জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল

Sljedeći

জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল

48 Views· 13/03/26
Md Hamidul Islam
Md Hamidul Islam
112 Pretplatnici
112

⁣⁣পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে মতবিনিময় সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) গলাচিপা এন.জেড আলিম মাদ্রাসার অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. শান্ত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আ. মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সদস্য সচিব মো. জসিমউদ্দীন এবং সভাপতি মো. অহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গলাচিপা উপজেলা সভাপতি মো. ওবাইদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শান্ত ইসলাম বলেন, বাংলাদেশের মাদ্রাসার জেনারেল শিক্ষকদেরকে বৈষম্যের পতিলিত হওয়া থেকে মুক্ত করতে অ্যাসোসিয়েশনের জম্ম হয়েছে। ২০১৩ সাল থেকে শুরু করে অধ্যবধি মাদ্রাসার জেনারেল শিক্ষকদের বঞ্চনার হাত থেকে রক্ষা করার জন্য কাজ করছে।
তিনি আরো বলেন, এই সরকার গঠিত হওয়ার পরে শিক্ষকরা আশায় বুক বেঁধেছে যে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা এমন একজন মানুষকে শিক্ষামন্ত্রী হিসেবে পেয়েছি যার মাধ্যমে দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার অবসান হবে।
তিনি বলেন, সহকারী হিসেবে ১৮ বছর চাকুরির অভিজ্ঞতা না থাকলে প্রতিষ্ঠান প্রধান হওয়া যাবেনা এমন যে সিদ্ধান্ত নিয়েছেন তা থেকে শিক্ষামন্ত্রীকে সরে আসার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। প্রতিষ্ঠান প্রধান হতে ১০/১২ বছরের অভিজ্ঞতা করার জন্য তিনি অনুরোধ জানান।
আমাদের সংগঠন মাদ্রাসার জেনারেল টিচারদের আত্ম সামাজিক উন্নয়নে দীর্ঘ বছর আন্দোলন সংগ্রাম করে আসছে। এমপিওভুক্ত শিককদের বেতন-ভাতাসহ ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে অগ্রগামী ভূমিকা পালন করে আসছি।
এ সময় গলাচিপা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত বক্তারা মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক সমাজের ঐক্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Prikaži više

 0 Komentari sort   Poredaj po


Sljedeći