাসের অসামঞ্জস্য সৃষ্টি হয়েছে এ পরিস্থিতিতে তিনি খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য পদসহ দলের সব সাংগঠনিক দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন
তিনি আরও বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগের সঙ্গে তাঁর কোনো ধরনের সাংগঠনিক সম্পৃক্ততা থাকবে না একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় দায়িত্বশীল নাগরিক হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন
লিখিত বক্তব্য উপস্থাপনের পর উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অশোক কুমার মন্ডল এ সময় স্থানীয় ও জাতীয় বিভিন্ন প্রিন্ট, অনলাইন এবং ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন

Visa mer

 0 Kommentarer sort   Sortera efter


Strax