মশক মুক্ত দোহার গড়তে মাঠে নামলো রাইপাড়া ইউনিয়ন পরিষদ

Avanti il prossimo

মশক মুক্ত দোহার গড়তে মাঠে নামলো রাইপাড়া ইউনিয়ন পরিষদ

2 Views· 22/09/26
Shahidul islam Sharif
0
In

⁣শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আজ ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, সকালে, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্ষা ও পরবর্তী সময়ে মশাবাহিত রোগ, ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধ এবং পরিষদ এলাকাকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাইপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ আব্দুস সাত্তার। তিনি তাঁর বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি বা প্রাতিষ্ঠানিক উদ্যোগই যথেষ্ট নয় উল্লেখ করে বলেন, "আমাদের প্রত্যেকের নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং সচেতনতাই পারে ডেঙ্গুর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে।"
স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমির সিকদার, সভাপতি, রাইপাড়া ইউনিয়ন বিএনপি, মুকুল, সাধারণ সম্পাদক, রাইপাড়া ইউনিয়ন বিএনপি, লিটন, মেম্বার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ, জাকির, ইউনিয়ন সচিব, রাইপাড়া ইউনিয়ন পরিষদ।
আলোচনা সভা শেষে র‍্যালি, ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকা, আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় এবং পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধমূলক সচেতনতা তৈরিতে বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Mostra di più

 0 Commenti sort   Ordina per


Avanti il prossimo