লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ।

下一个

লালমনিরহাটে ১৫ বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমান ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ।

2 Views· 23/08/26

⁣লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)- মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শিমুলবাড়ী ও দিঘলটারী বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করেছে।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ আগস্ট আনুমানিক রাত ০১:০০টায় লালমনিরহাটের আদিতমারী থানার দিঘলটারী এলাকার কাউয়ারচর এবং ২৩ আগস্ট ভোর ০৪:১৫ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়ী এলাকার জুম্মাপার নামক স্থানে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান চলাকালে বিজিবি টহলদলের সদস্যরা সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে সীমান্তের দিকে আসতে দেখে তাদের গতিবিধি লক্ষ্য ধাওয়া করলে চোরাকারবারিরা তাদের সাথে থাকা মালামাল
ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২৫৭ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।

১৫ বিজিবি এর অধিনায়কের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত ইস্কাপ সিরাপ ২৫৭ বোতল, যার আনুমানিক মূল্য ১,০২,৮০০/- (এক লক্ষ দুই হাজার আটশত) টাকা।

显示更多

 0 注释 sort   排序方式


下一个